ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family

ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family

রাতের ভ্রমণে ১০টি সতর্কতাবাদল সৈয়দসম্প্রতি আমাদের এক তরুণ সহকর্মী বুলেট বৈরাগী রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশে রওন...
18/05/2026

রাতের ভ্রমণে ১০টি সতর্কতা
বাদল সৈয়দ

সম্প্রতি আমাদের এক তরুণ সহকর্মী বুলেট বৈরাগী রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছিলেন। কুমিল্লা পৌঁছে সিএনজিতে বাড়ি যাওয়ার পথে তিনি ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে খুন হন।

এ ধরনের দুর্ভাগ্যজনক খবর আমরা প্রায়ই শুনি। সে প্রেক্ষিতে এই রাতে ভ্রমণের ব্যাপারে এই সতর্কতামূলক পোস্ট—

১) যথাসম্ভব ট্রেনে ভ্রমণ করুন। বাসের তুলনায় ট্রেন অপেক্ষাকৃত নিরাপদ।

২) একা ভ্রমণ না করাই ভালো। সম্ভব হলে সঙ্গে কাউকে রাখুন।

৩) নারী ও শিশু নিয়ে গভীর রাতে ভ্রমণ এড়িয়ে চলুন।

৪) কোথায় যাচ্ছেন, কোন গাড়িতে উঠেছেন, সিট নম্বর কত—এসব তথ্য এবং গাড়ির ছবি ও নম্বর বিশ্বস্ত কাউকে পাঠিয়ে রাখুন।

৫) শেয়ারের গাড়ি বা সিএনজিতে উঠবেন না। চালকসহ গাড়ির ছবি তুলে পরিচিত কারো কাছে পাঠিয়ে দিন। ড্রাইভার ছবি তুলতে আপত্তি করলে সেই গাড়িতে না ওঠাই ভালো। উবার বা রাইড শেয়ার ব্যবহার করলে গাড়ির নম্বর মিলিয়ে নিন।

৬) বিশ্বস্ত কারো সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করুন। চলতি পথে প্রকাশ্যে টাকা-পয়সা বের করা থেকে বিরত থাকুন।

৭) অপরিচিত কারো ব্যাগ বহন করবেন না। কার ব্যাগে কী আছে, আপনি জানেন না। সাহায্য করতে গিয়ে বিপদে পড়তে পারেন। (এটি যেকোনো ভ্রমণের ক্ষেত্রেই প্রযোজ্য)

৮) অপরিচিত কারো দেওয়া খাবার বা পানি খাবেন না। ফোনে পর্যাপ্ত চার্জ আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হোন।

৯) ভোর হওয়ার আগে গন্তব্যে পৌঁছে গেলে রেলস্টেশন বা বাস কাউন্টারে অপেক্ষা করুন। লোকজন চলাচল শুরু হলে বের হন।

১০) উটকে নিরাপদে রাখার সবচেয়ে ভালো উপায় হলো সেটিকে বেঁধে রাখা। তেমনি, রাতের ভ্রমণের ঝুঁকি এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো সে সময় ভ্রমণ না করা।

বুলেট বৈরাগীর মা তাঁর অপেক্ষায় ছিলেন।
তাঁর স্ত্রী অপেক্ষায় ছিলেন।
তাঁর শিশুপুত্র বাবার অপেক্ষায় ছিল।
কিন্তু তিনি তাঁদের কাছে ফিরতে পারেননি।

একটি দুর্ঘটনার জের একদিন বা দুদিনে শেষ হয় না—যুগের পর যুগ এর ভার বইতে হয়। কখনো কখনো তা একটি পরিবারের ভবিষ্যৎই ধ্বংস করে দেয়।

তাই, দয়া করে সাবধান হোন।

আমি আমার অনুজ সহকর্মীর আকস্মিক প্রয়ানে গভীর শোক প্রকাশ করছি।

ছবি: বুলেট বৈরাগী। প্রথম আলোর সৌজন্যে।

Three more Feathers in our Cap.!Congratulations to our 3 meritorious students on securing admission to the University of...
09/05/2026

Three more Feathers in our Cap.!

Congratulations to our 3 meritorious students on securing admission to the University of Dhaka, Session 2025-26. Your hard work and perseverance have paid off. We welcome you to the ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family and wish you excellence in every step ahead.

May “শিক্ষাই আলো” guide your path always ❤️

অভিনন্দন অগ্রণী ব্যাংকের নতুন সিনিয়র অফিসার 🎊ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family এর সাব...
04/05/2026

অভিনন্দন অগ্রণী ব্যাংকের নতুন সিনিয়র অফিসার 🎊

ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family এর সাবেক শিক্ষার্থী অসীম রয় ত্রিপুরা সম্প্রতি অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশীদার হওয়ার এই সুযোগ আপনার কর্মজীবনের এক অনন্য অর্জন। সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আপনি ব্যাংকিং খাতে সুনাম বয়ে আনবেন, এই কামনা করি।
আপনার আগামী দিনের পথচলা সফল ও মসৃণ হোক। অভিনন্দন আবারও 🎉

মাচাং অসীম রয় ত্রিপুরা
সিনিয়র অফিসার
অগ্রণী ব্যাংক পিএলসি

ঢাকাস্থ ত্রিপুরা শিক্ষার্থীদের ভ্রাতৃত্বের মেলবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে  “Football Unites the World” স্লোগানকে ধারণ করে ‘...
02/05/2026

ঢাকাস্থ ত্রিপুরা শিক্ষার্থীদের ভ্রাতৃত্বের মেলবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে “Football Unites the World” স্লোগানকে ধারণ করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা শিক্ষার্থী’ ও ‘ব্রাদার হাউজ’ এর যৌথ উদ্যোগে অদ্য ২ মে, ২০২৬ শনিবার সকাল ৭ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর ঐতিহ্যবাহী জগন্নাথ হল মাঠ প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family বনাম ‘ব্রাদার হাউজ’(মিরপুর, ঢাকা) এর মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়।

প্রথমার্ধের শুরু থেকেই নিজেদের মধ্যে দেওয়া-নেওয়ার মাধ্যমে অসাধারণ খেলতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা একাদশের খেলোয়াড়েরা। জনি, সৈকত ও শোভনের নেতৃত্বে মাঝমাঠ দখলে নিয়ে উপর্যুপরি আক্রমণ করতে থাকে স্বাগতিক দল। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে বারবার ব্যর্থ হয় ফরোয়ার্ড খেলোয়াড়েরা। শুরুতেই ১-০ গোলের লিড নেওয়ার সহজ সুযোগ হাতছাড়া করেন স্বাগতিক দলের ফরোয়ার্ড মলয় বিকাশ ও গাঁঠি ত্রিপুরা।
অন্যদিকে কাউন্টার-অ্যাটাক থেকে লিড নেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রাদার হাউজ একাদশের ফরোয়ার্ড খেলোয়াড় ডমিনিক, ধন ও জুয়েল ত্রিপুরা। এরপর বেশ কয়েকবার আক্রমণ করার চেষ্টা করলেও স্বাগতিক দলের রক্ষণভাগ টপকাতে পারেননি সফরকারী দলের ফরোয়ার্ড খেলোয়াড়েরা। ফলে প্রথমার্ধে খুব একটা বেগ পেতে হয়নি নবাগত গোলরক্ষক অভয়কে। প্রথমার্ধের শেষের দিকে প্রতিপক্ষের বক্সে বেশ কয়েকবার আক্রমণ করলেও সেরকম কেউই গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেননি ক্লিন্টন, শোভন, জনি, সুমন্তরা। তাদের দূর্বল শটগুলো হাতের মোয়ার মতো খুব সহজেই তালুবন্দি করেন সফরকারী দলের অভিজ্ঞ গোলরক্ষক। ফরোয়ার্ড খেলোয়াড়দের গোল মিসের মহড়ার পর বিরতির আগে আর কোনো গোল না হলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় উভয় দলকে।

প্রথমার্ধে একছত্র আধিপত্য বিস্তার করা দলটি দ্বিতীয়ার্ধে এসে খেই হারিয়ে ফেলে। হঠাৎ এলোমেলো পাস আর অগোছালো ফুটবল খেলতে শুরু করে দলটি। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় ব্রাদার হাউজ একাদশের খেলোয়াড়েরা। অভিলাষ, নোকথাই, সত্যমনি আর গাব্রিয়েলের নেতৃত্বে মাঝমাঠ দখলে নিয়ে নেয় তারা। আক্রমণ শানাতে রাইট উইঙ্গার হিসেবে মাঠে নামেন যোসেফ ত্রিপুরা। মাঝমাঠ থেকে বাড়িয়ে দেওয়া বল নিয়ে বারংবার স্বাগতিকদের রক্ষণভাগ ভেদ করে বক্সে ঢোকার চেষ্টা করে বিপক্ষ দলের ডমিনিক, নিকেল ও যোসেফ ত্রিপুরা। ফলও পায় হাতেনাতে। রাইট ফ্ল্যাঙ্ক থেকে বাড়িয়ে দেওয়া বল নিয়ে সফরকারীদের ১-০ গোলের লিড এনে দেন ফরোয়ার্ড ডমিনিক। সাথে সাথেই গ্যালারিতে থাকা দর্শকেরা উল্লাসে মেতে উঠে। ১-০ গোলে লিড পেয়ে দলটি আরও চাঙা হয়ে ওঠে। অন্যদিকে ছন্নছাড়া দলটা ০-১ গোলে পিছিয়ে পড়ার যেন হঠা ঘুম ভাঙে.! নিজেদের রক্ষণভাগ আঁটসাঁট রেখে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে দলটি। শোভনের বাড়িয়ে দেওয়া বল নিয়ে সফরকারীদের গ্যালারি স্তব্ধ করে স্বাগতিকদের সমতায় ফেরান ডিফেন্সিভ মিডফিল্ডার সৈকত ত্রিপুরা। প্রতিপক্ষের গ্যালারিতে চিয়ারলিডিং করা দর্শকদের মাথায় হাত.! ১-১ সমতার পর যেন ম্যাচের প্রাণ ফিরে পেল।

সমতার পর উভয় দলই গোছানো ফুটবল খেলার চেষ্টা করে। আক্রমণ-প্রতি-আক্রমণ করতে থাকে উভয় দল। দ্বিতীয়ার্ধের শেষের দিকে থ্রো-ইন থেকে সত্যমনির বাড়িয়ে দেওয়া বল যায় ওঁৎ পেতে থাকা ফরোয়ার্ড খেলোয়াড় নিকেলের পায়ে। প্রথম টাচেই অসাধারণ হাফ-ভলিতে ২-১ করে ফেলেন বদলি খেলোয়াড় নিকেল। ব্রাদার হাউজের গ্যালারিতে উল্লাস শুরু হয় আবারও। ২-১ গোলে পিছিয়ে পড়ার পর স্বাগতিক দলের খেলোয়াড়দের চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট। ম্যাচে ফেরা প্রায় অসম্ভব। কারণ ঘড়ির কাঁটায় তখন নির্ধারিত সময় শেষ হতে মাত্র পাঁচ মিনিট বাকি। তারপরও হাল ছেড়ে না দিয়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে। অল-অ্যাটাকে যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। রক্ষণভাগে মাত্র তিনজনকে রেখে গোল শোধ করার জন্য আক্রমণভাগে যায় বাকি খেলোয়াড়েরা। নিচ থেকে বাড়ানো বল নিয়ে বক্সের বাইরে ওঁৎ পেতে থাকা জনির উদ্দেশ্যে বল বাড়ান অভিজ্ঞ মিডফিল্ডার শোভন। জনি হাওয়ায় বল মারলেন। সমতায় ফেরার আশাটুকুও যেন সেখানেই শেষ হয়ে গেলো। ম্যাচ শেষ হতে মাত্র ২-৩ মিনিট বাকি তখন। দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। একদল আক্রমণ করছে তো, সাথে সাথেই আর এক দল প্রতি-আক্রমণ করছে। ম্যাচের অন্তিম মুহূর্তে শোভনের বাড়িয়ে দেওয়া বল থেকে ২-২ করে ফেলেন সৈকত। ম্যাচের সময় তখন আর মাত্র ৯০ সেকেন্ড বাকি। ২-২ গোলের সমতার পর নিজেদের রক্ষণভাগ আঁটসাঁট রাখে উভয় দল। আর কোনো ভুল করা যাবে না। শেষ মুহুর্তে ভুল করলেই ম্যাচ থেকে ছিটকে যেতে হবে এই ভয়ে। নির্ধারিত সময় শেষে আর কোনো গোল না হওয়ায় টানটান উত্তেজনাকর ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়।

উভয় দলই অসাধারণ খেলেছেন। প্রথম লেগ ২-২ গোলে ড্র হলেও দ্বিতীয় লেগে জয় নিয়ে মাঠ ছাড়ার আশা ব্যক্ত করেন সফরকারী দলের অধিনায়ক মাচাং অভিলাষ ত্রিপুরা। অন্যদিকে স্বাগতিক দলের খেলোয়াড়েরাও দ্বিতীয় লেগে যেকোনো উপায়ে জয় পেতে মরিয়া হয়ে আছে। দ্বিতীয় লেগে কোন দল জয় পায় দেখা যাক।

এত সুন্দর আয়োজনের জন্য ব্রাদার হাউজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ। এই ধারা অব্যাহত থাকুক। এবং এই আয়োজনের পিছনে অক্লান্ত পরিশ্রম করা সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ঢাকাস্থ ত্রিপুরা শিক্ষার্থীদের ভ্রাতৃত্বের মেলবন্ধন অটুট থাকুক আজীবন।

প্রীতি ফুটবল ম্যাচের কিছু স্থিরচিত্র নিচে দেওয়া হলো

ওড়িশা গ্রামীণ ব্যাঙ্কের কেওনঝড় জেলার মালিপোসি শাখায় টাকা রাখতেন জিতু মুন্ডার বোন করলা মুন্ডা৷ গত ২৬ জানুয়ারি করলা মারা য...
28/04/2026

ওড়িশা গ্রামীণ ব্যাঙ্কের কেওনঝড় জেলার মালিপোসি শাখায় টাকা রাখতেন জিতু মুন্ডার বোন করলা মুন্ডা৷ গত ২৬ জানুয়ারি করলা মারা যান৷ তাঁর অ্যাকাউন্টে তখন ১৯ হাজার ৩০০ টাকা৷ বোনের মৃত্যুর পর দাদা জিতু বার বার ব্যাঙ্কে গিয়েছেন ওই টাকাটুকু তোলার পদ্ধতি জানতে। ব্যাঙ্কের ম্যানেজার জবাব দিয়েছেন, যাঁর নামে অ্যাকাউন্ট তিনি না এলে টাকা তোলা যাবে না। জিতু প্রথাগত শিক্ষার সুযোগ পাননি৷ তিনি বহুবার বলার চেষ্টা করেছেন, অ্যাকাউন্ট বোনের নামে৷ বোন মারা গিয়েছেন। তাঁকে কী করে ব্যাঙ্কের শাখায় নিয়ে আসা সম্ভব! নিরক্ষর আদিবাসী মানুষটির কথায় গুরুত্বই দেননি ব্যাঙ্ককর্মীরা৷ তাঁদের একই কথা, টাকা তুলতে হলে যাঁর নামে অ্যাকাউন্ট, তাঁকেই আসতে হবে।

তিতিবিরক্ত জিতু বোনের কবর খুঁড়ে ফেললেন। বোনের কঙ্কাল ঘাড়ে নিয়ে দাদা চললেন ব্যাঙ্কে। ১৯ হাজার ৩০০ টাকা তুলতে! একটা আস্ত কঙ্কাল ঢুকে পড়ল ব্যাঙ্কের ভিতরে৷ মহা হইচই৷ পুলিশ এল। প্রশাসনের টনক নড়ল অবশেষে৷ সাড়ে ১৯ হাজার টাকার জন্য কবর থেকে তুলে আনতে হল কঙ্কাল। এই আমাদের দেশ। জিতু মুন্ডার দেশ৷

জিতুর বোন করলা মারা গিয়েছিলেন ২৬ জানুয়ারি৷ সাধারণতন্ত্র দিবসে৷ এই ভূখণ্ডে ক্যালেন্ডারও বড্ড নির্মম।

© Arka Bhaduri

একজন অসহায় মায়ের জীবন বাঁচাতে এগিয়ে আসুন 🙏রোগীর নাম: মালিনী ত্রিপুরা, স্বামী: সুকান্ত ত্রিপুরা, ঠিকানা: মানিকজন পাড়া, লা...
28/04/2026

একজন অসহায় মায়ের জীবন বাঁচাতে এগিয়ে আসুন 🙏
রোগীর নাম: মালিনী ত্রিপুরা, স্বামী: সুকান্ত ত্রিপুরা, ঠিকানা: মানিকজন পাড়া, লামা, বান্দরবান তিনি বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত এবং পাশাপাশি প্যারালাইসিসেও ভুগছেন। দীর্ঘদিন ধরে তার স্বামী নিজের সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে যা কিছু ছিল সবই ব্যয় করেছেন, কিন্তু চিকিৎসার ব্যয় এতটাই বেশি যে এখন আর তার পক্ষে একা এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
এই কঠিন সময়ে আপনার সামান্য সহানুভূতি, একটু মানবিকতা এবং ছোট্ট সাহায্যই হতে পারে একজন মানুষের বেঁচে থাকার শেষ আশ্রয়।
আপনাদের কাছে বিনীত অনুরোধ—যে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। যদি আর্থিকভাবে সাহায্য করতে না পারেন, তাহলে অন্তত পোস্টটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ারও হয়তো একটি জীবন বাঁচানোর কারণ হতে পারে।
মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস নিয়েই আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি।

আসুন, আমরা সবাই মিলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই।

🔶 যোগাযোগ: সুকান্ত ত্রিপুরা (স্বামী)
মোবাইল: 01829827694-বিকাশ /নগদ/রকেট)

৫৫ তম আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এ ৪৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। রানার্সআপ দলের(১৮ পয়েন্ট) সাথে...
25/04/2026

৫৫ তম আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এ ৪৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল।

রানার্সআপ দলের(১৮ পয়েন্ট) সাথে জগন্নাথ হলের পয়েন্ট ব্যবধান দ্বিগুণেরও বেশি।

একাই ১৪ পয়েন্ট নিয়ে ব্যাক্তিগত চ্যাম্পিয়ন(সেরা অ্যাথলেট) হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুনান চাকমা।

অভিনন্দন জুনান চাকমা 🎊
অভিনন্দন জগন্নাথ হল ❣️

‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা একাদশ বনাম বাসাবো ত্রিপুরা একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ...
06/04/2026

‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা একাদশ বনাম বাসাবো ত্রিপুরা একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের ২-৬ গোলে বিধ্বস্ত করেছে সফরকারী দল বাসাবো ত্রিপুরা একাদশ।

বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family কর্তৃক ‘ইস্টার সানডে’ উদযাপনের কিছু স্থিরচিত্র নিচে দেওয়া হলো।

সকলকে ইস্টার সানডে'র অগ্রীম শুভেচ্ছা ❤️‘ইস্টার সানডে’ খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও পবিত্র ধর্মীয় উৎসব, যা গ...
03/04/2026

সকলকে ইস্টার সানডে'র অগ্রীম শুভেচ্ছা ❤️

‘ইস্টার সানডে’ খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও পবিত্র ধর্মীয় উৎসব, যা গুড ফ্রাইডে-তে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর তিন দিন পর যিশুখ্রিস্টের পুনরুত্থান বা জীবিত হয়ে উঠে আসার স্মৃতিতে পালিত হয়। এটি নতুন জীবনের সূচনা এবং মৃত্যুর ওপর যীশুর বিজয়ের প্রতীক হিসেবে আনন্দ ও প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হয়।

ইস্টার সানডে উপলক্ষে আগামী ৫ এপ্রিল, ২০২৬ তারিখ সকাল ৭ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family বনাম বাসাবো ত্রিপুরা একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

মানবিক সহায়তার আহ্বান 🙏আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন।সব হারিয়ে আজ তারা নিঃস্ব। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে মাথা গোঁজা...
18/03/2026

মানবিক সহায়তার আহ্বান 🙏

আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন।
সব হারিয়ে আজ তারা নিঃস্ব। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু। ​অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আজ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের অন্ন, বস্ত্র ও আশ্রয়ের জন্য জরুরি সাহায্য প্রয়োজন। পরিবারে সংখ্যা ৮টি তারমধ্যে ৫টি পারিবারের খাবার, আসবাবপত্র, পোশাক, গৃহপালিত পশু-পাখি ইত্যাদি পুড়ে ছাড়খার।

গ্রাম: পানছড়ি ত্রিপুরা পাড়া
ইউনিয়ন : ৩ নং ফারুয়া ইউনিয়ন
উপজেলা: বিলাইছড়ি
জেলা: রাঙ্গামাটি পার্বত্য জেলা।
বিকাশ: 01572550327
নগদ: 01602843622

জুয়েল ত্রিপুরা
সভাপতি
TSF.BD Rajasthali Branch

ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family এর সাবেক শিক্ষার্থী ক্লিন্টন ত্রিপুরা বার কাউন্সিল ...
16/03/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family এর সাবেক শিক্ষার্থী ক্লিন্টন ত্রিপুরা বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

নতুন আইনজীবী হিসেবে এনরোলমেন্ট হওয়ায় আপনাকে অনেক অনেক অভিনন্দন.! আইনি পেশায় আপনার পদযাত্রা আনন্দময় এবং সাফল্যে পরিপূর্ণ হোক। আপনার সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।

ক্লিন্টন ত্রিপুরা
এডভোকেট,
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা।
এলএলবি (অনার্স), এলএলএম, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Address

Dhaka

Telephone

+8801608012171

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পরিবার - Dhaka University Tripura Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share