CU Crushes and Confessions

Directions Website Contact the university

CU Crushes and Confessions Have a confession? Wanna say something to someone and be anonymous? This is the place for Chittagong University. so no worries !! just post here!!!
(356)

Fill out this form:
https://docs.google.com/forms/d/1rH8yTbG4SA-tWTG7ZenoZFOK19LY_DVAwFx8IGnbNZc/viewform if you hate anybody or have a crush or some kind prank in Chittagong University...could be anything....u can b ex or Y.. and most importantly your identity will be kept anonymous !

জুলাই জঙ্গিদের অবদান!
25/10/2026

জুলাই জঙ্গিদের অবদান!

বীর মুক্তিযোদ্ধার কবর খুঁড়ছেন তার স্ত্রী-বোন-কন্যা।ধর্মবণিক দেইল্লে রাজাকার ওরফে সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার বাদি...
25/10/2026

বীর মুক্তিযোদ্ধার কবর খুঁড়ছেন তার স্ত্রী-বোন-কন্যা।

ধর্মবণিক দেইল্লে রাজাকার ওরফে সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার বাদি ছিলেন তিনি। তাকে পিরোজপুরে পারিবারিক করবস্থানে দাফন করতে দিবে না বলে মিছিল করেছে স্থানীয় জামাত। রাস্তায় মোড়ে মোড়ে পাহারা বসিয়েছে। জানাজা করতে দেয়নি। পুলিশ এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দিয়েছে পুলিশ লাইন্সের ভেতরে গোপনে। অবশেষ গভীর রাতে পুলিশ প্রোটেকশনে তার লাশ নিজ বাড়িতে পৌঁছালে সেখানেও বাধা দেয়া হয়। ফ্রিজিং ছাড়া পড়ে ছিলো লাশ। পরে পরিবারের নারীরা খোঁড়েন কবর। রাত ২ টার সময় দেয়া হয় কবর।

গত আড়াই বছর ধরে ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে উদ্যানের স্বাধীনতা জাদুঘর। ২০০০ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভাঙা হয়েছে সংস্কার করা হয়নি। একইসময়ে বিশাল বাজেট নিয়ে জুলাই জাদুঘর নির্মাণ করে উদ্বোধনও করা হয়েছে। ৬৪ জেলায় জুলাই স্তম্ভ করা হয়েছে। ওসমানী উদ্যানে অর্ধশত কোটি টাকায় মিনার ম্যুরাল করা হয়েছে। মুক্তিযুদ্ধের ধ্বংস করা স্মৃতিচিহ্ন সেভাবেই পড়ে আছে।

ইউনুস বলেছিলো রিসেট বাটন টিপেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বাদ। বিএনপিও সেরকম মনে করে কিনা জনগণকে জানাক। তাদের সময়ে কিভাবে একজন বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে রাজাকারের দল বাধা দেয় তাদেরকে জবাবদিহি করতে হবে। নাকি আওয়ামীলীগ যে বলে, তারাই একমাত্র মুক্তিযুদ্ধকে ধারন করা দল, সেটাই সত্যি!

যে রাজাকারের দল বাংলাদেশের জন্মের বিরুদ্ধে ছিলো তারা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও বাংলাদেশে রাজনীতি করে। মন্ত্রী এমপি হয়। বিরোধী দল হয়। দুই বড় রাজনৈতিক দলের ব্যর্থতার মাশুল দিচ্ছে পুরো জাতি।

এই লজ্জা ভাষায় প্রকাশ যোগ্য না!

**** তালিকা করা গেলে ব্যবস্থাপনা ভালো হয়!
22/10/2026

**** তালিকা করা গেলে ব্যবস্থাপনা ভালো হয়!

22/10/2026

আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেন
কিন্তু দয়া করে মাদ্রাসায় পাঠাইয়েন না।
একসময় ভাবতাম বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে ঈমান মজবুত করবো!

20/10/2026

শেখ হাসিনা দিল্লীতে ভার্চুয়াল কনফারেন্স করায় সরকার ক্ষেপলো!
অথচ ওয়াশিংটনে ভার্চুয়ালি প্রেস কনফারেন্স করলেও এখনো প্রতিক্রিয়া নাই!

14/10/2026



"To: Asmaul Haque Afrin(Econ~61)
সোহিনী আফরিন,
তুমি হয়তো জানোনা প্রতিদিন খুব অলক্ষ্যে তোমাকে কতবার খেয়াল করি। তোমার হাসি, তোমার চুপ করে থাকা—সবকিছুই আমার মনের ভেতরে একটা আলাদা জগৎ তৈরি করে রেখেছে। তোমাকে দেখতে আমার ভালো লাগে ""শুধু তোমাকে দেখিবার লাগি পরান ব্যাকুল হয়, আমার নয়নে নয়ন রাখিলে সকল দুঃখ যায়।"" অথচ কেবল সেই একদিন ব্যতীত কখনো আমার দিকে দৃষ্টি দাওনি 😅। I would plain with thee, but that i fear thou wouldst not plain with me তাই অস্পষ্টই থেকে গেলাম... সেমিস্টারে টপ নচ সিজি করলে ভেবেছিলাম তোমার কাছে আর আবছায়া হবো না কিন্তু unfortunately সেটা কোনোভাবেই সম্ভব না অথচ তোমার কথা ভেবে হলেও আমি চেষ্টা করেছিলাম। তোমার শ্যামবর্ণের রূপ আমার মনে যে ঐশ্বর্য এনে দেয় তারপর সব দুশ্চিন্তাও তুচ্ছ মনে হয়। যেমনি বলে আমি তুচ্ছ প্রাণ এক, চলছে জীবন প্রফুল্লহীন, তার মাঝেও আমারে দুূদন্ড শান্তি দিয়েছিলে চাটগাঁইয়া সেই আফরিন🥹 আর হে ছেলেবন্ধুদের সাথে একটু কম বন্ডিং করবে না হয় আমার খুব কষ্ট হয়। এখানে বেশিরভাগই প্রকাশিত হয় ফেইক কনফেশন তারই মাঝে নির্ঘুম রাত কাটিয়ে তোমার প্রতি সত্য-সুন্দর স্বীকারোক্তি দেয়া আমার এই তীব্র বিবাগী মন। After-all, if u know who am me text plz as a boyfee🫠
ইতি
তোমার ব্যাচমেট এবং সৌভাগ্যক্রমে সেইম এক্সাম হলে বসা সেই ইনট্রোভার্ট ছেলেটা।"

14/10/2026



"From : সমাজবিজ্ঞান অনুষদ
To : কলা অনুষদ

হলুদ কালারের জামা পরা একজন মেয়ে।তোমার কাধে ছিলো হলুদ কালারের ওড়না। কপালে ছিলো টিপ। তোমাকে আজকে ঝুলন্ত ব্রীজের অইখানে কিছু সময় ছবি ও বান্ধুপিদের সাথে আড্ডা দিতে দেখলাম। তোমরা পাচঁজন ছিলে। পরে তুমি তোমার বান্ধুপিদের থেকে আলাদা হয়ে তিনজন রেখে, তুমি আর তোমার একজন বান্দুপি মিলে চলে গেলে। পরে আর তোমাকে দেখতে পাইনি।

ইতি
সাদা শার্ট পরিহিত একজন
"

13/10/2026



"পথিক ভাই" কেমন আছেন? শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন এখন সুস্থ হইছেন? আপনার পেজেও কোনো ভিডিও আপলোড দিচ্ছেন না 🥲 ফেসবুকেও কোনো ছবি আপলোড দিচ্ছেন না, কি হলো আপনার? 😔 আপনাকে না দেখলে একটুও ভালো লাগে না, গতকাল স্টেশনে দেখলাম দূর থেকে 🥹 কেমন জানি শুকাই গেছেন। আল্লাহ আপনাকে সুস্থ করুক৷ কবে যে সরাসরি মনের কথা গুলো আপনাকে জানাবো ভালো লাগে না৷ 😴
ইতি আপনার "জুনিয়র "

লাল বদর মামুইন্নে!!জঙ্গিদের হামলার শিকার।
13/10/2026

লাল বদর মামুইন্নে!!
জঙ্গিদের হামলার শিকার।

13/10/2026



To: Joya Chowdhury
‎Department : Zoology
‎Session : Maybe (2023-2024)
‎
‎
‎আপনাকে ঠিক কতকাল পূর্বে দেখেছিলাম স্মরণে নেই। বোধকরি অনন্তকাল কেটে গেছে!
‎
‎যখন আপনাকে দেখেছিলাম, আপনি ছিলেন কোমল, শান্ত ও শীতল।
‎ঠিক যেমন নিস্তব্ধ গভীর রাতের কোনো এক দিঘির জল; তরঙ্গহীন, শান্ত, স্নিগ্ধ।
‎
‎আশা রাখছি আপনি আজও তেমনই আছেন। কারণ সুবর্ণ কখনো তার আপন ধর্ম ত্যাগ করে না। বাতাস বা জল যেমন তার উজ্জ্বলতা বিবর্ণ করতে পারে না; আমার বিশ্বাস, আপনার মন আজও তেমনই প্রদীপ্ত ও শুভ্র রয়েছে।🌸
‎
‎
‎আমি আপনাকে ভীষণ রকম পছন্দ করি। ভীষণ!
‎
‎
‎ঠিক যেভাবে বোকা চাতকের পছন্দ বৃষ্টির জল।
‎কিন্তু চাতক জানে না সেই দেব প্রদত্ত জল আদৌ তার ভাগ্যে আছে কি না! হয়তো জল বিন্দুর অভাবেই তার প্রাণ ওষ্ঠাগত হবে, তবু সে তার প্রতিজ্ঞা ভাঙে না ।
‎
‎
‎
‎আমি কখনোই আপনাকে সেই জল স্বরূপ পাওয়ার আশা করি না। কারণ আমি জানি, অখিলেশ্বর সেই জল আমার ভাগ্যে রাখেননি।
‎
‎
‎
‎আমি আপনাকে পছন্দ করি মায়ের চাল ধোয়া কোমল হাতের সুবাসের ন্যায়; যে সুবাসের কাছে পৃথিবীর সমস্ত কৃত্রিম সুগন্ধি ম্লান হয়ে যায়।
‎
‎পছন্দ করি মা-হারা এক অবুঝ কুকুরছানার নিঃসঙ্গতা ও হাহাকারের মতো।।
‎
‎পছন্দ করি সোনালী ধান কাটার পর রিক্ত মাঠের উদাস শূন্যতার মতো।
‎
‎
‎পছন্দ করি শরতের কাশফুলের শুভ্রতার ন্যায়; বর্ষার কদম ফুলের মধুরতার মতো।
‎
‎
‎আমি আপনাকে পছন্দ করি ছাতিম ফুলের হৃদয় হরণ করা সুবাসের মতো; শীতের সকালে লাউ ফুলের বুকে জমে থাকা এক বিন্দু স্নিগ্ধ শিশিরের মতো।
‎
‎পছন্দ করি সন্ধ্যার আকাশে ডানা মেলে উড়ে যাওয়া একঝাঁক বকের অপার্থিব স্নিগ্ধতার মতো...............
‎
‎
‎
‎
‎আপনাকে নিয়ে আমার এই সুপ্ত অনুভূতি প্রকাশের ইচ্ছে বহুদিনের। ২০২৩ থেকে ২০২৬।
‎
‎এই দীর্ঘ সময় ধরে যে কথাটি মনে চেপে রেখেছি, তা গুছিয়ে বলতে বা লিখতে পারিনি।
‎আমার সাহস নিতান্তই ক্ষীণ। তবে আজ আমার এই দুঃসাহসের জন্য আপনার কাছে মার্জনা প্রার্থনা করছি।।
‎
‎
‎আমি কখনোই আপনার থেকে কিছু আশা করি না। শুধু এই আশা রাখি ; আপনাকে একপাক্ষিক পছন্দ করার ইচ্ছেটুকু হরণ করবেন না, প্লিজ।
‎
‎এই করুণাটুকু আপনি নিশ্চয়ই করবেন আমার প্রতি।
‎
‎ইতি: (অজ্ঞাতনামা)

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when CU Crushes and Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to CU Crushes and Confessions:

Shortcuts

Share