বাইউস্টের গল্প

বাইউস্টের গল্প This is the medium of many great stories of happiness and misery of varsity life.

আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন।আমাদের বাইউস্ট ইইই বিভাগের সকলের পরিচিত ল্যাব সহকারী সাজ্জাদ ভাই গুরুতর অসুস্থ...
06/06/2024

আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন।

আমাদের বাইউস্ট ইইই বিভাগের সকলের পরিচিত ল্যাব সহকারী সাজ্জাদ ভাই গুরুতর অসুস্থ। আমরা বাইউস্ট ইইই এলামনি এসোসিয়েশন থেকে চেষ্টা করছি তার এই খারাপ সময়ে পাশে দাঁড়াতে।

মানুষ আশরাফুল মাখলুকাত । অন্যের বিপদে আপনি সহযোগিতা করলে সৃষ্টিকর্তা এর ফল আপনাকে দিবেই। সকলের নিকট আকূল আহবান, সাজ্জাদ ভাইয়ের খারাপ সময়ে সকলের সমথর্ন চাচ্ছি।

যার পক্ষে যতটুকু সম্ভব হয় এবং কেউ যদি কোন সংস্থা বা কোন মাধ্যম থেকে আর্থিক সহায়তা দিতে পারেন খুবই ভালো হয়। আশা করি আমরা সবাই তার পাশে থাকবো।
আমরা ৫০ জন যদি ১০০ টাকা করেও দেই, ৫০০০ টাকা জমা হবে যা এই মুহুর্তে অনেক গুরুত্বপূর্ণ।

বিকাশ (পার্সোনাল) 01835444242 ( এটি আমাদের তৃতীয় ব্যাচের তামিম ভাইয়ের নাম্বার, যিনি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন BAIUST EEE Alumni Association এর)

রেফারেন্স এ অবশ্যই sazzad ব্যবহার করার বিনীত আহবান রইলো।
অর্থ প্রেরণ এর সময়সীমা - আগামী ৮ তারিখ শনিবার অবধি।

27/05/2024
একটা ছোট ক্যাম্পাস ছিলো,অল্প কিছু স্টুডেন্টস। সবাই সবার পেটের খবরও জানতো! সময়ের পরিক্রমায় নতুন নতুন ব্যাচ আসলো,নতুন নতুন...
15/10/2023

একটা ছোট ক্যাম্পাস ছিলো,অল্প কিছু স্টুডেন্টস। সবাই সবার পেটের খবরও জানতো! সময়ের পরিক্রমায় নতুন নতুন ব্যাচ আসলো,নতুন নতুন ডিপার্টমেন্ট চালু হলো। অচেনা মুখের সংখ্যা বাড়তে থাকলো। এভাবে এক সময় কারো কারো বিদায়ও হয়ে গেলো। একটা চেইনের মাধ্যমে চলছে সব।
এরই মাঝে অনেকেই ভালো জায়গায় চাকুরী করছে,দেশে-বিদেশে ভালো ভার্সিটিতে ভর্তি হয়েছে। কেউ কেউ বাবা-মা হয়ে গিয়েছে,আবার কেউ কেউ দুনিয়ায় থেকেই চলে গেছে,আবার কেউ বা জীবন যুদ্ধে টিকে থাকবার জন্য কঠিন সংগ্রাম করছে!

যার সাথে ঘুম ছাড়া সারাক্ষণ এক সাথে থাকা হতো তাঁর সাথে হয়তো প্রয়োজন ছাড়া কথাও হয়না এখন আর।
সময় খুবই অদ্ভুত জিনিস।
#স্মৃতিকথন

11/02/2022

জলদি জানান এবং পরবর্তী আপডেট এর জন্য পেইজটি লাইক দিয়ে রাখুন.....😊😊

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তাঁর ছাত্র)কল...
13/12/2021

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?
(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তাঁর ছাত্র)
কলিমউল্লাহ বলল- স্যার ভালো আছি । আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার ?
(তিনি তাকে চিনতে পারেন নি । চিনতে পারার কথাও না)
তারপরও হাসিমুখে বললেন- চিনতে পারবনা কেন? চিনেছি ।
(মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন, যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন, ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে । এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল)
ধীরেন্দ্রনাথ রায় বললেন- বাবা, তোমার নামটা যেন কী ?
- কলিমউল্লাহ ।
- হ্যাঁ, তাই তো । কলিমউল্লাহ । এখন পরিষ্কার মনে পড়েছে । তুমি কি খাওয়াদাওয়া করেছ ?
- জি না স্যার ।
- এসো আমার সঙ্গে চারটা ভাত খাও । আয়োজন খুব সামান্য । ভাত, ডিম ভর্তা । ঘরে আরো ডিম আছে । তোমাকে ডিম ভেজে দেব। ঘরে এক কৌটা ভালো গাওয়া ঘি ছিল, কৌটাটা খুঁজে পাচ্ছি না..

কলিমউল্লাহ বলল- এখন খেতে পারব না । আপনার কাছে আমি একটা অতি জরুরী কাজে এসেছি ।
- জরুরী কাজটা কী ?
- মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান ।
ধীরেন্দ্রনাথ রায় বিস্মিত হয়ে বললেন- আমার সাথে মিলিটারির কী কথা ?
- আমি জানি না । তবে স্যার আপনার ভয়ের কিছু নেই । আমি সঙ্গে আছি ।

ধীরেন্দ্রনাথ রায় বললেন- তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো ?
- কথা বলে সময় নষ্ট করতে পারব না । মিটিংটা শেষ করে আসি, তারপর গল্প করব ।
- দুইটা মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নিই । আমি খুব ক্ষুধার্ত । সকালে নাশতা করিনি।
- ভাত খাবার জন্যে অপেক্ষা করার সময় নাই স্যার।
- তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি । আমার সঙ্গে কি কথা বুঝলাম না । সে আমার ছাত্র না তো? করাচি ইউনাভার্সিটিতে আমি দু'বছর মাষ্টারি করেছি । প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন।
কলিমউল্লাহ বলল- আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে।কর্নেল সাহেব যেভাবে বললেন "স্যারকে একটু নিয়ে আসো"... তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র ।

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী গাড়িতে উঠে দেখলেন.. গাড়ি ভর্তি মানুষ । তারা সবাই চিন্তায় অস্থির । ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন । ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে তাদের কাউকে চিনতে পারলেন না । চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন । বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন । তাঁদের নিয়ে যাওয়া হবে বধ্যভূমিতে।
--জোছনা ও জননীর গল্প : হুমায়ূন আহমেদ

স্বাধীন বাংলাদেশেও যেন এভাবে জাতির কোন সন্তানকে জীবন দিতে না হয় তাই হোক স্বাধীন বাংলাদেশে বুদ্ধিজীবী দিবসের শপথ।

সংগৃহীত

07/12/2021

চাঁদের কারাগারের একমাত্র কয়েদী।
শুভ জন্মদিন ❤️

17/11/2021

জার্মানি ইউরোপের অন্যতম প্রধান সমৃদ্ধশালী উন্নত দেশ।
শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীতে যতো জ্ঞান-বিজ্ঞানের চর্চা হয়েছে, সেসবের অন্যতম শীর্ষস্থান হচ্ছে জার্মানি। বিজ্ঞানের বিভিন্ন শাখায় নামীদামি বিজ্ঞানী থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীদের অনেকেরই জন্মভূমি ও কর্মস্থল জার্মানি। এ ছাড়া বর্তমান বিশ্বে যত রকমের টেকনোলজি আছে, তার অনেকগুলোর গবেষণা ও উন্নয়ন হয়েছে এবং এখনো হচ্ছে জার্মানিতে।

Bangladesh Army International University of Science and Technology ( BAIUST), Cumilla Cantonment এর Electrical and Electronic Engineering ( EEE) ডিপার্টমেন্ট এর প্রথম ব্যাচের শিক্ষার্থী Shahin Alam ভাইয়া সম্প্রতি জার্মানির University of Siegen এ ন্যানোটেকনোলজি এবং ন্যানোসাইন্সের ( Nanotechnology & Nano-science ) বিষয়ের উপর স্নাতকোত্তরে উচ্চশিক্ষা গ্রহণে অধ্যায়নরত আছেন।
University of Siegen হলো, জামার্নির একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি যা নর্থ রাইন-ওয়েস্টফালিয়াতে অবস্থিত এবং এটি আভিজাত্যপূর্ণ জার্মান রিসার্চ ফাউন্ডেশনের একটি অংশ। ( উল্লেখ্য, এই ফাউন্ডেশনের বার্ষিক বাজেটের পরিমাণ ৩.৩ বিলিয়ন ডলার)।
আর বর্তমান তথ্য প্রযুক্তি খাতে ন্যানোটেকনোলজির ব্যবহার রীতিমতো বিপ্লব এনেছে। দিনকে দিন এই খাতের বিস্তৃতি বেড়েই চলেছে।

আমরা প্রত্যাশা করি, Shahin Alam ভাইয়া সফলভাবে তার স্নাতকোত্তর সম্পন্ন করবে এবং উচ্চশিক্ষা গমনে উনার এই সাফল্য আমাদের অনুপ্রেরণা যোগাবে।
আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন তাকে।

©️Anupom Azim

https://m.facebook.com/story.php?story_fbid=115630600768047&id=107063454958095
02/07/2021

https://m.facebook.com/story.php?story_fbid=115630600768047&id=107063454958095

Ready to represent your institution of study in the best way?

Fill up this form:
https://forms.gle/cGdyy2rSapciR2Gj9

Register to be a campus ambassador today!

Can you communicate easily with all batches, senior and junior?

Are you good at convincing people to join events?

Work for AllStar's Pathways to Professionalism, a subsidiary of AllStar,the Youth Organization comprised fully of young students. We have a vision to create amazing platform for young talents by giving them the tools to earn the skills they need. Pathways to Professionalism is a educational institute aimed to bring about amazing courses to give you the most knowledge at the best value. We are taking Campus Ambassadors to work as an associate of Pathways to Professionalism . Your job would be to convince your peers, seniors, and juniors and even those outside your institution to participate in each of the numerous courses of AllStar's Pathways to Professionalism

You will be paid on a per-event basis! There is no fixed salary. Pay is based on the number of participants you bring in. You receive a fixed commission from registration fee proceeds. You will receive crests, certificates, special prizes, and any other support related to applying to universities and getting recommendations.

BENEFITS OF BEING THE CAMPUS AMBASSADOR OF ALLSTAR'S PATHWAYS TO PROFESSIONALISM :

⚡ Getting paid on a commission basis for the number of participants brought
⚡ Special Prize Money, crests, challenges, and gifts for best campus ambassadors of each event.
⚡ Get the chance to become a Coordinator of AllStar's Pathways to Professionalism.
⚡ A chance to become an Executive of AllStar.
⚡ Be the face of your institution.
⚡ Certificates are provided for every event
⚡ Best performing Campus Ambassadors will be awarded with crests and certificates
⚡ Get the chance to lead your district in offline events organized by AllStar
⚡ Connect with one of the largest and most supportive groups of intellectual individuals from a huge range of
institutions.
⚡ Be a part of the family where you can work stress-free and have fun all day long
⚡ Learn to work in a professional environment
⚡ Formal recognition as an associate of AllStar's Pathways to Professionalism.
⚡ Any type of support or recommendation required for applying to institutions for higher education will be provided.

CONDITION:
If you can't follow our instructions and complete the tasks, your employment will be terminated.

For further queries contact:
Nazifa Ali
Head of Human Resource Department, AllStar
FB link: https://www.facebook.com/april.3201

Address

Dhaka-Chattogram High Way
Cumilla
3501

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাইউস্টের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share