20/05/2026
আসসালামু আলাইকুম।
অবসরপ্রাপ্ত এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক যাতে সহজে অবসর ও কল্যানের টাকা যথাসময়ে পায় তার জন্য কতিপয় সুপারিশ বা দাবী নিম্নে পেশ করলাম।
১) সংশ্লিষ্ট শিক্ষক এবং আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর পরিচালক মহোদয় এর যৌথ একাউন্ট করে তাতে কর্তনের টাকা জমা করতে হবে।
২) তারপর সংশ্লিষ্ট শিক্ষক যখন অবসরে যাবেন তার আবেদনের প্রেক্ষিতে পরিচালক মহোদয় এর EMIS বা হিসাব শাখা হিসাব মতো তার জমাকৃত টাকা এবং সরকার থেকে প্রাপ্য অতিরিক্ত টাকা একসাথে সম্ভব না হলে দুই ধাপে প্রদান করতে পারেন।
৩)এতে সুবিধা হলো সংশ্লিষ্ট শিক্ষক তার নিজের কর্তনকৃত টাকা যথাসময়ে পাবেন এবং সরকারের আর্থিক সংগতি সাপেক্ষে অতিরিক্ত টাকাও যথাসময়ে পাওয়ার নিশ্চয়তা পাবেন।
৪) তাছাড়া সংশ্লিষ্ট শিক্ষক প্রতিমাসে তার অবসর ও কল্যান ট্রাস্টের টাকা কর্তনের পর জানতে পারবেন তার কত টাকা ঐ দুটি একাউন্টে জমা আছে।
৫) এছাড়া মাসিক কিস্তিতে সম্ভব হলে এই দুটি একাউন্ট থেকে একটা নীতিমালা প্রনয়নের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক বিনা সুদে লোন ও নিতে পারবেন কারন টাকা টা সংশ্লিষ্ট শিক্ষকের।
এমন পদক্ষেপ গ্রহণ করলে আমরা আমাদের টাকার ন্যায্যে হিসাব পাব এবং কোন দূর্নীতি হবে বলে মনে হয় না। কোন অবসরপ্রাপ্ত শিক্ষক তার নিজের টাকা থেকে বন্ঞিত অবস্থায় চিকিৎসা ছাড়া হয়তো মারা যাবে না। আমার দাবীর পক্ষে বা বিপক্ষে আপনার সুচিন্তিত মতামত দিতে পারবেন ধন্যবাদ।
মোঃ অহিদুল ইসলাম
অধ্যক্ষ, বেগম গুল চেমনআরা একাডেমি স্কুল এন্ড কলেজ, বিজিসি ট্রাস্ট, চন্দনাইশ, চট্টগ্রাম।