Zoology Club Of Titumir

Zoology Club Of Titumir সরকারি তিতুমীর কলেজের প্রাণিবিদ্যা বিভাগীয় ক্লাব।

17/08/2026

বিবিসিএফ কর্তৃক আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জুওলজি ক্লাব অব তিতুমীর এর জেনারেল সেক্রেটারি শুভ সাহা।

🐆🦌 দুই প্রাণী, দুই অসাধারণ অভিযোজন—Black Panther & Pudu বাংলাদেশ বার্ড ক্লাবের আয়োজিত সেমিনারে দুটি ভিন্নধর্মী বন্যপ্রাণ...
16/08/2026

🐆🦌 দুই প্রাণী, দুই অসাধারণ অভিযোজন—Black Panther & Pudu

বাংলাদেশ বার্ড ক্লাবের আয়োজিত সেমিনারে দুটি ভিন্নধর্মী বন্যপ্রাণীর বৈচিত্র্য ও তাদের অসাধারণ অভিযোজন সম্পর্কে জানার সুযোগ হয়েছিZoology Club of Titumir (ZCOT)T) এর সদস্যদের। আলোচনায় বিশেষভাবে আকর্ষণীয় ছিল দুটি প্রাণী—Black Panther ও পৃথিবীর সবচেয়ে ছোট সত্যিকারের হরিণ Pudu।

🐆 Black Panther
সাধারণ নাম: Black Panther / Black Leopard
বৈজ্ঞানিক নাম: Panthera pardus
Black Panther আসলে আলাদা কোনো প্রজাতি নয়। সাধারণত অতিরিক্ত মেলানিনের কারণে কালো রঙ ধারণ করা Leopard (চিতাবাঘ)-কেই Black Panther বলা হয়। এদের আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন বনাঞ্চলে পাওয়া যায়। ঘন অরণ্যে কালো বর্ণ তাদের শরীরকে পরিবেশের সঙ্গে মিশে যেতে সাহায্য করে।
এর লেজ শুধু সৌন্দর্যের অংশ নয়—চলাফেরার সময় ভারসাম্য রক্ষা, গাছের ডালে চলাচল এবং বিভিন্ন আচরণগত সংকেত প্রকাশে লেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিকার করার সময় নিঃশব্দে চলার দক্ষতাও তাদের অন্যতম বৈশিষ্ট্য।

🦌 Pudu — পৃথিবীর সবচেয়ে ছোট সত্যিকারের হরিণ
সাধারণ নাম: Pudu / Northern Pudu
বৈজ্ঞানিক নাম: Pudella mephistophiles
Pudu দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলের অত্যন্ত ক্ষুদ্রাকৃতির হরিণ। এদের প্রধান বিস্তৃতি কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও ভেনেজুয়েলার আন্দিজ অঞ্চলে। ছোট শরীর, বড় কান এবং ঘন বন ও ঝোপঝাড়ে চলাফেরার উপযোগী গঠন তাদের বিশেষ বৈশিষ্ট্য।
Pudu-র ঘ্রাণশক্তি তার বেঁচে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। নাক দিয়ে বাতাসের গন্ধ বিশ্লেষণ করে আশেপাশের পরিবেশ সম্পর্কে ধারণা নেয়—অন্য প্রাণীর উপস্থিতি বা সম্ভাব্য বিপদের গন্ধ টের পেলে সতর্ক হয়ে যায়।

একদিকে Black Panther-এর নিঃশব্দ শিকারি স্বভাব, অন্যদিকে Pudu-র ক্ষুদ্র শরীর ও তীক্ষ্ণ ইন্দ্রিয়—প্রকৃতির প্রতিটি প্রাণীই যে নিজ নিজ পরিবেশে টিকে থাকার জন্য অসাধারণভাবে অভিযোজিত, এই দুই প্রাণী তারই সুন্দর উদাহরণ। 🌎💚

শুভ জন্মদিন সাকিবুল ইসলাম সফল। জুওলজি ক্লাব অব তিতুমীরের প্রতিষ্ঠাতা ও সাবেক জিএস সাকিবুল ইসলাম সফলের জন্মদিন আজ।আজকের এ...
15/08/2026

শুভ জন্মদিন সাকিবুল ইসলাম সফল।

জুওলজি ক্লাব অব তিতুমীরের প্রতিষ্ঠাতা ও সাবেক জিএস সাকিবুল ইসলাম সফলের জন্মদিন আজ।

আজকের এই আনন্দের দিনে জুওলজি ক্লাব অব তিতুমীর তার সুস্থতা, দীর্ঘায়ু ও উত্তোরোত্তোর সাফল্য কামনা করে।

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ অর্জনে জনাব আদনান আজাদ এবং পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে জাতীয় পরিবেশ প...
15/08/2026

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ অর্জনে জনাব আদনান আজাদ এবং পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে জাতীয় পরিবেশ পদক-২০২৫ অর্জন করায় অধ্যাপক মো. হাসমত আলীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)।

অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা বিভিন্ন সংগঠন ও জুওলজি ক্লাব অব তিতুমীরের সদস্যরা উপস্থিত ছিল।

১৪ আগস্ট, বিশ্ব টিকটিকি দিবস (World Lizard Day)। ঘরবাড়িতে টিকটিকি দেখলে আমরা অনেকেই ভয় পাই বা বিরক্ত হই। কিন্তু আপনি কি ...
14/08/2026

১৪ আগস্ট, বিশ্ব টিকটিকি দিবস (World Lizard Day)। ঘরবাড়িতে টিকটিকি দেখলে আমরা অনেকেই ভয় পাই বা বিরক্ত হই। কিন্তু আপনি কি জানেন, এই ছোট প্রাণীটি আমাদের জন্য কতটা উপকারী?

​✨ কেন টিকটিকি পরিবেশের জন্য অপরিহার্য?

​১. প্রাকৃতিক পেস্ট কন্ট্রোল: টিকটিকি হলো প্রাকৃতিক পোকা শিকারি। ঘরের মশা, মাছি, তেলাপোকা এবং ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে এরা আপনার বাড়িকে প্রাকৃতিকভাবে পরিষ্কার রাখতে সাহায্য করে। আপনি যদি ঘরে টিকটিকি রাখেন, তবে আপনার কীটনাশক স্প্রে করার প্রয়োজন অনেক কমে যাবে!

২. বাস্তুতন্ত্রের ভারসাম্য: বনে-জঙ্গলে টিকটিকি যেমন ক্ষতিকর পোকামাকড় খায়, তেমনি বড় প্রাণী ও পাখিদের খাদ্য হিসেবেও কাজ করে, যা পরিবেশের খাদ্যশৃঙ্খল বজায় রাখে।

তাছাড়া এর ক্ষেত্রে বলা যায়, ​ "Small in size, Big in nature." অর্থাৎ আকারে ছোট হলেও প্রকৃতির জন্য এরা অনেক বড় কাজ করে।

মহাসাগরের অপার রহস্যের মাঝে ওর্কা বা কিলার হোয়েল হলো অন্যতম বুদ্ধিমান, সামাজিক এবং শক্তিশালী এক প্রাণী। এরা কেবল সামুদ্...
14/08/2026

মহাসাগরের অপার রহস্যের মাঝে ওর্কা বা কিলার হোয়েল হলো অন্যতম বুদ্ধিমান, সামাজিক এবং শক্তিশালী এক প্রাণী। এরা কেবল সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্যই রক্ষা করে না, বরং পুরো সামুদ্রিক পরিবেশের চাবিকাঠি হিসেবে কাজ করে। কিন্তু জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত মাছ ধরা এবং সমুদ্রের দূষণের কারণে আজ তাদের প্রাকৃতিক আবাসস্থল চরম হুমকির মুখে।

​কেন ওর্কা রক্ষা করা জরুরি?

​সামুদ্রিক বাস্তুতন্ত্র: ওর্কা সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের শীর্ষ শিকারী, যা সমুদ্রের প্রজাতিগুলোর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

​সামাজিক ও বুদ্ধিমত্তা: এদের রয়েছে জটিল সামাজিক বন্ধন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা, যা প্রাণীজগতে এক অনন্য বিস্ময়।

14/08/2026
14/08/2026

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার অর্জনকারী জনাব আদনান আজাদ এবং পরিবেশ সংরক্ষণে জাতীয় পরিবেশ পদক অর্জনকারী জনাব মোঃ হাসমত আলী স্যারের সংবর্দনা অনুষ্ঠান।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zoology Club Of Titumir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share