Comilla University admission test information

Comilla University admission test information Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Comilla University admission test information, College & University, kotbari, Cumilla.
(1)

This a public university situated in kotbari,comilla.This University formally started its journey on May 28, 2007 through orientation program of 2006-07 academic year with 300 students & 15 teachers enrolled in seven departments..now we have 19 subjects

https://careertimes24.com/archives/35969
26/12/2021

https://careertimes24.com/archives/35969

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধা তালিকার ফল প্রকাশ করা হবে আগামী ২৬ ডিসেম্ব.....

Seat plan
16/10/2021

Seat plan

আসসালামুআলাইকুম! প্রিয় ভর্তিচ্ছু পরীক্ষার্থীগণ  আপনারা যারা লাল-সবুজ ক্যাম্পাস  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দি...
16/10/2021

আসসালামুআলাইকুম! প্রিয় ভর্তিচ্ছু পরীক্ষার্থীগণ আপনারা যারা লাল-সবুজ ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসছেন আপনাদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের পক্ষ থেকে কুমিল্লা শহরের বিভিন্ন পয়েন্ট / জায়গা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাবার সহজ উপায় এবং ভাড়ার তালিকা দেওয়া হলো।

#ক্যান্টনমেন্ট_টু_ভার্সিটি ঃ বিশ্বরোডে সি. এন. জি চলে না বিধায় বাস থেকে নেমে পূর্ব দিকে হায়েস / মাইক্রোবাস পাবেন/ কাউকে জিজ্ঞেস করলেও দেখাই দিবে। হায়েসে কোটবাড়ি বিশ্বরোড নামবেন ( ভাড়া ২০টাকা) দেন ডিরেক্ট ভার্সিটি অটো/ সি. এন. জি. পাবেন (ভাড়া ২০টাকা)

এছাড়াও কেউ চাইলে ক্যান্টনমেন্টের ভিতর দিয়েও আসতে পারেন। এটার নির্দেশনা আমাদের তালিকায় পাবেন।

#কোটবাড়ি_টু_ভার্সিটি ঃ কোটবাড়ি বিশ্বরোড নামবেন ( ভাড়া ২০টাকা) দেন ডিরেক্ট ভার্সিটি অটো/ সি. এন. জি. পাবেন (ভাড়া ২০টাকা)

#পদুয়ার_বাজার_টু_ভার্সিটি ঃ বাস থেকে নেমে ওভার ব্রিজের পশ্চিমপাশে ( ফ্লাইওভারের আগে) হায়েস / মাইক্রোবাস পাবেন/ কাউকে জিজ্ঞেস করলেও দেখাই দিবে। হায়েসে চড়ে বেলতলি ক্যাম্পাসগেট আসবেন ( ভাড়া ১০টাকা)। সেখান থেকে ডিরেক্ট ভার্সিটি অটো/ সি. এন. জি. পাবেন (ভাড়া ২০টাকা)।

#জাঙ্গালিয়া_বাসস্ট্যান্ড_টু_ভার্সিটিঃ জাঙ্গালিয়া থেকে সি. এন. জি. / অটোতে টমছম ব্রীজ (৫- ১০টাকা)। নেমে হাতের বামপাশে সি. এন. জি. স্টান্ড পাবেন সেখান থেকে ডিরেক্ট ভার্সিটি গেলে( ৪৫টাকা)। আর কোটবাড়ি গেলে ( ২৫টাকা)। কোটবাড়ি নামলে ( টিচার্স ট্রেইনিং কলেজ) এর দক্ষিণ পাশে ভার্সিটি অভিমুখী অটো পাবেন ( ভাড়া১০টাকা)। তবে ব্রীজ থেকে গেলে একটু জিজ্ঞেস করে উঠবেন, যেহেতু চাপ হবে তাই ডিরেক্ট ভার্সিটি যাবে এমন সি. এন. জি. তে উঠাবেন। এছাড়াও ডিরেকশন আমাদের তালিকায় পাবেন।

্রীজ_টু_ভার্সিটি ঃ হাতের বামপাশে সি. এন. জি. স্টান্ড পাবেন সেখান থেকে ডিরেক্ট ভার্সিটি গেলে( ৪৫টাকা)। আর কোটবাড়ি গেলে ( ২৫টাকা)। কোটবাড়ি নামলে ( টিচার্স ট্রেইনিং কলেজ) এর দক্ষিণ পাশে ভার্সিটি অভিমুখী অটো পাবেন ( ভাড়া১০টাকা)। তবে ব্রীজ থেকে গেলে একটু জিজ্ঞেস করে উঠবেন, যেহেতু চাপ হবে তাই ডিরেক্ট ভার্সিটি যাবে এমন সি. এন. জি. তে উঠাবেন।এছাড়াও ডিরেকশন আমাদের তালিকায় পাবেন।

#কান্দিরপাড়_টু_ভার্সিটি ঃ টাউনহলের গোলচত্তর মোড় থেকে দক্ষিণ দিকে ২মিনিট হাঁটলেই এস. এ. কুরিয়ার সার্ভিসের অপজিটে সি. এন. জি. স্ট্যান্ড পাবেন। সেখান থেকে ডিরেক্ট ভার্সিটি ( ৪৫টাকা) অথবা যদি কোটবাড়ি পর্যন্ত গেলে ( ভাড়া ৩৫ টাকা)। কোটবাড়ি নামলে ( টিচার্স ট্রেইনিং কলেজ) এর দক্ষিণ পাশে ভার্সিটি অভিমুখী অটো পাবেন ( ভাড়া১০টাকা)। একটু জিজ্ঞেস করে উঠবেন, যেহেতু চাপ হবে তাই ডিরেক্ট ভার্সিটি যাবে এমন সি. এন. জি. তে উঠাবেন। এছাড়াও টমছম ব্রীজ হয়েও যেতে পারেন, ডিরেকশন আমাদের তালিকায় পাবেন।

#শাসনগাছা_টু_ভার্সিটি ঃ বাস থেকে নেমে রাস্তার দক্ষিণ দিকে দৌলতপুরের অটো পাবেন।( ভাড়া ১৫টাকা)। দৌলতপুর থেকে ডিরেক্ট ভার্সিটিতে সি. এন. জি. পেলে ( ভাড়া ৩০টাকা) আর সেখান থেকে ডিরেক্ট ভার্সিটি সি. এন. জি. না পেলে কোটবাড়ি টিচার্স ট্রেইনিং কলেজের সামনে নামবেন ( ভাড়া ২০টাকা)। সেখান থেকে ডিরেক্ট ভার্সিটি অটো পাবেন (ভাড়া ১০ টাকা)। তবে শাসনগাছা থেকে ৫-৬জন মিলে ডিরেক্ট ভার্সিটি অটো বা সি. এন. জি. ও নিতে পারেন। জনপ্রতি৪০- ৪৫টাকা হিসেবে ভাড়া পড়বে।

#কুমিল্লা_রেলওয়ে_স্টেশন_টু_ভার্সিটি ঃ ট্রেন থেকে নেমে স্টেশনের গেট পেরিয়ে আসলেই ( স্টেশনের পূর্ব দিকে) সি. এন. জি. বা অটো পাবেন ডিরেক্ট ভার্সিটি গেলে ( ৪০-৪৫টাকা ভাড়া)। আর ডিরেক্ট ভার্সিটির অটো/ সি. এন. জি. না পেলে সেখান থেকে অটোতে দৌলতপুর যাবেন ( ভাড়া ১০- ১৫টাকা)। দৌলতপুর থেকে ডিরেক্ট ভার্সিটিতে সি. এন. জি. পেলে ( ভাড়া ৩০টাকা) আর সেখান থেকে ডিরেক্ট ভার্সিটি সি. এন. জি. না পেলে কোটবাড়ি টিচার্স ট্রেইনিং কলেজের সামনে নামবেন ( ভাড়া ২০টাকা)। সেখান থেকে ডিরেক্ট ভার্সিটি অটো পাবেন (ভাড়া ১০ টাকা)। তবে ৫-৬জন মিলে স্টেশন থেকে ডিরেক্ট ভার্সিটি অটো বা সি. এন. জি. ও নিতে পারেন। জন প্রতি৪০- ৪৫টাকা হিসেবে ভাড়া পড়বে।

যে যেখান থেকেই উঠেন না কেনো সি. এন. জি. / অটোরিকশার চালকে জিজ্ঞেস করে উঠবেন নয়তো অনেকসময় ভাড়া বেশি রাখতে পারে। এছাড়াও যেকোনো প্রয়োজনে আমাদের তালিকায় দেওয়া হেল্পলাইনের নাম্বার থেকে সহায়তা নিতে পারেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের অনুরোধ করছি আপনারা নিজ নিজ অবস্থান থেকে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করবেন। আরেকটি অনুরোধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ভাইরাসহ সবাই একটু বিভিন্ন পয়েন্টে খেয়াল রাখবেন যেনো কোন সি. এন. জি / অটো চালক যেন কোন শিক্ষার্থীর কাছে থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পারে না কেউ যেনো কোন প্রকার হয়রানির শিকার না হয়।

পরিশেষে কু. বি. রোটার‌্যাক্ট পরিবারের পক্ষ থেকে সকলের জন্য শুভ কামনা ও দোয়া রইল।

#ধন্যবাদ

19/12/2020

১৯ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরিক্ষা ১০০ নম্বরের এমসিকিউতে হবে,

মানবন্টন ------>>>>
★বিজ্ঞান ইউনিট
পদার্থ-২০
রসায়ন -২০
গনিত/জীববিজ্ঞান /আইসিটি(যেকোনো ২ বিষয় থেকে উত্তর করতে হবে)- ৪০
বাংলা-১০
ইংরেজী-১০
★বানিজ্য ইউনিট
একাউন্টিং-২৫
ম্যানেজমেন্ট -২৫
আইসিটি -২৫
বাংলা+ইংরেজি ২৫
★মানবিক ইউনিট
বাংলা -৪০
ইংরেজী- ৩৫
আইসিটি-২৫

B ইউনিট মাইগ্রেশন ফলাফল ( ব্যাবসায় শিক্ষা বিভাগ)
12/12/2019

B ইউনিট মাইগ্রেশন ফলাফল ( ব্যাবসায় শিক্ষা বিভাগ)

B ইউনিট মাইগ্রেশন ফলাফল ( বিজ্ঞান বিভাগ)
12/12/2019

B ইউনিট মাইগ্রেশন ফলাফল ( বিজ্ঞান বিভাগ)

B ইউনিট মাইগ্রেশন (মানবিক)
12/12/2019

B ইউনিট মাইগ্রেশন (মানবিক)

A ইউনিট সাধারন এবং কোটা ২য় মেরিট লিস্ট,,  আগে ভাইবা দিয়েছিলেন তাদের মধ্যে যারা সাব্জেক্ট পেয়েছেন।ভর্তি - ১২-১৯ তারিখ।
12/12/2019

A ইউনিট সাধারন এবং কোটা ২য় মেরিট লিস্ট,, আগে ভাইবা দিয়েছিলেন তাদের মধ্যে যারা সাব্জেক্ট পেয়েছেন।
ভর্তি - ১২-১৯ তারিখ।

C ইউনিট ১ম ওয়েটিং লিস্ট ভর্তি - ১২ -১৯ তারিখ
11/12/2019

C ইউনিট ১ম ওয়েটিং লিস্ট
ভর্তি - ১২ -১৯ তারিখ

A ইউনিটের মাইগ্রেশন এর রেজাল্ট ভর্তি - ০৯/১২/১৯ এবং ১০/১২/১৯ এই দুইদিন,,,  মাইগ্রেশনকৃত বিভাগে গিয়ে যোগাযোগ করে ৩৫০০- ৪৫...
08/12/2019

A ইউনিটের মাইগ্রেশন এর রেজাল্ট
ভর্তি - ০৯/১২/১৯ এবং ১০/১২/১৯ এই দুইদিন,,,
মাইগ্রেশনকৃত বিভাগে গিয়ে যোগাযোগ করে ৩৫০০- ৪৫০০ টাকা দিয়ে ভর্তি হবেন।

C ইউনিট মাইগ্রেশন এর রেজাল্ট,, ভর্তি - ৮ ও ১০ তারিখ
05/12/2019

C ইউনিট মাইগ্রেশন এর রেজাল্ট,,
ভর্তি - ৮ ও ১০ তারিখ

05/12/2019

B Unit এর ভর্তি কার্যক্রম ০৪.১২.২০১৯ ইং তারিখ থেকে আগামী ১০.১২.২০১৯ ইং তারিখ পর্যন্ত চলবে।

Address

Kotbari
Cumilla
3672

Telephone

+8801755623084

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comilla University admission test information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share