অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ANGON is a non-political cultural organization in the arena of Chittagong University. Of sound mind cultural activities can shine purified soul.

Containing the theme `Shustho Shongoskriti Hok Manobik Shomaj Gothoner Hatiar’, it started from 14th February, 1990. Angon is the name of a shining star in the cultural movement of Chittagong University. It’s a symbol with a collection of intense, perseverance, freshness, self-winded and cultural image. It has an aim to form a moral curriculum and to develop cultural personalities. Now we are on t

he position where a collection of rising up, blazing young generation is active in our original Bengali culture from time immemorial. Angon is a non-political cultural organization in the arena of Chittagong University. Containing the theme `Shustho Shongoskriti Hok Manobik Shomaj Gothoner Hatiar’, it started from 14th February, 1990 and the members of Angon are still trying their best to intact the flow of Bengali culture. Having some property and originality, Angon is going to achieve its desire aim. To reach its firm position many times, many honorable and scholar teachers of University, cultural person, philologist, poets have helped Angon. To proceed on a proper continuity for any organization requires many sacrifices, hard labors, admiration, honesty, cordiality, responsibilities etc. Angon is the organization which is the summation of those qualities. Though we are the origin having rich culture, day by day a large part of young generation is attracted by western culture. In this unfavorable and hard time Angon has firmed in its own way because it is respectful and promise to bind its duty. Angon does not limit only 1300 acres of Chittagong University. It has scattered around the whole country. Out of varsity in Chittagong town there is ‘Angon Nagor Shakha’ and in Dhaka, there is a ‘Angon Foundation’. The member who has completed their education in varsity are successful in their own position. At presence, many Angon members have lived in abroad. It is hoped that Angon will be able to spread out our own culture over the world in future. As a full non-political organization Angon is able to keep its fame. Angon is contained of our own civilized culture, modern thinking, open conversation and bold position against injustice. The position of Angon is not established in a day. Crossing 24 years and passing every unfavorable condition it has come to its present condition. It desires more better works from past. May Angon be lightened by its own light and all the blessful doors be opened. May Angon be intact its journey forever and good wishes to all of its well wishers from Angon family………

আজ ২২শে শ্রাবণ।বাংলা সাহিত্য ও সংগীতের অবিস্মরণীয় মহীরুহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস।১৮৬১ সালের ৭ই মে কল...
06/08/2026

আজ ২২শে শ্রাবণ।
বাংলা সাহিত্য ও সংগীতের অবিস্মরণীয় মহীরুহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস।
১৮৬১ সালের ৭ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তাঁর জন্ম। কবিতা, গান, উপন্যাস, ছোটগল্প, নাটক ও প্রবন্ধ-সাহিত্যের প্রতিটি শাখায় তিনি রেখে গেছেন অনন্য অবদান। তাঁর সৃষ্টিতে ফুটে উঠেছে প্রকৃতি, প্রেম, মানবতা, দেশপ্রেম ও জীবনের গভীর দর্শন।
১৯৪১ সালের ২২শে শ্রাবণ তিনি ইহলোক ত্যাগ করলেও, তাঁর অমর সৃষ্টি আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। প্রতিটি প্রজন্ম তাঁর সাহিত্য ও সুরে খুঁজে পায় নতুন প্রেরণা, নতুন আলো।
কবিগুরুর প্রয়াণ দিবসে 'অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়' জানায় তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

01/08/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৭ বছরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ❝অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়❞-এর সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে
"সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার"-এই প্রত্যয়কে ধারণ করে অঙ্গন কাজ করে নৃত্য, আবৃত্তি, সঙ্গীত ও নাটক-এই চারটি বিভাগ নিয়ে।
ক্যাপশনে থাকা লিংক থেকে অনলাইন ফরম পূরণ করে এখনি যুক্ত হোন অঙ্গনের সঙ্গে।
সংস্কৃতির আলোয় নিজেকে বিকশিত করুন, আর মানবিক সমাজ গঠনের এই সুন্দর পথচলায় হয়ে উঠুন একজন গর্বিত অঙ্গনসদস্য।

❝🎯 অনলাইন রেজিস্ট্রেশন ফরম—
https://forms.gle/NxneSJRHdDEYnLsG9

📞 যোগাযোগ :
বিস্তারিত জানতে বা যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করুন— 01886333438,
01845233922

#বি. দ্র. : অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে ও পেইজে যোগাযোগ করে সারাবছর যুক্ত হতে পারবেন।

অভিনন্দন, অঙ্গনকর্মী নীলাওয়ান রাখাইন!"অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়"-নৃত্য বিভাগের এক সময়কার সক্রিয় সদস্য ও বর্তমানে অঙ...
22/07/2026

অভিনন্দন, অঙ্গনকর্মী নীলাওয়ান রাখাইন!
"অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়"-নৃত্য বিভাগের এক সময়কার সক্রিয় সদস্য ও বর্তমানে অঙ্গনের সিনিয়র সদস্য নীলাওয়ান রাখাইনকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের এই মেধাবী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের তিনটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে (Clemson University, Indiana University Bloomington এবং Kent State University) পিএইচডির সুযোগ অর্জন করেছেন। এর মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ে তিনি সম্পূর্ণ অর্থায়নে (Fully Funded) পিএইচডি স্কলারশিপ পেয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
অঙ্গনের একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে তার অবদানও স্মরণীয়। তার এই অসাধারণ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যৎ জীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা।

গত ২০শে জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ সোমবার “অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় প্রফেসর ড. রা...
22/07/2026

গত ২০শে জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ সোমবার “অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন স্যারের সাথে বর্ষাকালীন অবকাশ পূর্ববর্তী সাক্ষাৎ করেছে অঙ্গনের কোর কমিটির সদস্যরা। উক্ত সাক্ষাতে সদস্য সংগ্রহ , আসন্ন তিন যুগ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠানের পরবর্তী অঙ্গনের কার্যক্রম নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্যার সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বরেণ্য চিত্রশিল্পী, নির্মাতা ও পাপেট আন্দোলনের পথিকৃৎ মুস্তাফা মনোয়ারের প্রয়াণে ❝অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়❞ গভীর শো...
29/06/2026

বরেণ্য চিত্রশিল্পী, নির্মাতা ও পাপেট আন্দোলনের পথিকৃৎ মুস্তাফা মনোয়ারের প্রয়াণে ❝অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়❞ গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছে।

শিল্পের প্রতি তাঁর গভীর অনুরাগ, সৃজনশীলতা এবং বাংলা সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান তাঁকে চিরকাল স্মরণীয় করে রাখবে। শিশুমনের সৌন্দর্য, কল্পনা ও মানবিকতার যে আলো তিনি তাঁর সৃষ্টির মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, তা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

তাঁর মৃত্যু বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটি শেষে আজ ৯ ই জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ মঙ্গলবার “অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর সম্মানিত সভা...
09/06/2026

ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটি শেষে আজ ৯ ই জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ মঙ্গলবার “অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে অঙ্গনের কোর কমিটির সদস্যরা। উক্ত সাক্ষাতে সদস্য সংগ্রহ এবং তিন যুগ পূর্তি অনুষ্ঠানসহ অঙ্গনের আসন্ন বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্যার সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

❝ঈদ মোবারক❞"অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়"-এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ত্...
28/05/2026

❝ঈদ মোবারক❞
"অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়"-এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন, ঈদ বয়ে আনুক শান্তি, সুখ ও অফুরন্ত আনন্দ।

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী।বাংলা সাহিত্য ও সংগীতের ইতিহাসে কাজী নজরুল ইসলাম এক অনন্য নাম। তাঁর ...
25/05/2026

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী।
বাংলা সাহিত্য ও সংগীতের ইতিহাসে কাজী নজরুল ইসলাম এক অনন্য নাম। তাঁর সাহিত্যকর্মে যেমন মানবতার কথা উচ্চারিত হয়েছে, তেমনি উঠে এসেছে প্রেম, সাম্য, স্বাধীনতার আকাঙ্ক্ষা ও জীবনের নানা অনুভূতি। কবিতা, গান, প্রবন্ধ, নাটক ও গল্প—সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তাঁর সৃষ্টিশীলতার স্বাক্ষর আজও সমানভাবে প্রাসঙ্গিক।
নজরুলের রচিত গান বাংলা সংস্কৃতিকে করেছে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। তাঁর লেখনী মানুষকে জাগ্রত করেছে সাহস, সৌন্দর্য ও মানবিকতার বোধে। সময় পেরিয়ে গেলেও তাঁর সৃষ্টি আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
জাতীয় কবির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলা সাহিত্যের এই উজ্জ্বল ব্যক্তিত্বকে।
কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সাহিত্যকীর্তির প্রতি “অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর পক্ষ থেকে রইলো আন্তরিক শ্রদ্ধা।

আজ ১৩ই মে ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ বুধবার “অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় প্রফেসর ড. রাহমান ...
13/05/2026

আজ ১৩ই মে ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ বুধবার “অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন স্যারের সাথে সাক্ষাৎ করেছে অঙ্গনের কোর কমিটির সদস্যরা। উক্ত সাক্ষাতে সদস্য সংগ্রহ , আসন্ন তিন যুগ পূর্তি অনুষ্ঠানসহ অঙ্গনের আসন্ন বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্যার সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

“অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৬ ❝সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার❞ এই প্রত্য...
06/05/2026

“অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৬

❝সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার❞ এই প্রত্যয়কে ধারণ করে ৩৭ বছরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। অঙ্গন একটি সামাজিক, অরাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন যা সুস্থ ও দেশীয় সংস্কৃতি চর্চায় কাজ করে।

অঙ্গন নিয়মিতভাবে চারটি বিভাগে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকে—
◼️ সংগীত
◼️ নৃত্য
◼️ আবৃত্তি
◼️ নাটক

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, প্রতিবছরের ধারাবাহিকতায় অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ বছরও সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৬ শুরু করেছে। যারা এতদিন অঙ্গনের অংশ হওয়ার অপেক্ষায় ছিলেন বা আগ্রহী তাদের জন্য এখনই সেই কাঙ্ক্ষিত সুযোগ।

নতুন সদস্যদের আগমনে অঙ্গনের প্রাঙ্গণ আরও প্রাণবন্ত হয়ে উঠবে—এমনটাই আমাদের প্রত্যাশা। আগ্রহী সকলকে অঙ্গনের এই সৃজনশীল যাত্রায় যুক্ত হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

সরাসরি যুক্ত হতে পারবেন—
📅 তারিখ : ০৫ মে, ২০২৬ – ২১ মে, ২০২৬
🕘 সময় : সকাল ৯টা – দুপুর ২টা ৩০ মিনিট
📍 স্থান : বুদ্ধিজীবী চত্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
মোবাইল: 01997409718

❝🎯 অনলাইন রেজিস্ট্রেশন ফরম—
https://forms.gle/NxneSJRHdDEYnLsG9
📞 যোগাযোগ :
বিস্তারিত জানতে বা যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করুন— 01997409718❞

#বি. দ্র. : অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে ও পেইজে যোগাযোগ করে সারাবছর যুক্ত হতে পারবেন।

Address

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Chittagong

Telephone

01845233922

Website

Alerts

Be the first to know and let us send you an email when অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:

Shortcuts

Share