Cox's Bazar International University

Cox's Bazar International University Govt. & UGC approved first Private University in Cox's Bazar. It is Founded by Ln.Mohammed Muzibur Rahman, Founder & Chairman(BOT). [email protected]

The activities of the university started on 15 September 2013. Congratulation to the successful students of the University.

12/08/2026
জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিবিআইইউতে আলোচনা সভা ও দোয়া মাহফিলসিবিআইইউ সংবাদ:জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজার ইন...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিবিআইইউতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিবিআইইউ সংবাদ:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র-জনতার স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিময় এই দিনে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

দীর্ঘদিনের অপশাসনের মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে যারা আহ'ত, প'ঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বেলাল নূর আজিজী।

সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর এর সঞ্চালনায় আলোচনা সভায় চব্বিশের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক গোলাম মওলা।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক নাঈমুদ্দিন মাহমুদ।

গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে রেজিস্ট্রার রাজিদুল হক, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ খোরশেদ আলী, প্রক্টর বদিউল আলমসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল সেমিস্টার এর ভর্তি মেলা আগামী ১৯, ২০ ও ২১ আগস্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভর্তি ...
04/08/2026

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল সেমিস্টার এর ভর্তি মেলা আগামী ১৯, ২০ ও ২১ আগস্ট অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ভর্তি ফিতে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার।
Cox's Bazar International University ক্যাম্পাসে স্বাগতম।

"জুলাই গণঅভ্যুত্থান  দিবস" উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছ...
04/08/2026

"জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অভিনন্দন ও শুভকামনা। 🌿⚖️বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে জেলা লিগ্যাল এইড অফিসে ইন্টার্ন হিসেবে নিয়োগপ্রাপ্তদের ...
03/08/2026

অভিনন্দন ও শুভকামনা। 🌿⚖️

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে জেলা লিগ্যাল এইড অফিসে ইন্টার্ন হিসেবে নিয়োগপ্রাপ্তদের তালিকায় ৩০ নং ক্রমিকে স্থান অর্জন করেছেন জনাব আল মামুন কাইছার, যিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী।

এটি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের আইন বিভাগের জন্যও গর্বের একটি অর্জন। তাঁর এই সাফল্য বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর পেশাগত জীবনের প্রতিটি ধাপে সাফল্য, সততা ও উৎকর্ষ কামনা করছি।

অভিনন্দন, আল মামুন কাইছার।
আপনার আগামীর পথচলা হোক আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত। 💐⚖️

Address

KOLATOLI Circle
Cox's Bazar
COX’SBAZAR-4700

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar International University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Cox's Bazar International University:

Shortcuts

Share