Mollakandi Lal Mia Pilot High School and College Official.

Call Directions

Mollakandi Lal Mia Pilot High School and College Official. Education is a powerful weapon that is possible to change the whole world with the proper use.

22/10/2026
18/10/2026

শিক্ষা, সম্মান আর আনন্দের এক স্মরণীয় মুহূর্ত!

শিক্ষার্থীদের হাসিমুখ, শিক্ষকদের ভালোবাসা আর সম্মানিত অতিথিদের উপস্থিতিতে তৈরি হয় সুন্দর কিছু স্মৃতি, যা হৃদয়ে থেকে যায় আজীবন।

এমন আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ভালোবাসা, সম্প্রীতি ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা।

15/10/2026

“জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি ভালোবাসা—এই হোক আমাদের অঙ্গীকার।
লাল-সবুজের পতাকাতলে ঐক্যবদ্ধ হোক নতুন প্রজন্ম, জাগ্রত হোক দেশপ্রেম।

“বাবার হাত থেকে পুরস্কার গ্রহণের এই মুহূর্তটি মেয়ের জীবনে হয়ে থাকুক এক মধুর স্মৃতি।বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগি...
13/10/2026

“বাবার হাত থেকে পুরস্কার গ্রহণের এই মুহূর্তটি মেয়ের জীবনে হয়ে থাকুক এক মধুর স্মৃতি।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মেয়ের সাফল্যে বাবার গর্ব, আনন্দ আর ভালোবাসা—সব মিলিয়ে এক আবেগঘন মুহূর্ত।
মেয়ের প্রতিটি অর্জনই যেন বাবার স্বপ্ন পূরণের একেকটি ধাপ।

13/10/2026

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাবার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর পুরষ্কার বিতরণ এবং একাদশ শ্রেনির নবীন বরণ অনুষ্ঠান।
প্রধান অতিথি-
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ড.খন্দকার মারুফ হোসেন।

06/10/2026

শিক্ষার্থীদের "বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী" প্রদর্শন করেন -
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ড.খন্দকার মারুফ হোসেন।

আলহামদুলিল্লাহ! বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী এবং একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অত্যন...
06/10/2026

আলহামদুলিল্লাহ!
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী এবং একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই আয়োজনকে সফল করতে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজকদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

প্রধান অতিথির প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক বক্তব্যে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়ন, গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকা, শিক্ষকদের সম্মান করা এবং মাদকমুক্ত সুন্দর ও নিরাপদ জীবন গড়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
প্রধান অতিথি প্রতিষ্ঠানের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের কল্যাণে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে ভবিষ্যতেও প্রতিষ্ঠানের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

তাঁর প্রেরণাদায়ী বক্তব্য উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করে।

প্রতিষ্ঠানের সকল বিজয়ী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব সাইদুল ইসলাম সুমন

সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানের শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষামূলক কার্যক্রম আরও এগিয়ে যাক—এই প্রত্যাশা রইল।

Address

Mollakandi, Daudkandi
Cumilla

Telephone

+8801709500141

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mollakandi Lal Mia Pilot High School and College Official. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share