01/07/2026
আমাদের জামিয়া'র সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম ও বহু দ্বীনি প্রতিষ্ঠানের কর্ণধার আলহাজ হযরত মাওলানা আমির আহমদ সাহেব হাফি. আজ দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের সময় মাদরাসার জরুরী কাজে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে লোহাগাড়া খালেক-এর দোকান নামক স্থানে কাভার্ডভ্যানের এক ঘাতক ড্রাইভারের ইচ্ছাকৃত ওভারটেকিংয়ের কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন।
এতে তিনি ও আরো ২ জন শিক্ষক এবং প্রাতিষ্ঠানিক মাইক্রোবাসের ড্রাইভারসহ মোট ৪ জন আহত হয়েছেন।
স্থানীয় লোকজন কর্তৃক প্রথমে তাঁদের লোহাগাড়া মা-মণি হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্ত্যবরত চিকিৎসক তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে রেফার করেন। তাঁরা বর্তমানে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আল্লাহ হযরতকে দ্রুত পরিপূর্ণ সুস্থ্যতা দান করুন।
মহান আল্লাহ যেন হযরতকে দ্রুত পরিপূর্ণ শিফায়ে আজেলা কামিলা দান করেন,সুস্থতার সঙ্গে আবার দ্বীনের খেদমতে ফিরিয়ে আনেন।