23/08/2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিপার্টমেন্টের আরেকটি গর্বের অর্জন!
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের ১২তম আবর্তনের শিক্ষার্থী সুকর্ণা বণিক অর্জন করেছেন ইউরোপের প্রেস্টিজিয়াস Erasmus Mundus Scholarship (partially funded) এবং নির্বাচিত হয়েছেন RADMEP+ (Radiation and its Effects on MicroElectronics and Photonics Technologies) মাস্টার্স প্রোগ্রামের জন্য।
এই প্রোগ্রামের মাধ্যমে তাঁর একাডেমিক যাত্রা হবে ইউরোপের তিনটি দেশে—
১ম সেমিস্টার — Finland
২য় সেমিস্টার — Belgium
৩য় সেমিস্টার — France
এছাড়াও থাকছে ইউরোপের বাইরে NASA, CERN এর মতো প্রতিষ্ঠানে পেইড Internship বা Thesis করার সুযোগ।
সুকর্ণা পেয়েছেন মোট প্রায় ১৯,০০০ ইউরোর আর্থিক সুবিধা । এর মধ্যে ১৮,০০০ ইউরোর টিউশন ফি থেকে ১৪,০০০ ইউরো ওয়েভার রয়েছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারের জন্য প্রায় ৫,০০০ ইউরো living ও mobility cost প্রদান করা হবে।
আগামী ২৪ আগস্ট orientationএবং আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের একজন শিক্ষার্থীর এমন আন্তর্জাতিক পর্যায়ের সুযোগ নিঃসন্দেহে আমাদের সবার জন্য গর্বের। একইসঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণার উদাহরণ।
অভিনন্দন সুকর্ণা আপু! ❤️
আপনার আন্তর্জাতিক শিক্ষাযাত্রা সফল ও সুন্দর হোক!