আমাদের কথা
চট্টগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, সাহিত্যিক, কলামিষ্ট, সমাজ সেবক, রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত শিল্পপতি, ৩০টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি.এসসি বৃহত্তর বাকলিয়ার অনগ্রসর জনগোষ্টিকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে ১৯৯৯ সালে পূর্ব বাকলিয়ায় দিলোয়ার
া জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠা করেন।
নগরীর শাহ আমানত সংযোগ সড়কে সি.এম.পির বাকলিয়া থানা সংলগ্ন নিজস্ব জমিতে মনোরম পরিবেশে ৪ তলা ভবন বিশিষ্ট এই স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠিত হয়।
আগামী প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক, প্রগতিশীল, ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকারের অর্থায়নে কলেজে নির্মাণাধীন রয়েছে ৫ তলা বিশিষ্ট আই.সি.টি ভবন যেখানে কম্পিউটার ল্যাব ও ওয়েব ল্যাব সংযোজিত থাকবে। ১৫০০ জনেরও অধিক শিক্ষার্থী প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত। বিশ্বগ্রামের সুনাগরিক হতে হলে শিক্ষাই যথেষ্ট নয়। শিক্ষার পাশাপাশি সাহিত্য ও শিল্প চর্চার প্রয়োজন। কেননা সাহিত্য ও শিল্প চর্চাই পারে এক জন শিক্ষার্থীকে উন্নত রুচির অধিকারী, সংস্কৃতি মনস্ক ও পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এক্ষেত্রে স্কুল এন্ড কলেজের ছাত্র-শিক্ষকের প্রত্যয়দীপ্ত পদচারনা সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলছে। তারই ধারাবাহিকতায় ২০১২ সালে শিক্ষা অন্বেষা প্রতিযোগিতায় বাকলিয়া থানায় প্রথম স্থান এবং ২০১৩ সালে সি.জে.কে.এস এর দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করে। বিগত কয়েক বছরে জে.এস.সি, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ - ৫ সহ পাশের হার প্রায় শতভাগ। এই প্রতিষ্ঠান থেকে পাশ করে ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অনেক খ্যাতিনামা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় বর্তমানে অধ্যয়নরত। অধ্যক্ষ জনাব মারুফুল ইসলামের বিচক্ষনতা ও সঠিক দিক নির্দেশনায় প্রভাষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ নিয়মিত কাউন্সিলিং, টিউটোরিয়াল পরীক্ষা, উপস্থিতি মূল্যায়ন, অভিভাবক সমাবেশসহ নানাবিধ কার্যক্রম যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ও প্রত্যাশিত শিক্ষাকে সুনিশ্চিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখবে।
গভর্ণিং বডির সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব মুজিবুর রহমান সহ গভর্ণিং বডির অন্যান্য সদস্যদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি বৃহত্তর বাকলিয়া তথা চট্টগ্রামে শিক্ষা বিস্তারের পাশাপাশি দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রাখছে।