Premier University Debating Society

Premier University Debating Society Premier University Debating Society (PUDS) is one of the most prominent debate clubs in Bangladesh.

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিতপ্রিমি...
16/06/2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত পিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ থেকে মোট ২৪টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিভিন্ন পর্ব শেষে আইন বিভাগ ও ইংরেজি বিভাগ ফাইনালে উন্নীত হয়। ফাইনালে ইংরেজি বিভাগ বিজয়ী এবং আইন বিভাগ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
এ উপলক্ষে ১৫ জুন ২০২৬, সোমবার, বিকেল ৩টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিইউডিএস-এর চিফ মডারেটর জনাব জুলিয়া পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির বিতর্কের গুরুত্ব ও উপকারিতা তুলে ধরে বলেন, বিতর্কের মাধ্যমে জ্ঞান অর্জন করা হয়, যুক্তিবোধ সৃষ্টি করা হয় ও সত্য উন্মোচন করা হয়। তিনি উল্লেখ করেন, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি যুক্তি, বিশ্লেষণ, সহনশীলতা এবং নেতৃত্ব বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম। একজন শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তিক বিকাশে বিতর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে তথ্যের প্রাচুর্যের পাশাপাশি সমালোচনামূলক চিন্তা ও যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অপরিহার্য হয়ে উঠেছে। বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভিন্নমতকে সম্মান করতে শেখে, নিজেদের মতামত সুসংগঠিতভাবে উপস্থাপন করতে পারে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি, পিইউডিএস ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, বিতর্ক শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং যৌক্তিক চিন্তার বিকাশ ঘটায়। শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় গঠনমূলক উদ্যোগকে উৎসাহিত করবে।
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান বলেন, ভাষা ও যুক্তির সমন্বয়েই একটি সুন্দর বিতর্ক গড়ে ওঠে। বিতার্কিকরা কেবল বক্তব্য উপস্থাপন করে না, বরং সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করে। শিক্ষার্থীদের মধ্যে এই চর্চা অব্যাহত থাকুক।
আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাস বলেন, আইন ও বিতর্ক উভয়ের ভিত্তিই হলো যুক্তি ও বিশ্লেষণ। বিতর্ক শিক্ষার্থীদের ন্যায়বোধ, যুক্তিশীলতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সভাপতির বক্তব্যে পিইউডিএস-এর চিফ মডারেটর জনাব জুলিয়া পারভীন বলেন, পিইউডিএস শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী, মানবিক ও প্রগতিশীল চিন্তার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিইউডিএস-এর মডারেটর জনাব সঞ্জয় বিশ্বাস, জনাব সাইফুদ্দিন মুন্না, জনাব ফারিয়া হোসেন বর্ষা, পিইউডিএস-এর সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জনাব মু. মেহেদী রহমান, পিইউডিএস এর সভাপতি ফজল আল মাহমুদ অয়ন এবং সাধারণ সম্পাদক সিফাত নূর চৌধুরী।
অনুষ্ঠানের শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেওয়া হয়। প্রাণবন্ত আয়োজন ও উৎসবমুখর পরিবেশে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘটে।

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাপ্তাহিক বিশেষ কর্মশালা  আয়োজন করা হচ্ছে। কর্মশালায় থাকছেন প্রিমিয়ার ইউনিভা...
14/06/2026

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাপ্তাহিক বিশেষ কর্মশালা আয়োজন করা হচ্ছে। কর্মশালায় থাকছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সাবেক সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী ।
তানভীর আহমেদ সিদ্দিকী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এর মধ্যে উজ্জ্বল ও অসম্ভব মেধাবী বিতার্কিকদের মধ্যে ছিলেন অন্যতম । সারাদেশ ব্যাপী তার দলের নাম "T Cube" নামে জনপ্রিয় ছিলেন । একই সাথে ভাইয়ের ঝুলিতে রয়েছে অসংখ্য ট্রফি ।

দীর্ঘদিন পর নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ এ ভাইয়া এসেছেন সংক্ষিপ্ত সময়ের জন্য । আগামীকাল এর সেশনের বিষয় হলো "Framing and Argumentations" ।সবাইকে কর্মশালায় উপস্থিত থাকার আমন্ত্রণ রইলো।

🗓️ ১৫ জুন ২০২৬

🕞 বিকেল ৩:৩০–৪:৩০

📍 রুম-১০৭, জিইসি ক্যাম্পাস, প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

WORKSHOP ALERT! Ready to strengthen your case-building skills and sharpen your debating strategy?Join us for an engaging...
07/06/2026

WORKSHOP ALERT!

Ready to strengthen your case-building skills and sharpen your debating strategy?

Join us for an engaging workshop on Case Build-up Strategy with Rayhan Shakil, Former General Secretary of PUDS. Gain valuable insights from his experience and learn practical techniques to construct stronger, more persuasive cases.

👤 Speaker: Rayhan Shakil
🎯 Topic: Case Build-up Strategy
📅 Date: 8 June 2026
⏰ Time: 12:15 PM
📍 Venue: Hazari Lane Campus, Premier University, Chattogram

Hosted by Premier University Debating Society (PUDS) 💚

Don't miss this opportunity to learn, interact, and grow as a debater. See you there!

"ত্যাগের মহিমায় ভাস্বর হোক প্রতিটি হৃদয়, আনন্দের রঙে রঙিন হোক প্রতিটি মুহূর্ত"পবিত্র ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় ত্যা...
27/05/2026

"ত্যাগের মহিমায় ভাস্বর হোক প্রতিটি হৃদয়, আনন্দের রঙে রঙিন হোক প্রতিটি মুহূর্ত"

পবিত্র ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় ত্যাগ, ভালোবাসা ও সহমর্মিতার এক অনন্য শিক্ষা। নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে দূরে সরিয়ে, একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই এই দিনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে।
প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এই ঈদ আপনার জীবন ও পরিবারের জন্য বয়ে আনুক শান্তি, ভালোবাসা ও অফুরন্ত সমৃদ্ধি।
ঈদ মোবারক✨🌙

Premier University Debating Society proudly announces "13th Executive Committee 2026"🔹 PresidentFazal Al Mahmud Ayon+880...
24/05/2026

Premier University Debating Society proudly announces "13th Executive Committee 2026"

🔹 President
Fazal Al Mahmud Ayon
+8801876517436

🔹 Vice President
Mosharrafa Parvin

🔹 General Secretary
Shifat Noor Chowdhury
01931805508

🔹 Organising Secretary
Quazi Mohammad Aldin Fardin

🔹 Finance Secretary
Tamim Chowdhury

🔹 Office Secretary
Dipta Paul

🔹 Co-Office Secretary
Mohammed Towfique Hasan

🔹 Debate Secretary
Md. Mahmudul Hasan Foysal

🔹 Co-Debate Secretary
Ashrafuzzaman Siddik

🔹 Research & Development Secretary
Mubarrat E. Ishmum

🔹 Media & Communication Secretary
Adiba Subat

🔹 Programme Secretary
Nusrat Saqi

🔹 Co-Programme Secretary
Nusrat Jahan

🔹 Executive Members
Adnan Sazid (Debate)
Naimur Rahman (IT)

We extend our heartfelt congratulations to the newly elected committee members. May this new journey bring remarkable achievements, impactful initiatives, and the greater success for Premier University Debating Society.

Wishing the 13th Executive Committee a successful and inspiring tenure ahead.

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বাংলা সাহিত্যের নয়, সাম্য, মানবতা ও বিদ্রোহের এক চিরন্তন প্রতীক।তাঁর সাহিত্য, চেতনা ও ...
23/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বাংলা সাহিত্যের নয়, সাম্য, মানবতা ও বিদ্রোহের এক চিরন্তন প্রতীক।
তাঁর সাহিত্য, চেতনা ও আদর্শ আজও আমাদের সত্য ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করে।
কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীতে প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটি - এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।

Join us for an insightful workshop on Law and Justice System with Mubdee Rafin, Former President of NSTUDS.An opportunit...
22/05/2026

Join us for an insightful workshop on Law and Justice System with Mubdee Rafin, Former President of NSTUDS.

An opportunity to learn, interact, and explore the world of law beyond textbooks. 📚✨

📅 23 May 2026
⏰ 2:00 PM
📍 Hazari Lane Campus, PUDS Club Room

Hosted by Premier University Debating Society. 💚

  No More Fear,No More Silence,No More Injustice.
22/05/2026



No More Fear,
No More Silence,
No More Injustice.

"মা" - ভালোবাসা, ত্যাগ, সহমর্মিতা ও অনুপ্রেরণার এক অনন্য প্রতিচ্ছবি।আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির...
10/05/2026

"মা" - ভালোবাসা, ত্যাগ, সহমর্মিতা ও অনুপ্রেরণার এক অনন্য প্রতিচ্ছবি।
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিভেটিং সোসাইটি এর পক্ষ থেকে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।
একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ধৈর্য ও অবদান আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের প্রতিটি ধাপে অনুপ্রেরণা জোগায়। নীরবে থেকে যাঁরা আমাদের স্বপ্নকে এগিয়ে নিতে সাহস ও শক্তি প্রদান করেন, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা চিরন্তন।
শুভ মা দিবস।

১১ টি বিভাগের ২৪ টি দলকে পেছনে ফেলে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর ফাইনালে জায়গা করে নিয়েছে দুই দল। 🔥🏆 ইংরেজি ভাষ...
09/05/2026

১১ টি বিভাগের ২৪ টি দলকে পেছনে ফেলে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর ফাইনালে জায়গা করে নিয়েছে দুই দল। 🔥

🏆 ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দল
“ELOQUENT ELITES”
এই দলের বিতার্কিকরা হলেন

• Adiba Subat
• Mobarok Hossen
• Ayman Ibnat

⚖️ আইন বিভাগের দল
“DCL FIAT JUSTITIA”
এই দলের বিতার্কিকরা হলেন

• Ashrafuzzaman Siddik
• Tamim Chowdhury
• Adnan Sazid


খুব শীঘ্রই জানানো হবে ফাইনাল বিতর্কের তারিখ ও সময়।

এখন প্রশ্ন একটাই,
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয়ী হবে কোন বিভাগ?
আপনার মতামত জানাতে ভুলবেন না! 💬🏆

Address

11th Floor, Hazari Lane Campus , Premier University Academic Building 5
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Premier University Debating Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Premier University Debating Society:

Shortcuts

Share