24/09/2026
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন সম্পন্ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি মো: আবদুর রহমান এর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো. এনামুল কবির।
ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সালমা আহসান ও ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. রবিউল ইসলাম এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং সদস্য জনাব আবুল হাসেম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ খালেদুর রহমান, ডিটিবি বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুল মালেক, এইচআরডি বিভাগের সহকারী অধ্যাপক ও একাদশ শ্রেণির ভতি কমিটির আহবায়ক মো. মুবিনুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: আবু তৈয়ব, ফিন্যান্স বিভাগের প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আবুল মনসুর ও দর্শন বিভাগের প্রভাষক মো. শাকিল আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের প্রতি গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।