Department of Music-University of Dhaka

Directions Website Contact the university

Department of Music-University of Dhaka Welcome to the official page of Department of Music;University of Dhaka.

২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স করতে আগ্রহীরা বিভাগের অফিসে যোগাযোগ করতে পারেন অথবা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে ...
08/09/2026

২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স করতে আগ্রহীরা বিভাগের অফিসে যোগাযোগ করতে পারেন অথবা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে পারবেন।

*সংগীত শিক্ষা ও বাংলাদেশের সমকালীন সংগীত চর্চার মধ্যে ব্যবহারিক দক্ষতা গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও ঢা...
19/08/2026

*সংগীত শিক্ষা ও বাংলাদেশের সমকালীন সংগীত চর্চার মধ্যে ব্যবহারিক দক্ষতা গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও ঢাকা সেশনস-এর যৌথ উদ্যোগ *

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সংগীত প্ল্যাটফর্ম ঢাকা সেশনস (DHAKA SESSIONS) বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা ও সমকালীন সংগীত চর্চার ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা গড়ার লক্ষ্যে একটি সহযোগিতা চুক্তিতে আবদ্ধ হয়েছে।

গত ১৯ শে আগস্ট ২০২৬ তারিখে সংগীত বিভাগে Statement of Cooperation (SoC)-এ স্বাক্ষর করেন বিভাগের চেয়ারপারসন ড. প্রিয়াংকা গোপ এবং ঢাকা সেশনস-এর প্রতিষ্ঠাতা ও প্রযোজক জনাব এম. আর. খান। এই উদ্যোগের আওতায় ব্যবহারিক শিক্ষা, কর্মশালা ও মাস্টারক্লাস, সেমিনার, ইন্টার্নশিপ, সংগীত পরিবেশনা, আন্তর্জাতিক পরিসরে সম্পৃক্ততা এবং সংগীতশিল্পের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার একটি কাঠামো তৈরি করা হয়েছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সংগীত বিভাগের শিক্ষার্থীদের আধুনিক সংগীতশিল্পের পেশাগত বাস্তবতা সম্পর্কে আরও বিস্তৃত ধারণা প্রদান এবং তাদের শিল্পীসত্তার বিকাশ, সাংস্কৃতিক বিনিময় ও সৃজনশীল উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করা। উভয় পক্ষের অভিন্ন উদ্দেশ্য হলো ব্যবহারিক শিক্ষার সুযোগ এবং সংগীতশিল্পের সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা ও আধুনিক সংগীতশিল্পের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা। একইসঙ্গে শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি ও শিল্পসংশ্লিষ্ট অভিজ্ঞতা বৃদ্ধি, স্নাতকোত্তর পর্যায়ে বিকল্প পেশাগত সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে অবহিত করা এবং তাত্ত্বিক ও ব্যবহারিক কর্মশালার মাধ্যমে আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে তাদের পরিচিতি ও সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করাও এই সহযোগিতার অন্যতম উদ্দেশ্য।

Statement of Cooperation-এর আওতায় ঢাকা সেশনস, সংগীত বিভাগের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মশালা আয়োজন করবে এবং ঢাকা সেশনস-এ ইন্টার্নশিপের সুযোগ প্রদান করবে। এছাড়াও সমকালীন সংগীতশিল্পের বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক পর্যায়ের অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য সেমিনারের আয়োজন করা হবে।
সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ- এর নেতৃত্বে এবং সম্মানিত শিক্ষকদের উপস্থিতিতে চুক্তি সাক্ষর করেন ও ঢাকা সেশনস্ কে ধন্যবাদ জানান । অপরদিকে ঢাকা সেশনস্ এর পরিচালক জনাব এম আর খান ও প্রতিষ্ঠানের সদস্যদের উপস্থিতিতে চুক্তি সাক্ষর করেন ও সংগীত বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান।

ঢাকা, বাংলাদেশ | ১৯ আগস্ট ২০২৬

আগামী ১৪ এপ্রিল, মঙ্গলবার  সংগীত বিভাগ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে 'বর্ষবরণ ১৪৩৩'। সহযোগিতায়- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, দো...
13/04/2026

আগামী ১৪ এপ্রিল, মঙ্গলবার সংগীত বিভাগ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে 'বর্ষবরণ ১৪৩৩'।
সহযোগিতায়- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, দোয়েল ওটিটি

স্থান- কলাভবন সংলগ্ন বটতলা
সময়- সকাল ৮টা

আসুন, গানে গানে বরণ করে নিই নতুন বর্ষকে। সংগীত বিভাগের পক্ষ থেকে সকলকে জানাই 'শুভ নববর্ষ'।

আগামীকাল ১৮ ফেব্রুয়ারি, বুধবার সংগীত বিভাগ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে 'বসন্ত উৎসব ২০২৬'।আপনি সবান্ধব আমন্ত্রিত। ❤️সময়- বিক...
17/02/2026

আগামীকাল ১৮ ফেব্রুয়ারি, বুধবার সংগীত বিভাগ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে 'বসন্ত উৎসব ২০২৬'।

আপনি সবান্ধব আমন্ত্রিত। ❤️

সময়- বিকাল ৩টা
স্থান- সংগীত বিভাগ, কলাভবন

সংগীত বিভাগ প্রস্তুত!আপনি আসছেন তো?...
18/01/2026

সংগীত বিভাগ প্রস্তুত!

আপনি আসছেন তো?...

সুহৃদ, শুভেচ্ছা গ্রহণ করুন। আগামী ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 'সংগীত উৎসব ২০২৬'-এর আয়োজন ক...
17/01/2026

সুহৃদ,
শুভেচ্ছা গ্রহণ করুন। আগামী ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 'সংগীত উৎসব ২০২৬'-এর আয়োজন করেছে।
এবারের প্রতিপাদ্য- 'চির বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর : সুরবৈচিত্র‍্য ও ভাবনার প্রাসঙ্গিকতায় কাজী নজরুল ইসলাম।'

আপনি সবান্ধব আমন্ত্রিত।

স্থান- টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
সময়- বিকাল ৩.০০টা

সুধী ,আগামী ২৩ জানুয়ারি ,২০২৬ ইং রোজ শুক্রবার ঐতিহ্যবাহী জগন্নাথ হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে সংগীত বিভাগ কর্তৃক আয়োজ...
15/01/2026

সুধী ,
আগামী ২৩ জানুয়ারি ,২০২৬ ইং রোজ শুক্রবার ঐতিহ্যবাহী জগন্নাথ হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে সংগীত বিভাগ কর্তৃক আয়োজিত বাণী অর্চনা - ১৪৩২। উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে সবান্ধব ও সপরিবারে আমন্ত্রিত।

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তে আমরা গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করছি। সংগীত ও...
05/11/2025

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তে আমরা গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করছি। সংগীত ও শারীরিক শিক্ষা শিশুদের মানসিক, নৈতিক ও সাংস্কৃতিক বিকাশের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এই দুটি বিষয় কেবল বিনোদন নয়, বরং শিক্ষার মৌলিক অংশ যা শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সর্বাঙ্গীনভাবে গড়ে তোলার জন্য প্রাথমিক স্তরে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ অপরিহার্য। এই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত শুধু সংস্কৃতি ও শিক্ষার ক্ষতি নয়, বরং এটি একটি প্রজন্মকে সাংস্কৃতিকভাবে বিপন্ন করে তুলবে।

আসুন সকলে একসাথে প্রতিবাদের আওয়াজ তুলি।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে শূন্য আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিক...
24/10/2025

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে শূন্য আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ভর্তি প্রসঙ্গে বিস্তারিত জানতে সংগীত বিভাগের ওয়েবসাইট চেক করুন।

লিংক- https://www.du.ac.bd/body/DMUSIC?fbclid=Iwb21leANoCwZjbGNrA2gLAGV4dG4DYWVtAjExAAEeYvjf1FLR-co6r0BCif7MsaCooKSh9gftaRtTE_vNLJaqZQvhu03spIx7dn0_aem_oQn3NtfE5VZgZxejXzV2NA

Address

Department Of Music, 5th Floor 02-9661900 Https://maps. App. Goo. Gl/zFacUzTr8JH9kSCq6?g_st=ic
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Department of Music-University of Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department of Music-University of Dhaka:

Shortcuts

Share