৬ষ্ঠ থেকে মার্ষ্টাস শ্রেনী পর্যন্ত আ্যসাইনমেন্ট উওর সমূহ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ৬ষ্ঠ থেকে মার্ষ্টাস শ্রেনী পর্যন্ত আ্যসাইনমেন্ট উওর সমূহ

৬ষ্ঠ থেকে মার্ষ্টাস শ্রেনী পর্যন্ত আ্যসাইনমেন্ট উওর সমূহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ৬ষ্ঠ থেকে মার্ষ্টাস শ্রেনী পর্যন্ত আ্যসাইনমেন্ট উওর সমূহ, College & University, Dhaka.
(1)

আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের...
12/01/2026

আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

গণিত চূড়ান্ত সাজেশন 100% কমন থাকবে ইনশাআল্লাহ  | ৮ম শ্রেণি | জুনিয়র বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি - ২০২৫ |🎁 💪
30/12/2025

গণিত চূড়ান্ত সাজেশন 100% কমন থাকবে ইনশাআল্লাহ | ৮ম শ্রেণি | জুনিয়র বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি - ২০২৫ |🎁 💪

09/08/2025

ব্রেকিং
এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে ১৫/১৬ অক্টোবর!

01/10/2024

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫-১৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে

28/08/2024

শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনুদান পেতে আবেদনের সময় বাড়ল, অনুদানের প্রস্তাব সর্বোচ্চ এক লাখ টাকা

শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনুদান পেতে আবেদনের সময় বাড়ল, অনুদানের প্রস্তাব সর্বোচ্চ এক লাখ টাকা
বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আর্থিক অনুদান পেতে অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ওই দিন বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে

14/08/2024

স্থগিত এইচএসসি পরীক্ষা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে
প্রশ্ন পুড়ে যাওয়ায় সেগুলো নতুন করে তৈরি করতে কিছুটা সময় লাগার কথা বলেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার।

08/08/2024

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরুর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরীক্ষা গ্রহণের পরবর্তী সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

ষষ্ঠ থেকে নবমে ষাণ্মাসিক মূল্যায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যেসব নির্দেশনা২০২৪ শিক্ষাবর্ষের ছয় মাস শেষ হতে চলল। নতুন শিক্...
29/06/2024

ষষ্ঠ থেকে নবমে ষাণ্মাসিক মূল্যায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যেসব নির্দেশনা

২০২৪ শিক্ষাবর্ষের ছয় মাস শেষ হতে চলল। নতুন শিক্ষাক্রমে পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। অথচ এ মূল্যায়ন কাঠামোর আদলেই আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন। সেই ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনাগুলো হলো—

১.
জাতীয় শিক্ষাক্রম ২০২২–এর আলোকে আগামী ৩/০৭/২০২৪ থেকে ৩০/০৭/২০২৪ পর্যন্ত ২০২৪ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবমে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা/ অধ্যায় পর্যন্ত ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে, তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে;

২.
ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই, অর্থাৎ আগামী ৩/৭/২০২৪ তারিখের মধ্যে সম্পাদিত সব বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশকগুলো নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে;

৩.

মূল্যায়ন কার্যক্রম চলাকালে, অর্থাৎ ৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণির কোনো শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে না;

৪.
প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে। অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে। পূর্বের মতো কোনো শ্রেণির একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না;

৫.
বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়নের ওপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে।

৬.
মূল্যায়ন কার্যক্রমে হাতে-কলমে কাজ এবং কার্যক্রমভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে। হাতে-কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ ও লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে;

৭.
বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণে বৈচিত্র্য রয়েছে, যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাগুলো হলো:

আরও পড়ুন
ষষ্ঠ-নবমের ষাণ্মাসিক মূল্যায়ন নির্ধারিত দিনে শেষ ৫ ঘণ্টায়, সীমিত পরিচালনা ফি
ষষ্ঠ-নবমের ষাণ্মাসিক মূল্যায়ন নির্ধারিত দিনে শেষ ৫ ঘণ্টায়, সীমিত পরিচালনা ফি

আরও পড়ুন
প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে
প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে
৮.
উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে, কোনো উপকরণই যেন ব্যয়বহুল না হয়। রিসাইকেল, রিউইজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে।

৯.
অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না;

১০.
মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে;

১১.
মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড (master.noipunno.gov.bd) এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে;

27/06/2024

আগামী বছর থেকে মাধ্যমিকের দশম শ্রেণিতেও শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এ জন্য দশম শ্রেণির জন্য একেবারে নতুন ধরনের পাঠ্যবই প্রণয়ন করা হচ্ছে। পুরোনো শিক্ষাক্রম অনুযায়ী নবম ও দশম শ্রেণির জন্য একই বই ছিল; কিন্তু নতুন শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণির জন্য আলাদা বই হচ্ছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সূত্রমতে, দশম শ্রেণির পাঠ্যবই লেখার কাজ শেষ হয়েছে। এখন পর্যালোচনা করে সেগুলো ছাপার জন্য ব্যবস্থা করা হবে। আর অন্যান্য শ্রেণির পাঠ্যবইয়েও প্রয়োজন অনুযায়ী সংযোজন–বিয়োজন হবে। মূলত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে তুলনামূলক বেশি সংযোজন–বিয়োজন হতে পারে। তবে বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন এনসিটিবির একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

05/06/2024

এইচএসসি পরীক্ষা ৩০ জুন

নতুন শিক্ষাক্রম: এসএসসিতে ফেল করলেও একাদশে ভর্তি হওয়া যাবেনতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনছে সরকার। এ...
29/05/2024

নতুন শিক্ষাক্রম: এসএসসিতে ফেল করলেও একাদশে ভর্তি হওয়া যাবে

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনছে সরকার। এর অংশ হিসেবে এসএসসিতে অনুত্তীর্ণ শিক্ষার্থীদেরও একাদশে ভর্তির সুযোগ রাখা হচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২–এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা’ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এনসিটিবি সূত্র জানায়, প্রতিবেদনটি আজ মঙ্গলবার কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাস হয়েছে। এখন তা এনসিটিবি বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় চূড়ান্ত হবে।

গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। এরপর ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে।

নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে। অবশ্য পরীক্ষার নাম অপরিবর্তিত থাকবে। এ পরীক্ষা ২০২৬ সালে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। এরপরই নতুন শিক্ষাক্রম অনুযায়ী একাদশ শ্রেণিতে ভর্তি হবে শিক্ষার্থীরা।

প্রতিবেদনের তথ্য বলছে, এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। তবে শিক্ষার্থীকে পরের দুই বছরের মধ্যে পাবলিক মূল্যায়নে অংশগ্রহণ করে অনুত্তীর্ণ বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে।

এ ছাড়া একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক বা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে (এসএসসি) অংশ নেওয়ার সুযোগ থাকছে।

সাত স্কেলে মূল্যায়ন
প্রতিটি বিষয়ে নির্ধারিত পারদর্শিতার (নৈপুণ্য) ক্ষেত্রে শিক্ষার্থীর অর্জনের প্রবণতা/অবস্থান সাতটি স্কেল বা সূচকের ভিত্তিতে রিপোর্ট কার্ডে প্রকাশ করা হবে। সাতটি স্কেলের জন্য থাকবে সাতটি ছক। যাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সবাই শিক্ষার্থীর অবস্থান বুঝতে পারেন। সাতটি স্কেল হলো—অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক।

সর্বোচ্চ স্কেল ‘অনন্য’ বলতে বোঝানো হয়েছে, শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শিতার চূড়ান্ত স্তর অর্জন করেছে। আর ‘প্রারম্ভিক’ স্তর হলো সবচেয়ে নিচের স্তর।

৬৫ শতাংশ লিখিত, কার্যভিত্তিক ৩৫ শতাংশ
প্রতি শ্রেণির (ষষ্ঠ থেকে দশম) লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নে ৩৫ শতাংশ ওয়েটেজ থাকবে। এখানে কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে— অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি।

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের আচরণও মূল্যায়ন করা হবেনতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের আচরণও মূল্যায়ন করা হবে
এর আগে অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি লিখিত মূল্যায়নের ওয়েটেজ ৫০ শতাংশ আর কার্যক্রমভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ ৫০ শতাংশ রাখার সুপারিশ করেছিল। তবে ১৪ মে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সেটিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির মূল্যায়ন হবে ষাণ্মাসিক ও বার্ষিক। মূল্যায়ন হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে। আর দশম শ্রেণি শেষে এসএসসির মূল্যায়ন হবে আলাদা কেন্দ্রে শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে। আর প্রতি বিষয়ে ষাণ্মাসিক ও বার্ষিক মূল্যায়ন এবং পাবলিক মূল্যায়নের নির্ধারিত সময়সীমা হবে এক কর্মদিবসে সর্বোচ্চ ৫ ঘণ্টা।

মূল্যায়নের উপকরণ সরবরাহ
ষাণ্মাসিক ও বার্ষিক মূল্যায়নের জন্য খাতা এবং বিষয়ের চাহিদা অনুযায়ী পরীক্ষণ, মডেল তৈরি, নকশা, গ্রাফ ইত্যাদির জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। আর এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রেই থাকবে।

Address

Dhaka

Telephone

+8801827979720

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৬ষ্ঠ থেকে মার্ষ্টাস শ্রেনী পর্যন্ত আ্যসাইনমেন্ট উওর সমূহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to ৬ষ্ঠ থেকে মার্ষ্টাস শ্রেনী পর্যন্ত আ্যসাইনমেন্ট উওর সমূহ:

Share