Islamia Mohila Kamil Madrasah Cox's bazar

Islamia Mohila Kamil Madrasah Cox's bazar All kinds of videos uploaded to this page, it is a criminal offense to download without the permission of the admin.

Islamia Mohila Kamil (Honours-Masters) Madrasah is a modern and religious educational institution for girls at Cox’s Bazar which was established in 1978 based on islamic ideals and modern education system of Bangladesh there are no restrictions on using all uploaded images, texts, etc. Because it is a women's educational institution, we do not want any kind of crime, slander to be exposed in the society. For this, all Facebook users are requested to follow and imitate it.

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা...
15/08/2026

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শফিউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরিদুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (ইংরেজি) ও ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব আশফাক আখতার।
মতবিনিময় সভায় মাদ্রাসার শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফল উন্নয়ন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য ও মতামত উপস্থাপন করেন মাদ্রাসার গভর্নিং বডির দাতা সদস্য আবুল কাশেম সিকদার, অভিভাবক প্রতিনিধি আবুল হোসাইন, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক ফরিদ আহমদ এবং সহকারী মৌলভী মাহফুজা খাতুন। বক্তারা মাদ্রাসা শিক্ষাকে আরও যুগোপযোগী ও মানসম্মত করার ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষকবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকরা নিজেদের পরিচয় ও দায়িত্ব তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে নিজেদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সহায়তা, শ্রেণিকক্ষে আধুনিক শিক্ষাপদ্ধতির ব্যবহার এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহীনুল ইসলাম মাদ্রাসা শিক্ষার উন্নয়নে শিক্ষক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
বিশেষ অতিথি আশফাক আখতার একগুচ্ছ কর্মযজ্ঞ শিক্ষকদেরকে উপস্থাপন করেন যা দ্বারা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ শফিউল হক বলেন, মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অতিথি, অধ্যক্ষ, শিক্ষক, গভর্নিং বডির সদস্য, ও সংশ্লিষ্টরা মাদ্রাসা চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা বলেন, একটি সুন্দর ও সবুজ শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের সুস্থ ও মনোরম পরিবেশে শিক্ষা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডির সদস্য, অভিভাবক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা থেকে পাশকৃত দাখিল পরীক্ষা ২০২৬ এর সারসংক্ষেপ।
10/08/2026

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা থেকে পাশকৃত দাখিল পরীক্ষা ২০২৬ এর সারসংক্ষেপ।

২০২৬ সারেল আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি। সংগ্রহে রাখুন..
09/08/2026

২০২৬ সারেল আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি। সংগ্রহে রাখুন..

05/08/2026

ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিশেষ বক্তব্যসহ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানকে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে...

05/08/2026

ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিউল হক জিহাদী বলেন, অসংখ্য শহীদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে রক্ষা, সমুন্নত ও সমৃদ্ধ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তিনি অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জুলাই গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রাখা সকল শহীদ ও সাহসী নিরস্ত্র ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

05/08/2026

ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ফ্যাসিবাদী সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করে বৈষম্য, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দমন-পীড়নের মাধ্যমে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দেয়। তিনি বলেন, এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই দেশে পরিবর্তনের সূচনা হয়। অসংখ্য শহীদের আত্মত্যাগ এবং হাজারো ছাত্র-জনতার ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়ে একটি নতুন সম্ভাবনার বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার সুযোগ লাভ করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশপ্রেম, নৈতিকতা ও জ্ঞানচর্চায় সমৃদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করাই হবে নতুন প্রজন্মের প্রধান দায়িত্ব।

ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপনআজ ৫ আগস্ট ২০২৬, সকাল ১০টায় ইসলামিয়...
05/08/2026

ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন

আজ ৫ আগস্ট ২০২৬, সকাল ১০টায় ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা মিলনায়তনে "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬" উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ শফিউল হক জিহাদীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ফ্যাসিবাদী সরকার দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করে বৈষম্য, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দমন-পীড়নের মাধ্যমে দেশকে সংকটের দিকে ঠেলে দেয়। তিনি বলেন, এসব অন্যায়-অবিচারের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই দেশে পরিবর্তনের সূচনা ঘটে। অসংখ্য শহীদের আত্মত্যাগ ও হাজারো ছাত্র-জনতার ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়ে নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে ওঠার সুযোগ পায়। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও জ্ঞানচর্চার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিউল হক জিহাদী বলেন, অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে রক্ষা ও সমৃদ্ধ করা আমাদের সকলের দায়িত্ব। তিনি অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা সকল শহীদ ও সংগ্রামী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল হক। এছাড়াও বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরিদুল আলম, শেখ মুহাম্মদ আজম, মুহাম্মদ আব্দুর রহিম এবং ইবতেদায়ি প্রধান মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিশেষ বক্তব্য প্রতিযোগিতার বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।

সবশেষে জুলাই গণঅভ্যুত্থান এবং দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা আজিজুল হক।

অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রী, অভিভাবক ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিশেষ বক্তব্যসহ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা মিলনায়তনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রচনা, আবৃত্তি, চিত্র...
05/08/2026

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা মিলনায়তনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রচনা, আবৃত্তি, চিত্রাংকন, বিশেষ বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।

05/08/2026

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্থগিত ‘আলিম পরীক্ষা ২০২৬’ আগামী ২৭.০৭.২০২৬ হতে শুরু হচ্ছে...
23/07/2026

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্থগিত ‘আলিম পরীক্ষা ২০২৬’ আগামী ২৭.০৭.২০২৬ হতে শুরু হচ্ছে...

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Islamia Mohila Kamil Madrasah Cox's bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Islamia Mohila Kamil Madrasah Cox's bazar:

Shortcuts

Share