The cultural activities of Jamiatul Imam Muslim Cox's Bazar.

The cultural activities of Jamiatul Imam Muslim Cox's Bazar. Welcome to our page.

02/04/2026
কক্সবাজার ইসলামী মহাসম্মেলন ২০২৫আলহামদুলিল্লাহ, কক্সবাজারে শুরু হয়েছে এক অপূর্ব ঈমানি সমাবেশ।এখানে নসীহতের মহিমাময় বাণ...
21/11/2025

কক্সবাজার ইসলামী মহাসম্মেলন ২০২৫

আলহামদুলিল্লাহ, কক্সবাজারে শুরু হয়েছে এক অপূর্ব ঈমানি সমাবেশ।
এখানে নসীহতের মহিমাময় বাণী শোনাচ্ছেন—
জামিয়াতুল ইমাম মুসলিমের অতিথি, সম্মানিত পরিচালক হাফেজ সালাহুল ইসলাম হাফিঃ এর সুযোগ্য উস্তাদ,
মুহতারাম শেখ আল্লামা আজিজুর রহমান হাফিজাহুল্লাহ।

আল্লাহ তাআলা হযরতের ইলমে বরকত এবং উম্মতের জন্য গ্রহণযোগ্যতা দান করুন।
দূরদূরান্ত থেকে আগত দ্বীনপ্রেমীরা তাঁর নূরানী উপদেশে সিক্ত হতে জড়ো হয়েছেন।

এই সমাবেশ হোক আমাদের হৃদয়ের জাগরণ ও আমলের নবায়নের এক উজ্জ্বল প্রেরণা।

আজকের দিনটি আমাদের জামিয়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজ ভোরের প্রথম আলো ফুটতেই মনে হচ্ছিল—কিছু এক বিশেষ বরকত আমাদ...
20/11/2025

আজকের দিনটি আমাদের জামিয়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে

আজ ভোরের প্রথম আলো ফুটতেই মনে হচ্ছিল—কিছু এক বিশেষ বরকত আমাদের দ্বারে আসতে চলেছে।
আলহামদুলিল্লাহ, ঠিক তাই-ই হলো।

পাকিস্তানের দারুল উলুম করাচি থেকে আগমন করেছেন এমন সব রত্নসম আলেম, যাদের মুখের নূর দেখলেই ঈমানের বাতাস হৃদয়ে দোলা দেয়—
আল্লামা আজিজুর রহমান হাফিজাহুল্লাহ,
আল্লামা নুরুল বাশার হাফিজাহুল্লাহ,
আল্লামা মুফতি আদনান হাফিজাহুল্লাহ।

এদের সঙ্গে যুক্ত হলো আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসাইন হাফিজাহুল্লাহ—যার উপস্থিতি পুরো পরিবেশকে নসিহতের সুবাসে মোড়ে দেয়।

আজ জামিয়ার আঙিনায় হাওয়াও যেন নীরবে তাদের আগমনের সম্মান করছিল।
শিক্ষার্থীদের চোখে উচ্ছ্বাস, শিক্ষকদের হৃদয়ে গর্ব—সব মিলিয়ে এক অনির্বচনীয় আবেগের মুহূর্ত।

তাদের প্রতিটি কথা, প্রতিটি দোয়া, প্রতিটি নসিহত আমাদের জন্য একেকটি অমূল্য আমানত হয়ে রইল।
আলহামদুলিল্লাহ, আজকের এই দিনটি শুধু একটি ভ্রমণ নয়—আমাদের আত্মার জন্য এক নব জাগরণের বার্তা।

এমন বরকতময় জলসায় আপনারা সকলে আমন্ত্রিত।
18/11/2025

এমন বরকতময় জলসায় আপনারা সকলে আমন্ত্রিত।

❤️ الحمد لله ثم الحمد لله ❤️
05/11/2025

❤️ الحمد لله ثم الحمد لله ❤️

হুজুরের অপারেশন সফল: দোয়া জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা

জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে। সেখানে তাঁর একটি সফল অপারেশন সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। তাঁর জন্য দেশে ও বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা দোয়া করেছেন ও খোঁজ খবর নিয়েছেন, হুজুর তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আল্লাহ যেন সকলকেই জাযাকাল্লাহ খাইরান উত্তম প্রতিদান করেন বলে দোয়া করছেন।
পারিবারিক সুত্র জানিয়েছেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আজ সকালে (০৩ নভেম্বর ) দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসক টিমের অপারেশন সাকসেস হয়েছে। এখনও ডাক্তারদের অবজারভেশনে আছেন। শরীরের কন্ডিশনও ভালো আছে, আলহামদুলিল্লাহ। বিশেষজ্ঞ চিকিৎসকগন জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন।
হুজুর জন্য দেশ-বিদেশের অসংখ্য মানুষ দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এর আগে বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শে গতকাল রবিবার (২ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

03/11/2025

Address

Imam Muslim Road
Cox's Bazar

Telephone

+8801839474502

Website

Alerts

Be the first to know and let us send you an email when The cultural activities of Jamiatul Imam Muslim Cox's Bazar. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to The cultural activities of Jamiatul Imam Muslim Cox's Bazar.:

Share