Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-STCPC RAMU

Call Directions Website Contact the university

Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-STCPC RAMU ''মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়া''

🧚‍♀️🧚‍♀️এইচএসসি ২০২৬–২০২৭ ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন 🧚‍♀️🧚‍♀️শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড ...
24/09/2026

🧚‍♀️🧚‍♀️এইচএসসি ২০২৬–২০২৭ ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন 🧚‍♀️🧚‍♀️
শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ - এ একাদশ শ্রেণি ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজকের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রেবেকা সুলতানা রিয়া।

অনুষ্ঠানের শুরুতে ফুলের স্টিক দিয়ে নবীন শিক্ষার্থীদেরকে অভ্যর্থনা জানানো হয়। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমিক কো-অর্ডিনেটর মাফরুহা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক।

লেফটেন্যান্ট রেবেকা সুলতানা রিয়া তাঁর বক্তব্যে এসটিসিপিসির পথচলার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের গুরুত্ব ও অনন্য বৈশিষ্ট্য তুলে ধরেন। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ-সুবিধাদি ও স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পর্কেও তিনি ধারণা প্রদান করেন। উপস্থিত অবিভাবক ও শিক্ষার্থীদেরকে তিনি অত্র প্রতিষ্ঠান কর্তৃক অনুসৃত নিয়ম-শৃঙ্খলা ও নীতি-নৈতিকতার প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে এ এসটিসিপিসিকে পছন্দ করায় অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আবদুস সালাম, সহকারী শিক্ষক তাসরিফা আলম চৌধুরী ও ওয়াজিবুল হাসান চৌধুরী।

🎓 একাদশ শ্রেণিতে ভর্তি চলছে! 🎓শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ...
23/09/2026

🎓 একাদশ শ্রেণিতে ভর্তি চলছে! 🎓

শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে দ্বিতীয় ধাপে ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি:

নিয়মানুবর্তিতা, মানসম্মত শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যয়ে...
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’ (রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ)-এ একাদশ শ্রেণিতে ভর্তি চলছে!
(EIIN Number: 138422)
✨ বিশেষ সুযোগ-সুবিধা:
⭐ GPA 5.00 (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি!
সুশৃঙ্খল পরিবেশ, সুনিপুণ দিকনির্দেশনা ও দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান।
🎓 আবেদনের ন্যূনতম যোগ্যতা:
🧪 বিজ্ঞান বিভাগ: GPA 4.00
📖 মানবিক বিভাগ: GPA 3.00
📊 ব্যবসায় শিক্ষা বিভাগ: GPA 3.50
📌 আপনার সন্তানকে মানবিক মানুষ ও সুশৃঙ্খল ভবিষ্যৎ গড়ে তুলতে আজই আবেদন করুন।
📞 যোগাযোগ ও বিস্তারিত জানতে: +880 1643-822622
রামু ক্যান্টনমেন্ট, কক্সবাজার।

23/09/2026

📢 ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের নোটিশ:

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখার নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়েছে।

🗓️ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
⏰ সময়: সকাল ১০:৩০ মিনিট

উক্ত ক্লাসে কলেজের নিয়ম-কানুন, একাডেমিক কার্যক্রম ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা হবে। সকল নবাগত শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার আমন্ত্রণ জাননো হচ্ছে।

22/09/2026

🎭 "নজরুল বর্ষ" উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্য পরিবেশন করছে আমাদের শিক্ষার্থী-





বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও শহীদ লেফটেন্যান্ট তা...
21/09/2026

বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর গৌরবময় সাফল্য! 🎉

🎨 চিত্রাঙ্কন | গ্রুপ-ক (১ম ও ২য় শ্রেণি)
🥈 আবরার মাসুদ আরিফ — ২য় স্থান

🎨 চিত্রাঙ্কন | গ্রুপ-খ (৩য়-৫ম শ্রেণি)
🥉 আল ইয়াসা খান পরশ — ৩য় স্থান

🎨 চিত্রাঙ্কন | গ্রুপ-খ (৯ম-১০ম শ্রেণি)
🥈 মুশফিকা রশিদ তাফসি — ২য় স্থান

💃 নৃত্য (একক) | গ্রুপ-খ (৩য়-৫ম শ্রেণি) প্রাথমিক
🥈 অরিত্রী বড়ুয়া — ২য় স্থান

💃 নৃত্য (একক) | গ্রুপ-ক (৬ষ্ঠ-৮ম শ্রেণি)
🥇 সম্প্রীতি বড়ুয়া — ১ম স্থান

💃 নৃত্য (একক) | গ্রুপ-খ (৯ম-১০ম শ্রেণি)
🥇 সংবৃতি বড়ুয়া পশরা — ১ম স্থান

🎭 অভিনয় (একক) | গ্রুপ-ক (৬ষ্ঠ-৮ম শ্রেণি)
🥉 নানাইয়েরা নাওয়াল জুহি — ৩য় স্থান

🎭 অভিনয় (একক) | গ্রুপ-খ (৯ম-১০ম শ্রেণি)
🥈 স্বপ্নীল তালুকদার — ২য় স্থান

#নজরুলবর্ষ #সাংস্কৃতিক_প্রতিযোগিতা
#রামু

#গর্বিত_আমরা

20/09/2026

বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত গ্রুপভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের গৌরবময় সাফল্য! 🎉

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীলতাকে ধারণ করে আয়োজিত “নজরুল বর্ষ” উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। 🎉

🏆 মাধ্যমিক | ক বিভাগ (৬ষ্ঠ–৮ম)
🎵 নজরুল সংগীত — শ্রুতি শর্মা (৭ম) — 🥇 ১ম স্থান
🎤 কবিতা আবৃত্তি — নাদিয়া ইসরাত দোয়া (৮ম) — 🥉 ৩য় স্থান

🏆 মাধ্যমিক | খ বিভাগ (৯ম–১০ম)
🎵 নজরুল সংগীত — প্রণমি বড়ুয়া (৯ম) — 🥈 ২য় স্থান
🎤 কবিতা আবৃত্তি — মায়িশা উসরাত (১০ম) — 🥈 ২য় স্থান

🏆 উচ্চ মাধ্যমিক | ক বিভাগ (১১শ–১২শ)
🎤 কবিতা আবৃত্তি — জান্নাতুল মাওয়া (১১শ) — 🥉 ৩য় স্থান

✨ অভিনন্দন আমাদের সকল বিজয়ী শিক্ষার্থীকে!

তোমাদের এই অর্জনে আমরা গর্বিত। সকল বিজয়ী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। 🌹

#নজরুলবর্ষ #সাংস্কৃতিক_প্রতিযোগিতা
#গর্বিত_আমরা

একাদশ ভর্তি নির্দেশিকাশিক্ষাবর্ষ: ২০২৬-২৭শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
18/09/2026

একাদশ ভর্তি নির্দেশিকা
শিক্ষাবর্ষ: ২০২৬-২৭
শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

17/09/2026

📢 ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ পরবর্তী নিশ্চায়ন করবেন যেভাবে

*_**_**_**_**_**_**_**_**

📅 একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেয়া হয়েছে।

⚠️ নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে নির্বাচিত কলেজসহ আবেদন বাতিল হবে।

🔐 ভর্তি নিশ্চায়ন (Nischayon) — সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ

✅ ফলাফলে কলেজ পাওয়াই শেষ কথা নয়। নির্বাচিত হওয়ার পর ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার মধ্যে অবশ্যই নিশ্চায়ন ফি পরিশোধ করে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

> 🚨 নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আপনার মনোনয়ন ও আবেদন — দুটোই বাতিল হয়ে যাবে।
> প্রতি বছর কেবল এই একটি ভুলের কারণে হাজার হাজার শিক্ষার্থী সমস্যায় পড়েন।

💰 নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ড নির্ধারিত ফি নেওয়া হয়, যার পরিমাণ ৩৪০ টাকা।

💳 নিশ্চায়ন করবেন যেভাবে

1️⃣ রেজাল্ট দেখার পর নিজের প্রোফাইলে লগইন করুন।
2️⃣ 👉 নিশ্চায়ন (Confirmation) অপশনে গিয়ে নির্দেশনা অনুসরণ করুন।
3️⃣ 📱 নগদ, বিকাশ, রকেট বা উপায় এর মধ্যে ওয়েবসাইটে দেখানো অপারেটর ব্যবহার করে ফি পরিশোধ করুন।

📌 পেমেন্টের ট্রানজেকশন আইডি ও SMS টি অবশ্যই সংরক্ষণ করুন।
✨ নিশ্চায়ন পরিশোধ হলে দেখাবে "নিশ্চায়ন সম্পন্ন" হয়েছে।

🔄 যদি না দেখায়, কিছুক্ষণ পর আবার লগইন করে স্ট্যাটাস চেক করুন।

> ⏳ টাকা কেটে নেওয়ার পরও যদি স্ট্যাটাস আপডেট না হয়, ঘাবড়াবেন না! সার্ভারের চাপে আপডেট হতে ৩০ মিনিট থেকে কয়েক ঘণ্টা লাগতে পারে। ট্রানজেকশন আইডি সংরক্ষণ করে কিছুক্ষণ পর আবার দেখুন।

🔀 মাইগ্রেশন চালু রাখবেন, নাকি বন্ধ করবেন?

📅 মাইগ্রেশন ফল প্রকাশিত হবে ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টায়।

📌 এ বিষয়ে যে নিয়মগুলো জানা জরুরি:

⬆️ মাইগ্রেশন সব সময় উপরের দিকে যায়। আপনি আবেদনে যে ক্রমে কলেজ পছন্দ দিয়েছিলেন, তার চেয়ে উপরের পছন্দের কলেজে আসন খালি হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সেখানে নিয়ে যাবে।
⬇️ নিচের দিকে কখনো নামায় না।

💡 অর্থাৎ মাইগ্রেশন চালু রাখলে বর্তমান কলেজটি হারানোর ঝুঁকি নেই — হয় একই থাকবে, নয়তো আরও উপরের পছন্দের কলেজে যাবে।

⚙️ সাধারণ ভাবে সকলের অটোমাইগ্রেশন বাটন হ্যাঁ (Yes) অর্থাৎ চালু থাকবে।
বন্ধ করতে চাইলে: নিশ্চায়নের পর প্রোফাইলে লগইন করে "Auto Migration" বাটন 'হ্যাঁ' (Yes) বাম দিকে টেনে 'না' (No) করে দিতে হবে।

🤔 সিদ্ধান্তটা সহজ

👉 বর্তমানে যে কলেজ পেয়েছেন সেটিই যদি আপনার সবচেয়ে ভালো পছন্দ হয়, তবেই মাইগ্রেশন *বন্ধ করুন।
👉 অন্যথায় চালু রাখাই বুদ্ধিমানের কাজ।

> ⚠️ আর যে কলেজ পেয়েছেন সেটি পছন্দ না হলেও আগে নিশ্চায়ন করুন, তারপর মাইগ্রেশন চালু রাখুন — নিশ্চায়ন না করলে আপনি পুরো প্রক্রিয়া থেকেই বাদ পড়ে যাবেন।

শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ নির্বাচিত সকল শিক্ষার্থীকে অভিনন্দন 🌿

Address

Ramu Cantonment
Cox's Bazar
4730

Alerts

Be the first to know and let us send you an email when Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-STCPC RAMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-STCPC RAMU:

Shortcuts

Share