Markazun Noor Online Madrasha

Markazun Noor Online Madrasha অনলাইনে সহীহ ভাবে কুরআন, তাজউয়ীদ, নামাজের দুয়া, হিফজ করার নির্ভরযোগ্য অন্যতম প্লাটফর্ম Alema Teachers available

13/07/2025

assalamualikum

22/05/2024

ক ওমি মাদ্রাসায় পড়ার সুবাদে
আরবী জানি বুঝি লিখতে পারি,

অনলাইনে দেশের বাহিরের বাচ্চাদের
কুরআন ইসলাম ধর্ম ক্লাস নিতে এসে
ইংলিশে কথা বলা আয়ত্ব করতে হয়েছে,

যদিও আমার দেখা প্রতিটা বাহিরের বাচ্চা
খুব ই স্মার্ট আন্তরিক, ওরা যখন জানে টিচার বাংগালী

তখন থেকেই ক্লাসে খুব কষ্ট করে
টেনেটুনে বাংলায় বলতে চেষ্টা করে ❤️

আমিও মজা করে ক্লাসে বাংলা ওয়ার্ড
প্রাকটিস করিয়ে দেই 😂

এবার নতুন দুই ছোট বেবি এনরোল করলেন
লন্ডন থেকে ল্যাঙুয়েজ জানতাম ইংলিশ,

ক্লাসের ফাঁকে দেখলাম তার মায়ের সাথে
আরবী বলছে, জানতে পারলাম বেবিরা
জন্মসুত্রে সিরিয়ান,
এরপর থেকে আরবিতে ই ওদের ক্লাস নেয়া হচ্ছে 🌹
ভয়েস টোন, কথা বার্তায় খুবই নম্র ভদ্র,

ইসলামী কালচারে খুবই একটিভ,
৮ বছরের বাচ্চা কুরআন সহীহ শুদ্ধ ভাবে তিলাওয়াত করতে জানে আর সে ৪ পারা হিফজ ও করেছে। আল্লহু আকবার 🌹 কাবীরা।
দুয়ায় রাখবেন সবাই অধমকে 🌹🌺
معلمة القرآن

আসসালামু আলাইকুম!!দীর্ঘ ৩ বছর যাবত আমরা সকল বয়সী মানুষদের অনলাইনে এবং অফলাইনে আরো আগে থেকে কুরআন শিক্ষা দিয়ে আসছি।আমরা ক...
29/03/2023

আসসালামু আলাইকুম!!

দীর্ঘ ৩ বছর যাবত আমরা সকল বয়সী মানুষদের অনলাইনে এবং অফলাইনে আরো আগে থেকে কুরআন শিক্ষা দিয়ে আসছি।আমরা কুরআন (হিফজ, নাজেরা, তাজবীদ), সুরা, কালিমা, মাসনুন দুআ, নামাজ, প্রাথমিক ইসলামিক জ্ঞান অর্থাৎ জরুরী মাসায়েল শিক্ষা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ!

✅আমাদের রয়েছেঃ
• দক্ষ এবং যোগ্য হাফেজ হাফেজা ও আলেম আলেমা শিক্ষক শিক্ষিকা।
•সুবিধা মত সময়ে ক্লাসের সুযোগ।
•তাজবীদ সহ কায়দা পড়ার সুযোগ। তাই আলাদা করে তাজবীদ এর বই পড়তে হয় না।
•সম্পূর্ণ কায়দা ইজরা করে পড়ার সুযোগ।
•কায়দা শেষ করেই সাথে সাথে কুরআন পড়তে পারার সুবিধা।
•ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে মুখস্থ করিয়ে দেয়ার সুযোগ।
• ফ্রি/ডেমো ক্লাসের সুযোগ (১ টা)

আপনি কিংবা আপনার সন্তান যদি সহীহ ভাবে কুরআন শিখতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

🌺 আসুন আমরা সকলে সহীহ ভাবে কুরআন শিখি এবং আল্লাহ সুবহানাহু তা'আলার বাণী প্রচারের জন্য কাজ করি।

Contact: ইনবক্স করুন।

18/06/2022

আরশের মালিক সিলেটের অধিবাসীদের কে তোমার রহমতের চাদরে ঢেকে রাখো এবং তোমার রহমত দ্বারা তাদের কে ক্ষমা করো।
আমীন
😢😢😢😢😢

19/05/2022
সুরা কাহ্ফ নাজেরা ক্লাস, ব্যাচঃ- ১২যারা পরিপূর্ণ মাখরাজ মাদ্দ গুন্নাহ জানেন, তাদের জন্য এই ক্লাস।🌼  আপনার সুবিধামত দুপুর...
19/05/2022

সুরা কাহ্ফ নাজেরা ক্লাস, ব্যাচঃ- ১২
যারা পরিপূর্ণ মাখরাজ মাদ্দ গুন্নাহ জানেন, তাদের জন্য এই ক্লাস।

🌼 আপনার সুবিধামত দুপুর ৩টা রাত ৮টা দুই টাইম Zoomএ সরাসরি উস্তাজা কে পড়া দিতে পারবেন।
🌼
পড়া নেয়া হবে (সপ্তাহে ৫ দিন)

🌻২১ মে শনিবার আমাদের ১ম ক্লাস শুরু হবে।
প্রতিদিন ৫/ ১০ আয়াত করে পড়া নেয়া হবে।
সুরাহ শেষ হলে পরীক্ষা নেয়া হবে।
১ম ২য় ৩য় জনকে পুরস্কার দেয়া হবে ইনশাআল্লাহ 💞

পরীক্ষায় তাকরারে উপস্থিতির উপর মার্ক থাকবে।

আর মাত্র ৫জন ভর্তি নেয়া হবে।
ভর্তি হতে চাইলে অনুগ্রহ করে আমাকে ম্যাসেজ দিয়ে আপনার সিট কনফার্ম করুন।

 #তারাবীহ_নামাজের_নিয়ম -★ তারাবীহ নামাজের সময়ঃঅধিকাংশ ফকিহদের মতে তারাবীহ নামাজের সময় হলো ইশার পরে বিতরের আগে।আর তা ফজর ...
02/04/2022

#তারাবীহ_নামাজের_নিয়ম -

★ তারাবীহ নামাজের সময়ঃ
অধিকাংশ ফকিহদের মতে তারাবীহ নামাজের সময় হলো ইশার পরে বিতরের আগে।
আর তা ফজর পর্যন্ত পড়া যায়।
সাহাবাদের আমল দ্বারা তা প্রমানিত।
আর যদি কেও এশা ও বিতর পড়ে ফেলে তারপর তারাবীহ পড়ে তাইলে সহীহ মতানুসারে তা আদায় হয়ে যাবে।
(শামী ২/৪৩৯-৯৪,
মওসুয়াতুল ফিকহিয়্যা ২৭/১৪৭-৪৮)

★ তারাবীহ নামাজ দুই দুই রাকআত করে পড়তে হয়।
এক সালামে দুই রাকআত এভাবে ১০ সালামে ২০ রাকআত নামাজ পড়া সুন্নত।
(সুত্র- ইমাম নাওয়ায়ীর আল আযকার পৃ ৮৩,
ফাতওয়ায়ে দারুল উলুম খঃ১ পৃঃ ২৬৭)

★ নামাজে দাঁড়িয়ে প্রথমেই নিয়ত করা জরুরি।
আর তা অন্তর এর সাথে সম্পর্কিত
সুতরাং দুই রাকআত তারাবীহের সুন্নত সালাত আদায় করছি মনে মনে এরুপ নিয়ত করাই যথেষ্ট।
আর একবার এরুপ ভেবে নিয়ত করার পর বাকি সব রাকআত এর জন্য আবার এভাবে নিয়ত করারও জরুরত নেই।
দাঁড়িয়েই আল্লহু আকবার বলে নামাজ শুরু করলেই হবে।
(সুত্র- ফাতাওয়ায়ে আলমগীরী)

★ যারা বাসায় নামাজ পড়েন এবং সুরা তারাবীহ পড়েন তারা প্রতি রাকআত এ সুরা ফাতিহার সাথে যেকোন সুরা মিলিয়ে পড়তে পারেন।
কোন সুরা নির্দিষ্ট না।
সুরা ফাতিহার পর সুরা আলাম তারা হতে সূরা নাস পর্যন্ত ছোট দশ সুরা হতে একটা সুরা মিলিয়ে পড়তে পারেন।
চাইলে দুই তিন টাও একসাথে পড়া যায়।
এ ক্ষেত্রে ছোট দুই সূরার মাঝে ব্যবধান রেখে পড়া।
(অর্থাৎ এক সুরা পড়ার পর পরেরটি বাদ দিয়ে তারপরের সুরা পড়া)
তারতীব রক্ষা করে না পড়া মাকরুহ না।
এসব ফরজ নামাজে মাকরুহ।
(সুত্র - বাহরুর রায়েক ২/৬৮-৬৯,মাসাইলে তারাবীহ,১৬)

★ তারাবীহ শব্দ টি তারবীহাতুন শব্দের বহু বচন
অর্থ ক্ষনিক বিশ্রাম।
রমজানের এই নামাজে প্রতি চার রাকআত পর পর বিশ্রাম বা আরাম গ্রহণ করা মুস্তাহাব।
তাই তাকে তারাবীহ বলে অভিহিত করা হয়।
চার রাকআত পর পর চার রাকআত পরিমান সময় বিশ্রাম নেওয়া উত্তম।
এই সময়ে যে কোন আমল করা ভালো
যেমন কুরআন তিলাওয়াত করা, জিকির করা, দরুদ পড়া।
কিংবা নফল নামাজ পড়া বা দোয়া করা।
এ সময়ে পড়ার কোন নির্দিষ্ট দোয়া হাদিসে বর্নিত না।
চাইলে যে কোন আরবি দোয়া পড়া যায়।
আর নিজ ভাষায় তো করা যায় ই।
(সুত্র-বাদায়ে ১/৬৪৮, দুররে মুখতার,শামী ২/৪৯৬-৯৭)

👍 শেষ করবো হাদিস নিয়ে -
#আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাযানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় তারাবীহর সালাতে দাঁড়াবে তার পূর্ববর্তী (সগীরা) গোনাহসমূহ মাফ করে দেয়া হবে।
(বুখারী,নাসাঈ)
©️

অনেকে মনে করেন, কুরআন তো একটাই তাহলে উসমানি মুসহাফ, ইন্দোপাক মুসহাফ আবার কি!!আবার কেউ কেউ বলেন, বাংলাদেশের কুরআন ভালোনা,...
21/03/2022

অনেকে মনে করেন, কুরআন তো একটাই তাহলে উসমানি মুসহাফ, ইন্দোপাক মুসহাফ আবার কি!!

আবার কেউ কেউ বলেন, বাংলাদেশের কুরআন ভালোনা, সৌদির কুরআন ভালো।

দুটোই অযৌক্তিক। কুরআন নিঃসন্দেহে এক। তবে পার্থক্য লেখার ধরণে, ফ্রন্ট আলাদা।
সহজতার দিক থেকে আমাদের জন্য উপযোগী মুসহাফ হিসেবে ইন্দোপাক প্রচলিত। অর্থাৎ যেই কুরআন বর্তমান আমাদের ঘরে ঘরে রয়েছে।

অপরদিকে মাদিনা মুসহাফ/উসমানি মুসহাফ হচ্ছে উসমান (রাঃ) থেকে সংকলিত মুসহাফের অনুলিপি, যেটা সৌদিতে প্রচলিত। এটা সাধারণত সবাই পড়তে পারেনা, কেবল তাজউইদের নিয়মকানুন গুলো যাদের ঠিকভাবে আয়ত্ব এবং পার্থক্যগুলো জানে তাদের জন্য উপযোগী।

সাধারণ কেউ যদি সৌদি মুসহাফ পড়তে যায় তাহলে তিলাওয়াতে ভুল হওয়ার সম্ভাবনায় অধিক।

সুতরাং যাদের দুই মুসহাফের ভিন্নতা কেন বোধগম্য হয়না তারা ছবিগুলো দেখতে পারেন।
কোথায় কোথায় পার্থক্য রয়েছে পড়ে তারপর দুই মুসহাফ মিলিয়ে দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইন শা আল্লাহ। তবে মনে রাখা জরুরি, লেখার ধরণ আলাদা হলেও কিন্তু তিলাওয়াত একই।
©️

☀️এসো সালাত শিখি☀️Markazun Noor Online Madrasha  এর তত্ত্বাবধানে এসো সালাত পড়ি শুদ্ধ ভাবে।(অর্থাৎ নামাযের সমস্ত দোয়া, ...
11/03/2022

☀️এসো সালাত শিখি☀️

Markazun Noor Online Madrasha এর তত্ত্বাবধানে এসো সালাত পড়ি শুদ্ধ ভাবে।

(অর্থাৎ নামাযের সমস্ত দোয়া, তাসবীহ, ও ১০টি সুরা সরাসরি Zoom App এ ক্লাসে পড়ানো হবে)
(পড়া শেখার জন্য ক্লাস শেষে Vedio দেয়া হবে)
নির্দিষ্ট সময়ে ক্লাসে জয়েন না থাকলেও Vedio দেখে পড়া শিখতে পারবেন।

১০ থেকে যে কোন বয়সের বোনেরা ভর্তি হতে পারবেন।
তবে দেখে আরবি পড়তে পারলে ভালো।

এই পোস্টে ২০জন বোনকে মেনশন করবেন, পোষ্ট টি শেয়ার করবেন।

কোর্সের সময়কাল: ১৩ ই মার্চ থেকে ১৭ ই এপ্রিল, (সপ্তাহে ৩ দিন ক্লাস)
(সকাল ১০ টা থেকে ১০:৩০)

কোর্স ফি:কোর্সটি সকলের জন্য ফ্রী 🎁 তবে যাদের সামর্থ্য আছে তারা উস্তাযাদের হাদিয়া + মাদরাসার কার্যক্রমের সহযোগিতায় আল্লাহ পাকের সন্তুষ্টি ও সদকায়ে জারিয়ার জন্য সামর্থ্য অনুযায়ী স্পন্সর করতে পারেন।

রেজিষ্ট্রেশন ফরমঃ

https://docs.google.com/forms/d/1bar6HMYBM72i1WUkCwOpKTtGGQVkvhEM1JA5rBCTwkc/prefill

আলেমা অভিজ্ঞতা সম্পন্ন কওমি মাদ্রাসার উস্তাযা গন ক্লাস নিবেন।

কোর্স শেষে প্রাকটিসের জন্য দীর্ঘ সময় পাবেন এরপর ঈদের পর পরীক্ষা নেয়া হবে।
ভর্তি চলবে ১২ ই মার্চ পর্যন্ত।
পরীক্ষায় ১ম ২য় ৩য় জন পুরস্কার দেয়া হবে ইনশাআল্লাহ 💞

Address

Dhaka

Telephone

+8801609722962

Website

Alerts

Be the first to know and let us send you an email when Markazun Noor Online Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share