31/08/2026
লালমাই উপজেলায় কলেজ জাতীয়করণ প্রসঙ্গে।
মাইন উদ্দিন,
বাংলাদেশ সরকার প্রতিটি উপজেলায় একটি করে হাই স্কুল, একটি করে কলেজ জাতীয়করণ করে থাকে। তাই সেই হিসেবে লালমাই উপজেলায় ও একই নিয়মে একটি মাধ্যমিক স্কুল এবং একটু উচ্চ মাধ্যমিক (কলেজ) প্রতিষ্ঠান জাতীয়করণ হতে পারে। তাই লালমাই উপজেলায় যে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আলোচনায় আশাটা স্বাভাবিক। চলুন দেখে আসি লালমাই উপজেলায় কয়টি প্রতিষ্ঠান (কলেজ)রয়েছে। লালমাই উপজেলায় সর্বমোট চারটি কলেজ রয়েছে, তারমধ্যে সুরুজ মেমোরিয়াল (কলেজ) গত বছর থেকে বন্ধ রয়েছে। এছাড়া বর্তমানে লালমাই উপজেলা তিনটি কলেজ রয়েছে, ১। হরিশচর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ ২। ছোট শরীফপুর ডিগ্রী কলেজ ৩। অধ্যক্ষ আবুল কালাম মহিলা কলেজ।
এবার আসুন কলেজগুলোর ভৌগলিক অবস্থা জানার চেষ্টা করি। প্রথমেই হরিশচের স্কুল এন্ড কলেজ, লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নে অবস্থিত। এটি লালমাই উপজেলার দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত। যার পাশে রয়েছে লাকসাম উপজেলা এবং তার কাছাকাছি রয়েছে নবাব ফয়জুন্নেসা কলেজ লাকসাম। দুই নাম্বারে রয়েছে বাগমারা মহিলা কলেজ যার অবস্থান বাগমারা উত্তর ইউনিয়নে। এটি লালমাই উপজেলার উত্তর-পশ্চিমাংশে অবস্থিত। যার পাশে রয়েছে লালমাই সরকারি কলেজ। যেখান থেকে চাইলেই শিক্ষার্থীরা মাত্র ১০ টাকার অটো ভাড়া দিয়ে লালমাই সরকারি কলেজে যেতে পারে। তৃতীয়ত রয়েছে ছোট শরীফপুর ডিগ্রী কলেজ। যার অবস্থান লালমো উপজেলার মধ্যবর্তী স্থান ভূশ্চি বাজার সংলগ্ন বাজারের পশ্চিমাংশে। যেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা সহজেই যাতায়াত করতে পারে। এবং রয়েছে এর বিস্তৃত ক্যাম্পাস। যাতায়াত ব্যবস্থার জন্য রয়েছে চারটি রাস্তা। যার মাধ্যমে লাকসাম রোড হতে পেরুল উত্তর ও দক্ষিণ ইউনিয়নের শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারে। এছাড়াও বাগমারা নাঙ্গলকোট রোডে বেলঘর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের শিক্ষার্থীরা সহজেই যাতায়াত করতে পারে। যার জন্য এ কলেজটি লালমাই উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এছাড়াও লালমাই উপজেলার দক্ষিণাঞ্চলে আশেপাশে কোন সরকারি কলেজ না থাকায়, এ অঞ্চলের শিক্ষার্থীরা দূরদূরান্তে গিয়ে পড়াশোনা করতে হয়, যা এলাকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুবই কষ্টসাধ্য। এজন্য সর্বদিক বিবেচনায় লালমাই উপজেলায় যদি কোন কলেজ জাতীয়করণ করা হয়, এক্ষেত্রে ছোট শরীফপুর ডিগ্রী কলেজ কে জাতীয়করণ করা হলে, লালমাই উপজেলার জনগণ এর সর্বোচ্চ সুফল ভোগ করতে পারবে।
#নিউজ