16/07/2024
বুয়েট পানি সম্পদ কৌশল '২০ ব্যাচের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আমাদের ক্লাসের বা ডিপার্টমেন্টের কেউ যদি সাধারণ শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে বা পরবর্তী সময়ে অংশ গ্রহণ করে অথবা হামলাকারী সংগঠনের সাথে কোনোরূপ যোগসাজশ বা তাদের প্রতি সমর্থন দিতে দেখা গেলে, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে ও তাদেরকে ক্লাস এবং ডিপার্টমেন্টের সামগ্রিক যেকোনো প্রকার কাজ হতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
পানি সম্পদ কৌশল '২০ কোনো সন্ত্রাসী অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে না এবং এধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কারো সাথে একই শ্রেণিকক্ষে ক্লাস করতে রাজি নয়।
- বুয়েট পানি সম্পদ কৌশল '২০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়