Future E-School

Future E-School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Future E-School, College & University, Gouripur Bazar, Daudkandi, Comilla.

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা পেছাল:অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা সাত দিন পিছিয়েছে। নতুন রুটিন অনুযায়ী, আগামী ২৮ ডি...
31/10/2025

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা পেছাল:

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা সাত দিন পিছিয়েছে। নতুন রুটিন অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বুধবার এ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার সময় হবে ৩ ঘণ্টা। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়।

09/10/2025

অষ্টম শ্রেণির বৃত্তি প্রস্তুতি: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: অধ্যায় থেকে-
সংক্ষিপ্ত প্রশ্ন-
01. ঔপনিবেশিক যুগ বলতে কী বুঝ?
02. পলশির যুদ্ধ কত সালে হয়?

জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা প্রকাশ
09/10/2025

জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা প্রকাশ

অনুমোদিত মাধ্যমিক বা নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ন্যূনতম ২০ শতাংশ ও সর্বোচ্চ ৪০ ....

09/10/2025

এসএসসি পরীক্ষা ২০২৬: তিন বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। বিষয়গুলো হলো বাংলা, আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই পরিবর্তন এনেছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিটিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সাল থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সংশোধিত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন কার্যকর হবে।

বাংলা দ্বিতীয় পত্র: বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে অনুবাদের ১০ নম্বর সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হবে।

আইসিটি: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দিয়ে আগের বহুনির্বাচনী অংশের ১৫ নম্বরের সঙ্গে অতিরিক্ত ১০ নম্বর যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে।

ফিন্যান্স ও ব্যাংকিং: ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি করে মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীরা যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে পারবেন।

সংশোধিত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনের নির্দেশনা–পরবর্তী কার্যার্থে পাঠানো হয়েছে এবং তা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

04/10/2025

Subject কাকে বলে?

এই পোস্টে ইংরেজি বাক্যের Subject কী বা কাকে বলে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। লেখাটি ভালোভাবে পড়লে বাক্যের Subject চিনতে আর ভুল হবে না।

বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র।
27/09/2025

বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র।

বাংলাদেশের সর্ব উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের জেলা ও উপজেলার নাম।01. সর্ব উত্তরের জেলা- পঞ্চগড় এবং উপজেলা-তেঁতুলিয়া02....
27/09/2025

বাংলাদেশের সর্ব উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের জেলা ও উপজেলার নাম।
01. সর্ব উত্তরের জেলা- পঞ্চগড় এবং উপজেলা-তেঁতুলিয়া
02. সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার এবং উপজেলা- টেকনাফ
03. সর্ব পূর্বের জেলা- বান্দরবান এবং উপজেলা - থানচি
04. সর্ব পশ্চিমের জেলা- চাঁপাইনবাবগঞ্জ এবং উপজেলা- শিবগঞ্জ

Address

Gouripur Bazar, Daudkandi
Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Future E-School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share