15/08/2026
🎀চট্টগ্রাম রহমানিয়া স্কুল এন্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এর সম্মানিত সকল অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি
সকল শিক্ষার্থীর সম্মানিত অভিভাবকগণকে অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজ খবর রাখেন, সারাদিন কী কী করল, জবাবদিহিতা নিশ্চিত করুন।
✅সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখার জন্য অনুরোধ করা হলো:-
১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ফোন, অন্য কোনো নিষিদ্ধ দ্রব্য নিয়ে আসে কি না।
৪. মাথার চুল, হাতের নখ স্বাভাবিক আছে কি না, কানে বা গলায় স্বর্ণের কোনো কিছু আছে কি না।
৫. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, কার কাছে পড়ে সেখানে যোগাযোগ রাখবেন।
৬. মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে আসবেন।
৭. শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন।
৮. কার সাথে মিশে জানতে চেষ্টা করবেন।
৯. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১০. মাঝে মধ্যে স্কুল ব্যাগ, মানিব্যাগ বা অন্য কোনো ছোট ব্যাগ (যদি থাকে) চেক করবেন।
১১. স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করবেন, যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করবেন।
১২. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন, আসা-যাওয়া নিশ্চিত করবেন।
১৩. যে কোনো সমস্যা সম্পর্কে জানতে শ্রেণি শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
১৪. সূর্য ওঠার আগেই আপনার সন্তানকে জাগিয়ে দিন।
১৫. পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নীতি অনুযায়ী চলার তাগিদ দিতে হবে।
১৬. রাতে বাসায় পড়া নিশ্চিত করতে হবে। রাতে পড়া শেষে ১১টা থেকে সর্বোচ্চ ১১:৩০টার মধ্যে ঘুমানোর তাগিদ দিতে হবে।
১৭. আপনার সন্তান বিদ্যালয় থেকে দেওয়া ২৪ ঘন্টার রুটিন অনুযায়ী চলে কি না সেদিকে খেয়াল রাখতে হবে, রুটিন বিষয়ে প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন, কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে ও একজন ভালো মানুষ এবং মানব সম্পদ হিসেবে তৈরি হতে পারে।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।