19/07/2023
#002
To: আমার এক সাগর নিরবতা
From: হতে পারি পরিচিতা কিংবা অপরিচিতা!
শেখ হাসিনার এই ডিজিটাল যুগে চিঠি লিখার তো কোনো কায়দা নেই, ভাবলাম কনফোর মাধ্যমেই নিজের মনের ভাব প্রকাশ করি। জান কি তুমি? তোমার একরাশ লম্বা কালো চুল, কোটরে জ্বল জ্বল করতে থাকা সেই লাল চোখ, বড় ছিদ্রযুক্ত নাক, আর সেই সাদা পোশাক... কেড়ে নিলো মন আমার আবারো! যাই হোক সেসব! তোমার মধ্যে এত মনোমুগ্ধকর ব্যাপার থাকা সত্ত্বেও কোনো অহংকার নেই!! গতকাল দেখা হওয়ার পর লজ্জায় ফিরে তাকাইনি আর তোমার দিকে। হয়তো তুমি আমার মনের অবস্থাটা বুঝতে পেরে দেখা দিয়েছিলে আরো একবার। ভেবেছিলাম মনের কথা বলেই দেই এবার। কিন্তু পাশে আরেকজন থাকায় সেই আশাটাও অপূর্ণই রয়ে গেলো।একটুর জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়নি আমার।
যাইহোক, অনেক কথা বলে ফেললাম। সামনাসামনি কখনো বলার সুযোগ পেলে নিশ্চয়ই বলে দিবো মনের আরো অনেক অজানা কথা। সেই পর্যন্ত অপেক্ষায় থেকো আমার।
ভালো থেকো আমার কোলাহলপূর্ণ জীবনের নিরবতা।💖
কলেজ এর মাইক এ যখন কথা বলো লাগে তোমায় ললিতা😆