25/08/2026
⚽ শুভ উদ্বোধন!⚽
অদম্য উৎসাহ, প্রাণবন্ত উচ্ছ্বাস ও খেলোয়াড়সুলভ মনোভাবের মধ্য দিয়ে ২৪ অগাষ্ট ২০২৬ তারিখ শুরু হলো শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬। 🏆⚽
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া, এসপিপি, এইসি।
⚽ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ক্যাপ্টেন সেতারা হাউজ ও লেফটেন্যান্ট সামাদ হাউজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
⚽ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় লেফটেন্যান্ট আহসান হাউজ ও লেফটেন্যান্ট মুশফিক হাউজ। ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় লাভ করে লেফটেন্যান্ট আহসান হাউজ। 🥅🏆
খেলার মাঠে সৌহার্দ্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতার সুন্দর সমন্বয়ে জমে উঠেছে এবারের আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট।
সকল দলের জন্য রইল শুভকামনা। খেলুক সবাই, জিতুক খেলাধুলার চেতনা! ⚽🏆🇧🇩