12/10/2024
এলাকার ছোট ভাই যখন বড় ভাইয়ের সাথে একটা সেলফি তুলে মক্কায় হজ্জ করার মতো গর্ববোধ করতে পারে তেমনি কেউ যদি পূর্বে কোন এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমনকি কোন এমপির বাসায় দাওয়াত খাওয়া ও পাশে বসে ছবি তুলে তাতে দোষের কিছু নেই। প্রত্যেক মানুষ নিজের উপার্জিত অর্থ দিয়ে লাক্সারিয়াস জীবন যাপন করতেই পারেন। এতে কোন দোষ আপাতত আমি দেখতে পায়না। টিকটক বানিয়ে টিকটকার হওয়া যায় বাট রিয়াল সেলিব্রিটি হওয়া যায় না । রিয়াল সেলিব্রিটি হওয়ার জন্য লাগে জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, মনুষ্যত্ব। রং ঢং করে একটা পেইজ ওপেন করে নিজের ফলোয়ার বাড়ানো যায় বাট সেখানে ভালো ও মন্ধ উভয়ই থাকবে । আর সেই ফেইজের সত্বাধিকারিকে অবশ্যই সেই গুড বেড কমেন্টস হজম করার ক্যাপাসিটি থাকতে হবে । একটা সমাজ ব্যবস্থায় বিভিন্ন ক্যাটাগরির যেমন নিম্ন আয়ের মানুষ থেকে উচ্চ আয়ের মানুষ, ধনী-গরিব, বিভিন্ন মতাদর্শের অনুসারী,ন্যাংরা,কানা, সাদা কালো হরেক রকমের মানুষ থাকতে পারে । এমনকি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকও থাকবে । এখন প্রশ্ন হলো এই সব ধরনের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দেখাশোনা করা, সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সর্বোপরি নিয়ম শৃঙ্খলা বজায় রাখার গুরো দায়িত্ব হলো সমাজ প্রতিনিধিদের উপর বর্তায়। এই দায়িত্ব উনারা কখনো অস্বীকার করতে পারেন না । আর সমাজকে সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য সমাজ প্রতিনিধিদের হতে হবে দায়িত্বশীল, আন্তরিক,সমান চোখ দিয়ে দেখার মন মানসিকতা। একই সমাজে ভিন্ন মতাদর্শের অনুসারী থাকবেই তাই বলে আপনি সবাইকে একই ক্যাটাগরিতে আনতে পারবেন না। আপনি নিজেই চিন্তা করুন, আপনি কি অন্য কারোর মতো হতে পারবেন ? তাহলে আপনি কেন অন্য মানুষকে নিজের মতো গড়তে যাবেন 🤔 প্রত্যেকটা মানুষ নিজের নিজস্বতা নিয়ে থাকবে । এতে কারো কিছু আসা যাওয়া কারণ হতে পারে না। সংসারে একই মায়ের সন্তান যেমন একই আকার ,আকৃতি, বুদ্ধি, প্রজ্ঞা নিয়ে জন্মায় না তেমনি সমাজেও বসবাসকারী সব মানুষকে একই ভাববেন না।
আসুন আমরা আগে মানুষ হওয়ার চেষ্টা করি । নিজে ভালো থাকি সমাজের প্রত্যেকটা মানুষকে ভালো থাকতে সাহায্য করি ।