Ma'had An Nibras معهد النبراس

Ma'had An Nibras معهد النبراس কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত একটি যুগোপযোগী দিনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান

তারবিয়াত মাহফিল ইলম যখন আমলে সুশোভিত হয়, আর আমল যখন উত্তম আখলাকে পরিণত হয়, তখনই একজন তালিবুল ইলম হয়ে ওঠে প্রকৃত নায়েবে র...
18/08/2026

তারবিয়াত মাহফিল

ইলম যখন আমলে সুশোভিত হয়, আর আমল যখন উত্তম আখলাকে পরিণত হয়, তখনই একজন তালিবুল ইলম হয়ে ওঠে প্রকৃত নায়েবে রাসূল।

প্রিয় তালিবুল ইলমের সফরের এই আলোকোজ্জ্বল পথচলাকে আরও সুশোভিত করতে এবং অন্তরে তাযকিয়া ও আখলাকের শুভ্রতা ছড়িয়ে দিতে প্রিয় প্রতিষ্ঠান মা'হাদ আন-নিবরাস-এর নিয়মিত আয়োজন তারবিয়াত মাহফিল।

​নৈতিক উৎকর্ষ, রূহানি জাগরণ, আত্মশুদ্ধি এবং আমলি জিন্দেগির সৌন্দর্য গঠনের সুমহান লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ও বরেণ্য আলেমদের উপস্থিতিতে আমাদের এই রূহানি আয়োজন।

আজ বাদ আসর, ইনশাআল্লাহ
তারবিয়াত মাহফিলে উপস্থিত থাকবেন দেশের সুপরিচিত ও প্রখ্যাত ওয়ায়েজ, বরেণ্য আলেম
মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী হাফিজাহুল্লাহ।

​হজরতের হৃদয়স্পর্শী নসিহতে নিজেদের অন্তরকে আলোকিত করতে এবং দ্বীনি চেতনায় নতুন প্রাণ সঞ্চার করতে আজকের মাহফিলে আপনার উপস্থিতি একান্ত কাম্য।

​​হৃদয়কে আসমানি হেদায়াতের নূর দিয়ে সুরভিত করতে আজ বাদ আসর চলে আসুন মা'হাদ আন-নিবরাসের রূহানি আঙিনায়।

দ্বীনের এই আলোকযাত্রায় আপনিও হোন পরম অংশীদার।

আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ আজ আমাদের দুইজন পরিপূর্ণ হাফেজের দীর্ঘদিনের সাধনা ও অধ্যবসায়ের সফল পরিসমাপ্তি উপলক...
29/07/2026

আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ

আজ আমাদের দুইজন পরিপূর্ণ হাফেজের দীর্ঘদিনের সাধনা ও অধ্যবসায়ের সফল পরিসমাপ্তি উপলক্ষ্যে আয়োজিত শবিনা খতম এবং ১২ জন ক্ষুদে শিক্ষার্থীর নাজেরা সমাপ্তির পর হিফজের প্রথম সবক প্রদান অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত ও ভাবগম্ভীর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাদ জুহর আমাদের তাহফিজ বিভাগের আমিনুল হিফজ হাফেজ হামিদুল হক-এর সঞ্চালনায় এবং মুহতারাম প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হক হাফিজাহুল্লাহ-এর সভাপতিত্বে এই ফজিলতপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক, গবেষক ও অনুবাদক, ঢাকা জামিয়া শারঈয়্যাহ মালিবাগের মুহাদ্দিস এবং মাকতাবাতুল হুদার স্বত্বাধিকারী মাওলানা নাসিম আরাফাত মুদ্দাজিল্লুহু।

প্রধান অতিথি নিজের মোবারক জবানে ১২ জন নবীন শিক্ষার্থীকে হিফজের প্রথম সবক প্রদান করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে অত্যন্ত হৃদয়স্পর্শী, প্রেরণাদায়ক ও মূল্যবান নসিহত পেশ করেন।

এ ছাড়াও অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকমণ্ডলী, আসাতিযায়ে কেরাম এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মহান আল্লাহ নবীন ১২ জন হাফেজের এই পবিত্র পথচলাকে সহজ, বরকতময় ও কল্যাণমণ্ডিত করুন। পূর্ণ হিফজ সমাপ্তকারী দুই হাফেজকে কুরআনের প্রকৃত খাদেম হিসেবে কবুল করুন এবং জগদ্বিখ্যাত আলেম হওয়ার তাওফিক দান করুন।

29/07/2026

আলহামদুলিল্লাহ,
আমাদের গতকাল থেকে শুরু হওয়া শবীনা খতমের ২য় ছাত্র হাফেজ আব্দুল্লাহ মাহমুদ ইফহাম এর তেলাওয়াত। আল্লাহ তাআলা তাঁর তেলাওয়াতকে কবুল করুন এবং দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন।

29/07/2026

আলহামদুলিল্লাহ!
শুরু হলো পবিত্র শবিনা খতম
আল্লাহ তায়ালার অশেষ রহমতে ও দয়ায় গতকাল থেকে শুরু হলো আমাদের প্রিয় মাদ্রাসার বরকতময় 'শবিনা খতম'।
পবিত্র কোরআনের মধুর তিলাওয়াতে মুখরিত হয়ে উঠুক চারপাশ, হৃদয় জুড়িয়ে যাক রবের কালামের অনুরাগে।

তিলাওয়াতে আমাদের স্নেহের ছাত্র মুনতাসির আলভী।
আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল ও মঞ্জুর করুন। আলভীসহ সকল ক্ষুদে হাফেজদের মেধা, ইলম ও কুরআনের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিন এবং তাদের উম্মাহর জন্য সম্পদ হিসেবে কবুল করুন। আমিন।

তালাওয়াতের এক ঝলক দেখতে ও শুনতে নিচের ভিডিওটি দেখুন এবং সবাইকে শেয়ার করে সওয়াবের অংশীদার হওয়ার তাওফিক দান করুন।

আলহামদুলিল্লাহআজ বাদে মাগরিব আমাদের দু’জন কামেল হাফেজের পবিত্র হিফজ সমাপন উপলক্ষ্যে হাফেজদের বহুল কাঙ্ক্ষিত শবিনা খতম অন...
28/07/2026

আলহামদুলিল্লাহ
আজ বাদে মাগরিব আমাদের দু’জন কামেল হাফেজের পবিত্র হিফজ সমাপন উপলক্ষ্যে হাফেজদের বহুল কাঙ্ক্ষিত শবিনা খতম অনুষ্ঠান শুরু হয়েছে।

প্রিয় মা’হাদের মুদীরে মুহতারামের সভাপতিত্বে এবং উভয় শিক্ষার্থীর সম্মানিত অভিভাবকদের উপস্থিতিতে শুরু হওয়া এই মহতী আয়োজন একটানা চলমান থাকবে আগামীকাল কাবলাল জুহর পর্যন্ত, ইনশাআল্লাহ।

শবিনা খতমের সমাপ্তি শেষে বাদে জুহর ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহাদ্দিস ও মাকতাবাতুল হুদার স্বত্বাধিকারী মাওলানা নাসিম আরাফাত হাফিজাহুল্লাহ-এর নসিহত, দুআ ও মোনাজাতের মাধ্যমে এই বরকতময় আয়োজনের সমাপ্তি ঘটবে, ইনশাআল্লাহ।

আল-কুরআনের সঙ্গে নিবিড় সম্পর্ক, হিফজের দীর্ঘ সাধনার সফল পরিসমাপ্তি এবং নবীন দুই হাফেজের জন্য দুআ ও শুভকামনায় মুখর এই ফজিলতপূর্ণ আয়োজনে আপনাদের সশ্রদ্ধ ও আন্তরিক উপস্থিতি একান্তভাবে কামনা করছে মা’হাদ কর্তৃপক্ষ।

আলহামদুলিল্লাহ!আল্লাহ তাআলার অশেষ রহমতে মা‘হাদ আন-নিবরাস এর দুই শিক্ষার্থী আগামী ২৯শে জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ (বুধবার) শ...
27/07/2026

আলহামদুলিল্লাহ!
আল্লাহ তাআলার অশেষ রহমতে মা‘হাদ আন-নিবরাস এর দুই শিক্ষার্থী আগামী ২৯শে জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ (বুধবার) শবিনা খতম সম্পন্ন করতে যাচ্ছে।
পবিত্র কোরআনের এই খুদে হাফেজরা হলো:
১. মুনতাসির মোহাম্মদ আলভী
পিতা:নূর আহমদ
মাতা:উম্মে ফাতেমা
ঠিকানা:খরুলিয়া, ঝিলংজা, সদর, কক্সবাজার
২. আব্দুল্লাহ মাহমুদ ইফহাম
পিতা: মোদ্দাচ্ছিরুল হক
মাতা:ইয়াসমিন আক্তার
ঠিকানা: এবিসি ঘোনা, দক্ষিণ রুমালিয়ারছড়া, পৌরসভা, কক্সবাজার
আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় কোমলমতি ছাত্রদের কোরআনের আলোয় জীবন গড়ার তাওফিক দান করুন, তাঁদের মেধা ও স্মৃতিশক্তি বাড়িয়ে দিন এবং তাঁদের বাবা-মা ও শিক্ষকদের এই মহতী প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।

বিদায় বেলা: এক প্রিয় মুখ ও এক বুক শুভকামনা মানুষ তার কাজের মাধ্যমে কত দ্রুত অন্যের মনের মণিকোঠায় জায়গা করে নিতে পারে, তা...
16/07/2026

বিদায় বেলা: এক প্রিয় মুখ ও এক বুক শুভকামনা

মানুষ তার কাজের মাধ্যমে কত দ্রুত অন্যের মনের মণিকোঠায় জায়গা করে নিতে পারে, তার জলন্ত উদাহরণ আমাদের হারুনুর রশিদ (চৌধূরী পাড়া, ভারওয়াখালী, কক্সবাজার)।
প্রতিষ্ঠানের পদবিতে হয়তো তিনি 'সামান্য একজন কর্মচারী' ছিলেন, কিন্তু তার কাজের পরিধি, দায়িত্ববোধ আর আন্তরিকতা ছিল অসামান্য। প্রতিদিনের কাজে তার একাগ্রতা এবং হাসিমুখের সেবা 'মাহাদ'-এর প্রতিটি ছাত্র এবং শিক্ষকের মন জয় করে নিয়েছে। কাজের প্রতি এমন সততা ও ভালোবাসা সত্যিই বিরল।
পারিবারিক সিদ্ধান্তে জীবনযাত্রার এক নতুন অধ্যায় শুরু করতে তিনি খুব শীঘ্রই পাড়ি দিচ্ছেন প্রবাসে। আর আজ ছিল মাহাদে তার সর্বশেষ কর্মদিবস।
হারুন ভাই, আপনার প্রবাস জীবনের পথচলা সুন্দর, নিরাপদ ও সাফল্যমন্ডিত হোক। আপনি যেখানেই থাকুন, মহান আল্লাহ আপনাকে সুস্থ ও ভালো রাখুন। আপনার আন্তরিকতার কথা মাহাদ পরিবার সবসময় মনে রাখবে।
আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য রইল একরাশ দোয়া ও অন্তহীন শুভকামনা!

আলহামদু লিল্লাহ... হিফজ বিভাগের ২য় সাময়িক পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে চলছে কোরআনের পাখিদের সুরের মূর্ছনায় মুখরিত আমাদে...
05/07/2026

আলহামদু লিল্লাহ...

হিফজ বিভাগের ২য় সাময়িক পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে চলছে

কোরআনের পাখিদের সুরের মূর্ছনায় মুখরিত আমাদের চারপাশ। মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাদের মাদ্রাসার হিফজ বিভাগের ২য় সাময়িক পরীক্ষা অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খল পরিবেশে চলমান রয়েছে।
ছোট ছোট মাসুম বাচ্চারা তাদের অন্তরে ধারণ করা আল্লাহর কালাম শিক্ষকমণ্ডলীর সামনে তিলাওয়াত করে শোনাল। তাদের এই মেধা, একাগ্রতা এবং সুন্দর তিলাওয়াত সত্যিই হৃদয়স্পর্শী।

কোমলমতি এই হাফেজ ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাদের স্মৃতিশক্তি আরও মজবুত করে দেন, তাদের ইলমে বরকত দান করেন এবং খাঁটি দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আমিন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত উস্তাদদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনায় ছাত্ররা এতদূর এগিয়ে এসেছে। অভিভাবকবৃন্দের প্রতিও রইল আন্তরিক মোবারকবাদ।

30/06/2026

কুরআনের নূর ছড়িয়ে পড়ুক বিশ্বময়...

পরম করুণাময়ের অশেষ রহমতে আমাদের হিফজ বিভাগের ছোট ছোট মাসুম ছাত্ররা তাদের ২ য় সাময়িক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। একেকটি আয়াত রিভিশন দেওয়া, দুলুনি মাখা কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত আর চোখে-মুখে এক অদ্ভুত নূরানী আভা—এই দৃশ্য সত্যিই চোখ ও জুড়িয়ে দেয়।

পবিত্র কুরআনকে বুকে ধারণ করার এই কঠিন কিন্তু সৌভাগ্যের সফরে আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট হাফেজদের সহজ করে দিন, তাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দিন এবং সফলতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাওফিক দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ।গতকাল থেকে আমাদের শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ইনশাআল্লাহ, টানা আট দি...
29/06/2026

আলহামদুলিল্লাহ।
গতকাল থেকে আমাদের শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ইনশাআল্লাহ, টানা আট দিনব্যাপী এ পরীক্ষা আগামী সোমবার সমাপ্ত হবে।

পরীক্ষা শুধু মেধা যাচাইয়ের নাম নয়, এটি ধৈর্য, অধ্যবসায়, দায়িত্ববোধ ও আমানতদারিতারও পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে খেয়ানতমুক্ত, সৎ ও সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তাওফিক দান করুন।পরীক্ষার হলে তাঁদের ওপর গায়েবী নুসরত ও প্রশান্তি বর্ষণ করুন।

এই পরীক্ষাকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই দীর্ঘদিনের নিরলস পরিশ্রম রয়েছে। ক্লাসের নিয়মিত পাঠের পাশাপাশি বাদে আছর, এমনকি জুমার দিনেও অতিরিক্ত অধ্যয়ন চলেছে। অনেক ছাত্র গভীর রাত পর্যন্ত জেগে পড়েছে, আবার ফজরের সময় যথাসময়ে জেগে নতুন উদ্যমে প্রস্তুতি নিয়েছে। আল্লাহ তাআলা তাঁদের এই মেহনত কবুল করুন, জীবনকে ইলম, আমল ও তাকওয়ার নূরে আলোকিত করুন।

আমরা শুধু অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার ওপর নির্ভর না করে নিয়মিত মিডটার্ম ও ক্লাস টেস্টের ব্যবস্থাও বৃদ্ধি করেছি। এর ফলে পড়াশোনায় ধারাবাহিকতা বজায় থাকে, দুর্বলতাগুলো দ্রুত চিহ্নিত করা যায় এবং বারবার অনুশীলনের মাধ্যমে তা সংশোধনের সুযোগ সৃষ্টি হয়। সবচেয়ে বড় কথা, পরীক্ষাভীতি অনেকটাই দূর হয়ে যায় এবং শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের যোগ্যতা প্রকাশ করতে শেখে।

আল্লাহ তাআলা আমাদের সকল ছাত্র-শিক্ষকের এই মেহনতকে কবুল করুন এবং দুনিয়া-আখিরাতে কল্যাণের উসিলা বানিয়ে দিন।

Address

Ma'had An Nibras
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Ma'had An Nibras معهد النبراس posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Ma'had An Nibras معهد النبراس:

Shortcuts

Share