19/04/2026
বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন ও কক্সবাজার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজিজুল গণি আমেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডা. সালেহ আহমেদ সুলেমান। সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মাওলানা আবু সাঈদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষকবৃন্দ—ডা. ছুরুত আলম, ডা. শহিদ উদ্দীন চৌধুরী, ডা. মো. শামীমুল আরশাদ, ডা. এম হামিদ উল্লাহ ও ডা. আমজাদ হোছাইন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক ডা. খায়ের আহমদ, ডা. বেলাল উদ্দীন, ডা. সাজ্জাদ হোছাইন, ডা. এহসান উল্লাহ, ডা. শহীদ উল্লাহ, ডা. গিয়াস উদ্দীন, ডা. নুর হাসনাতসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও মেডিকেল অফিসার ডা. গিয়াস উদ্দীন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, ফরিদুল আলম ও শাহজাহান। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আহমদ উল্লাহ ও আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, হোমিওপ্যাথি একটি নিরাপদ, কার্যকর ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি, যা রোগীর শারীরিক ও মানসিক অবস্থাকে বিবেচনায় রেখে চিকিৎসা প্রদান করে। তারা আরও বলেন, কক্সবাজার জেলার একমাত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠানটি প্রতি বছর দক্ষ চিকিৎসক তৈরি করে যাচ্ছে এবং স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।