12/10/2026
ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার
***অভিভাবক সমাবেশ ২০২৬***
সময়: ১৪-১০-২০২৬ইং. রোজ: বুধবার সকাল ১০:০০ ঘটিকায়।
স্থান: আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসা সমাবেশ কক্ষ।
সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে অভিভাবকের সচেতনতা ও শিক্ষকের আন্তরিকতা অপরিহার্য। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং পড়া-লেখায় আগ্রহী করে তোলার লক্ষ্যে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসা-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ।
এই সমাবেশের মূল লক্ষ্য হলো—শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা।
আপনার সন্তানের সাফল্যে আপনার সচেতনতাই হোক সবচেয়ে বড় প্রেরণা। আসুন, সন্তানের শিক্ষা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে আমরা সবাই একসঙ্গে কাজ করি।
আয়োজনে: আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসা
আহলা দরবার শরীফ, বোয়ালখালী, চট্টগ্রাম।