27/11/2025
ভর্তি ভর্তি ভর্তি
আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া অনলাইনে চলছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৫.১২.২০২৫। যে কোনো কম্পিউটার দোকানে থেকে আবেদন করা যাবে। আবেদনের সময় ১.শিক্ষার্থীর ফটো, ২.ইংরেজিতে জন্মনিবন্ধনের ফটোকপি,৩.মা-বাবার আইডি কার্ডের ফটোকপি,৪.আবেদন ফি ১০০টাকা এবং সার্ভিস চার্জ সঙ্গে নিতে হবে।
লটারিতে ফলাফল নির্ধারিত হবে। ফলাফল অনলাইনে প্রকাশিত হবে।
(স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, শিক্ষার্থী বাছাই যেভাবে
সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২১ নভেম্বর শুরু হয়ে শেষে হবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
শুক্রবার (১৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা বিজ্ঞপ্তিতে ভর্তির বিস্তারিত সময়সূচি ও নিয়মাবলি জানানো হয়।
আবেদন প্রক্রিয়া ও খরচ
সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামী ২১ নভেম্বর বেলা ১১টায় আবেদন শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনকারীরা থানাভিত্তিক তালিকা থেকে তাদের পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় বাছাই করতে পারবেন। তবে কোনো ডাবল-শিফট বিদ্যালয়ের দুটি শিফট বেছে নিলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে।
শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া ও সময়সূচি
বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। কোনো ধরনের পরীক্ষা বা মৌখিক পরীক্ষা নেয়া হবে না। সরকারি বিদ্যালয়ের লটারি ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।)