13/03/2023
বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত "মাতৃভাষায় সচেতনতা : বাংলা ভাষার ব্যবহার" শীর্ষক কর্মশালার স্থিরচিত্র। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সভাপতি ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। কর্মশালায় শিক্ষার্থীদের হাতে কলমে বাংলা ভাষার সঠিক ব্যবহারের শিক্ষা প্রদানের পাশাপাশি সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।