জ্ঞানই আলো।কোন দেশের সু-শিক্ষিত মানব সম্পদ উন্নয়নের অগ্রনী ভূমিকা পালন করে সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজ তারই প্রেক্ষিতে এই এলাকার উন্নত মানব সম্পদ গড়ার লক্ষ্যে শিক্ষার আলো সাধারণ জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার নিমিত্তে ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ। স্থাপিতঃ ১৯৪৯ খ্রিঃ ও ২০০১ খ্রিঃ।
এ বিদ্যালয়ে রয়েছে একটি দক্ষ কর্মতৎপর ও বিদ্যানুরাগী পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও আধুনিক শিক্ষার সকল সু
যোগ-সুবিধা। বিদ্যালয়টি সু-প্রাচীন উপজেলা পরিষদ সংলগ্ন যানজট ও কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার , শিক্ষক মিলনায়তন কক্ষ ও যুগোপযোগী পাঠাগার। সর্বোপরি বিদ্যালয়টি অত্র এলাকার সাধারন জনগনের মাঝে সু-শিক্ষার আলো পৌঁছে দিতে সর্বদাই অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে।
আমাদের বিশেষ সুবিধাসমূহঃ-
- মাল্টিমিডিয়া ( প্রজেক্টরের মাধ্যমে) পদ্ধতিতে ক্লাস নেয়া হয়।
- পাঠপরিকল্পনার মাধ্যমে পাঠদান।
- সুবিশাল লাইব্রেরী।
- সকল বিষয় ভিত্তিক শিক্ষক।
- নিয়মিত পরিচালনা পর্ষদ।
- বিগত বছরগুলিতে সন্তোষজনক ফলাফল।
- সবুজ শ্যামলিমার ছায়াঘেরা মনোরম পরিবেশ।
- নিজস্ব হোস্টেলের ব্যবস্হা।