26/04/2024
🔴🌿জনস্বার্থে শেয়ার ও প্রচার করুন।🙏
💥চারদিকে গাছ রোপনের যে হিড়িক পড়েছে, কেউ বুঝে আবার কেউ না বুঝেই, কেউ প্রচারণার জন্য সস্তা গাছ লাগাচ্ছে কেউ আবার ট্রেন্ডিং এর কারণে।
পরিবেশবিদরা বলেন, পরিবেশের জন্য বিপদজনক ইউক্যালিপটাস, ম্যালেরিয়া, আকাশমণি, রেইন ট্রি ইত্যাদি বৃক্ষ মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর। এসব গাছ মাটির গভীর থেকে প্রচুর পানি টেনে নেয়। ফলে আশেপাশের অনেক গাছের বংশ বৃদ্ধিতেও ক্ষতি করে। তাই এসব গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে।
যাইহোক.... আপনারা যারাই গাছ রোপণ কিংবা বিতরণ করবেন তারা চেষ্টা করবেন, আকাশমনি, ইউক্যালিপটাস এবং রেইনট্রি গাছ বাদে অন্য গাছ রোপণ করার।
সস্তায় গাছ লাগিয়ে পরিবেশের জন্য উল্টো বিপদ টেনে আনবেন না প্লিজ।
চেষ্টা করবেন ৫/১০ টাকা বাড়িয়ে ফলজ এবং ঔষধি গাছ রোপণ করুন। এক্ষেত্রে- দেশী আম, নীমগাছ, তালগাছ আদর্শ হতে পারে.......
🟥 জনস্বার্থে-বিষয়টি প্রচার করুন।