চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, College & University, Chittagong.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারী বিশ্ববিদ্যালয়।
চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে হাটহাজারী থানার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে পাহাড়ি ও সমতল ভূমির উপর অবস্থিত।
এটি ১৮ই নভেম্বর, ১৯৬৬ সালে উদ্বোধন করা হয়।

ড. ইউনূস নামা!!সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে।...
09/08/2024

ড. ইউনূস নামা!!

সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তাঁর মাইক্রো-ফাইনান্স। যেটা তাঁকে এবং তাঁর গ্রামীন ব্যাংকে নোবেল শান্তি পুরষ্কার এনে দিয়েছিল।

ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে 'সুদখোর' ঢাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে- মুহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশীরভাগও জানেন না, মুহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীন ব্যাংকে তাঁর এক টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই। কখনোই ছিল না।

জিনিসটা আপনার-আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি। ড. মুহাম্মদ ইউনূসের মাইক্রো-ফাইনান্সের ধারণার মূল ভিত্তিই হচ্ছে এটা।
এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না। সম্পূর্ণ নন-প্রফিট তথা অলাভজনক।
এটাকে বলে সামাজিক ব্যবসা। নির্দিষ্ট কোনো মালিক নাই। জনগণই এর মালিক।
বাইর থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ড মুহাম্মদ ইউনূস। নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার এক পয়সার মালিকানাও রাখেননি। বরং এর ২৫% মালিকানা সরকারের, বাকি মালিকানা গরীব মানুষের। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ড মুহাম্মদ ইউনূস মাত্র ৩০০ ডলার বেতনে চাকরী করতেন।
তিনি যে নিজের কোনো শেয়ার রাখেননি তা না, কোম্পানীকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে। কোম্পানী অধ্যাদেশ ২৮ ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন।

শুধু যে গ্রামীন ব্যাংকে তিনি মালিকানা রাখেননি তা কিন্তু না। জর্জ সরোস, টেলিনরদের এনে তিনি গ্রামীন টেলিকম প্রতিষ্ঠা করেন। তাঁর কথায় টেলিনর বাংলাদেশে আসে। তাঁর কথায় তাঁর বিলিয়নিয়ার বন্ধুরা গরীবদের উন্নতির জন্য ফান্ড দেয়। তিনি গ্রামীন টেলিকম প্রতিষ্ঠা করেন। সেটাও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই। অনেকেই জানেন না গ্রামীন টেলিকমকে নন ফর প্রফিট কোম্পানী হিসেবে প্রতিষ্ঠা করেন ড মুহাম্মদ ইউনূস। সেখানেও তিনি নিজের জন্য ১% মালিকানাও রাখেননি। তিনি চাইলে ইজিলি ১০-১৫ পার্সেন্ট মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন। অথচ লাভের এক টাকাও যাতে নিজের কাছে না আসে, সেটা নিশ্চিত করেন তিনি।

তাঁর প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনো সুদের হার বাংলাদেশে সর্বনিম্ন। অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হবে গ্রামীন ব্যাংকের মত সুদ বোধহয় কেউ নেয় না। আর নিশ্চয় এই টাকায় প্রফিট করেন ড ইউনূস!

আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারেন না, একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না। এমন কথা আমরা ভাবতেই পারিনা। আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা।
যেমনভাবে ড মুহাম্মদ ইউনূস বলেন- টাকা কামানোতে আছে সুখশান্তি, অন্যের উপকারে আছে প্রশান্তি। ওনার ভাষায় 'নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস।'

মুহাম্মদ ইউনূস মনে করেন, সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরীব আরো গরীব হয়ে যাবে, ধনী আরো ধনী হবে। ফলে বিশ্বব্যবস্থা অচল হয়ে পড়বে। এই বিশ্বাস থেকেই ওনি সব ননপ্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরী করে গেছেন, নিজের কোনো মালিকানা রাখেননি।
এরকমটা কি আপনি ভাবতে পারেন? আপনি বাংলাদেশের যেকোনো কোম্পানী দেখেন, তাদের সব নিজেদের মালিকানা।
কোম্পানীর কথা বাদ দেন, এনজিও ব্র‍্যাক দেখেন! মালিকানা ফজলে হাসান আবেদের পরিবারের। বড় বড় পদে পরিবারের সদস্যরা আছে।
কিন্তু মুহাম্মদ ইউনূস সেটা করেননি। তাঁর প্রতিষ্ঠিত কোম্পানীতে নিজের বা পরিবারের কাউকে রাখেননি।

অথচ ড মুহাম্মদ ইউনূস চাইলে এসব ব্যবসায় নিজের মালিকানা রেখে ইজিলি বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন। খুব ইজিলি।
তাঁর প্রায় সব বন্ধুবান্ধব বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার। তিনি সেদিকে যাননি।

অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ড মুহাম্মদ ইউনূসের আয়ের উৎস কী?
আমি নিশ্চিত, এটাও অনেকে জানেন না।
ড মুহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্যা হায়েস্ট পেইড স্পীকার। স্পীচ দেয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় ৭৫ হাজার থেকে ১ লাখ ডলার মত। কখনো আরো বেশী।
বিশ্বের নামীদামী প্রতিষ্ঠান গুলো ওনাকে নিয়ে যান ওনার বক্তব্য শুনতে।
ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্যও ডাকা হয়।
২০২৪ সালের ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির ৩ জনের একজন হচ্ছে মুহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন প্রেসিডেন্ট ম্যাঁখ্রো।
২০২৬ ইতালী অলিম্পিকের জন্য ইতালীয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করছে। যাতে ওনি পরামর্শ দেন।

এদিকে আমরা মনে করি গ্রামীন ব্যাংক আর গ্রামীন টেলিকমের মত ওনার প্রতিষ্ঠিত কোম্পানী থেকে টাকা পান তিনি। যেন গ্রামীন ব্যাংকের সুদগুলো সরকার খায় না, ডক্টর মুহাম্মদ ইউনূস খায়। এরা কখনো প্রকাশ্যে স্বীকারই করে না যে, এগুলোতে তার ০.০১% শেয়ারও নাই।

ওনি একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু অনুমতি পাননি। একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হতো। ওনি বললে পৃথিবীর সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিয়ে যেতো। ওনি ডাকলে এমনকি বিল গেটস কিংবা আমেরিকান প্রেসিডেন্টও তাঁর ইউনিভার্সিটিতে স্পীচ দিতে চলে আসতো।
কিন্তু সেটা হতে দেয়া হয়নি। তাঁকে ইউনিভার্সিটি করতে দেয়া হয়নি।

ড মুহাম্মদ ইউনূসকে যত জানবেন, আপনার মনে হবে- দেশ এবং জাতি হিসেবে আমরা ড মুহাম্মদ ইউনূসকে ডিজার্ভই করিনা।

একটা প্রশ্ন করি, আপনি কি জানতেন মুহাম্মদ ইউনূস গ্রামীনব্যাংক কিংবা গ্রামীন টেলিকমের মত ওনার প্রতিষ্ঠিত কোম্পানীতে নিজের জন্য কোনো শেয়ার রাখেননি?

লেখক: Tahmidul Islam

নতুন বাংলাদেশের অভিযাত্রায় চট্টগ্রামের কৃতি সন্তান ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন!

ভর্তি পরীক্ষাকে সামনে রেখে অন্যান্য অনেক বিষয়সহ তৈরি এ্যাপ,নাম “চবি’র খুঁটিনাটি”।এতে চবি’র ইতিহাস, চবি’র বিভিন্ন স্থাপনা...
01/09/2016

ভর্তি পরীক্ষাকে সামনে রেখে অন্যান্য অনেক বিষয়সহ তৈরি এ্যাপ,
নাম “চবি’র খুঁটিনাটি”।
এতে চবি’র ইতিহাস, চবি’র বিভিন্ন স্থাপনা, গ্রন্থাগারের বই অনলাইনে খোঁজার পদ্ধতি, হলসমূহ, অনুষদসমূহের বর্ণনা, অনুষদ অনুযায়ী বিভাগসমূহ, শাটল ও ডেমুর সময়সূচি নিয়ে ছবিসহ বর্ণনা করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন কোন অনুষদে কয়টি আসন, ন্যূনতম যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া এবং পরীক্ষার সময়সূচি ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছে।
আশা করি সবার কাজে আসবে :)
লিংক-
http://bit.ly/2cR8OUq .

MediaFire is a simple to use free service that lets you put all your photos, documents, music, and video in a single place so you can access them anywhere and share them everywhere.

28/10/2014

প্রকাশিত হলো ডি ইউনিটের ফলাফল।
ফলাফল জানতে D1/D2/D3 এবং রোল লিখে কমেন্ট করুন।

আপনাদের কমেন্টে রিপ্লাই চেক করবেন।
প্রতিটা ইউনিটে প্রায় আড়াই হাজার জন করে তালিকা দেয়া হয়েছে।
তালিকার মধ্যে থাকলে আপনাদের জানিয়ে দেয়া হবে।
"Sorry" বলার অর্থ হচ্ছে রোলটি তালিকায় নেই।

26/10/2014

আগামীকাল ডি ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে ‌‌‌চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

দেখে নিন কোনদিন কোন সময় কোন ইউনিটের পরীক্ষা এবং তার প্রশ্নের মানবণ্টন-

*প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

A1 (২৯ অক্টোবর, সকাল ১০টা ৩০)-
বাংলা 10,
ইংরেজি 15,
গণিত 25,
পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান (যে কোনো ২টি) 25*2 = 50.

A2 (২৯ অক্টোবর, দুপুর ২টা ৩০)-
বাংলা 10,
ইংরেজি 15,
প্রাণীবিজ্ঞান 15,
উদ্ভিদবিজ্ঞান 15,
রসায়ন 15,
পদার্থবিজ্ঞান 10,
গণিত 10,
সাধারণ জ্ঞান 10.

B1 (১লা নভেম্বর, সকাল ১০টা ৩০)-
বাংলা 35,
ইংরেজি 35,
সাধারণ জ্ঞান 30.

**B2, B3, B4, B5, B6 ও B7 এর পরীক্ষা ৩ নভেম্বর সকাল ১০টা ৩০ এ।

B2-
বাংলা 20,
ইংরেজি 20,
আরবি 30,
ইসলাম শিক্ষা 30.

B3-
বাংলা 20,
ইংরেজি 20,
শিল্পকলার ইতিহাস 20,
ব্যবহারিক 40.

B4-
বাংলা 20,
ইংরেজি 20,
সাধারণ জ্ঞান 30,
পালি 30.

B5-
বাংলা 20,
ইংরেজি 20,
সাধারণ জ্ঞান 30,
নাট্য সাহিত্য 30.

B6-
বাংলা 20,
ইংরেজি 20,
সাধারণ জ্ঞান 30,
সংস্কৃত 30.

B7-
বাংলা 30,
ইংরেজি 30,
সাধারণ জ্ঞান 40.

**পুনশ্চ: B2, B3, B4, B5, B6 ও B7 এর পরীক্ষা ৩ নভেম্বর সকাল ১০টা ৩০ এ।

C1 (৩১ অক্টোবর, সকাল ১০টা ৩০)-
বাংলা 10,
ইংরেজি 30,
হিসাববিজ্ঞান 30,
ব্যবসায় নীতি ও প্রয়োগ 30.

C2 (৩১ অক্টোবর, দুপুর ২টা ৩০)-
বাংলা 10,
ইংরেজি 30,
অর্থনীতি/পরিসংখ্যান 60.

C3 (৩১ অক্টোবর, দুপুর ২টা ৩০)-
বাংলা 10,
ইংরেজি 30,
গণিত 60.

D1, D2, D3 (২৭ অক্টোবর, সকাল ১০টা ৩০)-
বাংলা 30,
ইংরেজি 30,
সাধারণ জ্ঞান/গণিত- 20,
বিশেষ দক্ষতা 20.

E (২ নভেম্বর, সকাল ১০টা ৩০)-
বাংলা 30,
ইংরেজি 50,
সাধারণ জ্ঞান 20.

F1 (২৮ অক্টোবর, সকাল ১০টা ৩০)-
বাংলা 10,
ইংরেজি 15,
উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, রসায়ন ও গণিত (যে কোনো ৩টি) 25*3 = 75.

F2 (২৮ অক্টোবর, সকাল ১০টা ৩০)-
বাংলা 10,
ইংরেজি 15,
মনোবিজ্ঞান 50,
সাধারণ জ্ঞান 25.

F3 (২৮ অক্টোবর, সকাল ১০টা ৩০)-
বাংলা 10,
ইংরেজি 15,
ভূগোল 50,
সাধারণ জ্ঞান 25.

G (৩০ অক্টোবর, সকাল ১০টা ৩০)-
বাংলা 10,
ইংরেজি 15,
গণিত 25,
পদার্থবিজ্ঞান 25,
পরিসংখ্যান 25.

15/10/2014

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসন্ন।
ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার সময় শেষ হয়ে গেছে আগেই।
আবেদন করার সময় আপনাদের মোবাইলে পিন নাম্বার, User ID এবং Password পাঠানো হয়েছিলো।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশ পত্র ডাউনলোডের জন্য User ID এবং Password জরুরি।
মোবাইলে পাঠানো এসএমএস কোনো কারণে হারিয়ে গেলে কী করবেন?

নিম্নোক্ত উপায়ে যে কোনো টেলিটক নাম্বার থেকে এসএমএস করতে হবে।

১। পিন হারিয়ে গেলে-
CU HSC Board HSC Roll HSC Year SSC Board SSC ROLL SSC Year Unit (যে ইউনিটের জন্য আবেদন করেছেন)
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

২। User ID এবং Password এর জন্য-
CU HELP HSC Board HSC Roll HSC Year Unit
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইলো :)

12/08/2014

আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
সবার জন্য শুভ কামনা রইলো।
বছর শেষে পরীক্ষার্থীদের অনেকেরই ঠিকানা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আশানুরূপ ফল না পেলে ঘাবড়ে যেও না, ভর্তি পরীক্ষা এখনো বাকি এবং সেটাই আসল।
ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো ।

07/08/2014

...........
টানা ৪২ দিন বন্ধের পর আগামী ৯ আগস্ট, শনিবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।।

03/08/2014

বন্ধু থেকো,
থেকো আমার প্রার্থনায়
স্বপ্ন, স্বপ্নভাঙ্গার প্রতি মোহনায়

সাঁঝের আলো আলোয়, মায়াবতী চাঁদ
বন্ধু থেকো, হাতে রেখে হাত

বন্ধু থেকো, একাকীত্বে, উচ্ছাসে
একলা হয়ে মেঘটা দেখার ফাঁকে

বন্ধু থেকো, বিরহী এ মন
বদলে দিতে মুগ্ধ আলাপন
বন্ধু থেকো,

কেউ থাকে না যখন.........................

29/07/2014

ঈদ মোবারক :)

~জীবনের ফরমুলা~
"Learn from yesterday, live for today, hope for tomorrow. The important thing is not to stop questioning."

- কথাটা যিনি বলেছিলেন, স্কুলে পড়ার সময়ে বোকাসোকা হিসাবে বদনাম হয়েছিলো, পছন্দের ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ফেল করেছিলেন, পরে আন্ডারগ্রাজুয়েট শেষ করার পর দুই বছর চাকুরি না পেয়ে ছিলেন বেকার, তার পর এক অফিসে কেরানির চাকুরি করছিলেন।

তার নামটা পরে বলবো, কিন্তু কথাটা ভেবে দেখুন। সবার আগে বাঁচুন, গতকাল থেকে নিন শিক্ষা, আর স্বপ্ন দেখুন ভবিষ্যতের, হয়ে থাকুন চির কৌতুহলী! খুব সহজ কথায় জীবনের ফরমুলা।

জীবনের সহজ ফরমুলা দেয়া এই ভদ্রলোকটার নামটা কী? আন্দাজ করতে পেরেছেন?

আলবার্ট আইনস্টাইন।

আইনস্টাইনের E=mc^2 নয়, এই ফরমুলাটাই হয়তো আপনার জীবনের কাজে আসবে সবচেয়ে বেশি।

স্বপ্ন দেখুন, প্রশ্ন করুন। করতেই থাকুন।

27/07/2014

: ঘটনা এক :

- ডাক্তার, আমার ছেলের কী হয়েছে?
- জ্বর হয়েছে।
- হে আল্লাহ এ কী অসুখ দিলা আমার ছেলেরে? কী পাপ করছিলাম আমি? আমার এখন কী হবে?
- যা হবার হয়ে গেছে। ছেলেকে বাড়িতে নিয়ে যান। যা খেতে চায় খাওয়ান। চেষ্টা করুন শেষক'টা দিন যাতে ভালো কাটে তার।

: ঘটনা দুই :

-আমার কী হয়েছে ডক্টর?
আপনার হাতে ফোঁড়া হয়েছে।
- হোয়াট? আর ইউ শিউর?
- ইয়েস।
- সিংগাপুর নাকি মাদ্রাজ, কোথায় ট্রিটমেন্ট নেবো এখন?
- আই অ্যাম এক্সট্রিমলি সরি। কোথাও আপনার রোগের ট্রিটমেন্ট আর পসিবল না। আল্লাহকে ডাকুন।

জানি, কিছুটা অবিশ্বাস্য শোনাচ্ছে উপরের ঘটনাগুলো। কিন্তু আমরা সকলেই মনে হয় খুব দ্রুত এরকম ঘটনার চরিত্র হতে যাচ্ছি। সামান্য সর্দি কাশি হবে, হাত পা কাটবে, আমাদের জ্বর উঠবে তারপর আমরা টুপ করে মরে যাবো। কোনো এন্টিবায়োটিকই আর কাজ করবেনা।

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং বলেছিলেন, 'এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।'

বাড়িতে এসেছি গতকাল। আজ এক আত্মিয়ের 'কালচার এন্ড সেনসিটিভিটি' রিপোর্ট দেখে বুঝলাম, কোটি কোটি লোক মরে যাবার সময় বোধ হয় এসে গেছে। মাত্র কয়েকটা ছাড়া আর কোনো এন্টিবায়োটিকই ঐ আত্মিয়ের শরীরে কাজ করেনা!
কী ভয়ংকর একটা ব্যাপার!

আত্মীয়কে জিজ্ঞেস করলাম, 'এর আগে ওষুধ টষুধ খেয়েছিলেন?'
বললেন, 'ফার্মেসি থেকে প্রায়ই এনে খাই।'

এই 'ফার্মেসি থেকে এনে খাওয়াটা'ই হলো সর্বনাশের মূল।
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় 'এন্টিবায়োটিক রেজিসটেন্স'।

নিজেও বুঝি কম। যেটুকু বুঝি, সহজ করে বলার চেষ্টা করি।

ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ্য হয়ে গেলাম।
কিন্তু ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চাকাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরেরবার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশী দেন, ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। একসময় পুরো এলাকায়ই আর এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।

আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। এন্টিবায়োটিকের সংখ্যা এত কম যে কেউ মাত্র একদিন বসলেই সবগুলোর নাম মুখস্ত করে ফেলতে পারবে।
অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে দ্রুত। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।

টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়।
বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা।

চিকিৎসা ব্যাবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। ফার্মেসিওয়ালা কর্তৃক ওষুধ দেয়া বন্ধ করতে হবে, এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। নাহলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

#আলিম_আল_রাজি

10/07/2014

#ভর্তিযুদ্ধ
এগিয়ে আসছে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ... তারই অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ......

#ঢাকা_বিশ্ববিদ্যালয়ঃ

ক ইউনিট- ১২ সেপ্টেম্বর
খ ইউনিট- ১৯ সেপ্টেম্বর
গ ইউনিট- ৫ সেপ্টেম্বর
ঘ ইউনিট- ২৬ সেপ্টেম্বর
চ ইউনিট- ১৩ সেপ্টেম্বর

#জগন্নাথ_বিশ্ববিদ্যালয়ঃ

ক ইউনিট- ১২ সেপ্টেম্বর
খ ইউনিট- ১৯ সেপ্টেম্বর
গ ইউনিট- ৫ সেপ্টেম্বর
ঘ ইউনিট- ২৬ সেপ্টেম্বর
চ ইউনিট- ১৩ সেপ্টেম্বর

#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়ঃ
১৭ থেকে ২৫ সেপ্টেম্বর

#রাজশাহী_বিশ্ববিদ্যালয়ঃ
১৯ থেকে ২৫ অক্টোবর

#খুলনা_বিশ্ববিদ্যালয়ঃ
২৯ অক্টোবর থেকে ০১ নভেম্বর

#বরিশাল_বিশ্ববিদ্যালয়ঃ
১৮ ও ১৯ অক্টোবর

#কুষ্টিয়া_ইসলামী_বিশ্ববিদ্যালয়ঃ
২৩ থেকে ২৭ নভেম্বর

#যশোর_বিজ্ঞান_ও_প্রযুক্তি_বিশ্ববিদ্যালয়ঃ
৬ ও ৭ নভেম্বর

#শেরে_বাংলা_কৃষি_বিশ্ববিদ্যালয়ঃ
১৪ নভেম্বর

#রুয়েটঃ
২৪ অক্টোবর

#কুয়েটঃ
৩১ অক্টোবর

#চুয়েটঃ
০৮ নভেম্বর

এখনো ঘোষিত হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ............

09/07/2014

#ট্রল করার সময় নিম্নোক্ত বিষয়টা খেয়াল রাখাই ভব্যতার পরিচায়ক।
We talk against r**e.
But do you notice most of us, MOST of us, finds 'r**e' as an act of courage???
Netherlands beating Spain Or Germany beating Brazil is being replicated as 'Netherlands RA**NG Spain' or 'Germany RA**NG Brazil', on most of your statuses!
Why? do you even THINK when you use that word???
R**E isn't winning! R**e is not a brave act!
losing a game NEVER resembles 'getting r**ed'!!!!

Use your brain before you write that again!
don't just copy some stupid newspaper headings.

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share