15/07/2026
অবশেষে ফাইনালে😌😌😌 আমি তো থাকবো না। এটাও বলে দিচ্ছি, কাপ আর্জেন্টিনার ঘরেই যাবে। 😌😌😌
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতার কথা। দুর্ঘটনা না ঘটলে মেসি ২য় কাপ পাচ্ছে। কারণ একটাই, একটা মানুষ জীবনে সর্বোচ্চ কষ্ট করেও যখন বার বার স্বপ্ন ভাঙ্গে
সৃষ্টিকর্তা একটা সময় তার শ্রমের ফল দ্বিগুন ভাবে ফিরিয়ে দেয়।
জিতবে কিনা সবই তো ভাগ্যের লিখন।।আমরা শুধু আইডিয়া করতে পারি। হোক না পরিশ্রমের ফল টা দ্বিগুন। আপনারা খেলা দেখেন,আমি অনুপ্রেরণার খোজ করি। ফিরে আসার স্পিড খুজতে থাকি। আত্মবিশ্বাসের গল্প দেখি।
মেসি তার বাকি পুরস্কারটাও পেয়ে যাবে হয়তো। নিরহংকার এবং অন্যের জন্য ভাবা মানুষগুলো জিতে যাক এমন ভাবেই। স্পেন অবশ্যই এবার কাপের যোগ্য দাবিদার। সৃষ্টিকর্তা যোগ্য দাবিদারকে কি ২০১৪ তে কান্না করায়নি? তাহলে সেটাও তো ফিরত পাওয়ার কথা🥲