29/09/2026
গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময় সভা
হাইয়াতুল উলিয়ার অধিভুক্ত জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব মুফতি মোহাম্মদ আলী (দা.বা.)-সহ বোর্ডের দায়িত্বশীলবৃন্দের সঙ্গে বাংলাদেশ নূরানী তালীমুল কোরআন বোর্ড ও জাতীয় হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মানিত চেয়ারম্যান শায়েখ আদনান মাহমুদী সাহেব (দা.বা.)-সহ প্রতিনিধিবৃন্দের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দ্বীনি শিক্ষা, কুরআন শিক্ষার মানোন্নয়ন, মু‘আল্লিম প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়।
এছাড়াও দ্বীনি শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা ও করণীয় বিষয়ে গঠনমূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নূরানী তালীমুল কোরআন বোর্ডের সম্মানিত মহাসচিব মাওলানা মুফতি মুজাম্মিল হক চাটগামী এবং হাফেজ মাওলানা নাছির উল্লাহ বাবর।
দ্বীনি শিক্ষা ও কুরআন শিক্ষার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয়ের এই উদ্যোগ ভবিষ্যতে আরও ফলপ্রসূ হবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আল্লাহ তাআলা এই বৈঠক ও মতবিনিময়কে দ্বীনি শিক্ষা বিস্তার, কুরআন শিক্ষার মানোন্নয়ন এবং উম্মাহর কল্যাণে কবুল ও ফলপ্রসূ করুন।
آمِينَ يَا رَبَّ الْعَالَمِينَ।
#বাংলাদেশ_নূরানী_তালীমুল_কোরআন_বোর্ড
#জাতীয়_হিফজুল_কুরআন_ফাউন্ডেশন
#জাতীয়_দ্বীনি_মাদ্রাসা_শিক্ষা_বোর্ড
#মতবিনিময়_সভা
#দ্বীনি_শিক্ষা