19/12/2025
শরীফ ওসমান হাদির মৃত্যুতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের শোকবার্তা
জুলাই গণ-অভ্যুত্থানের সাহসী সংগঠক, অকুতোভয় দেশপ্রেমিক, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে শরীফ ওসমান হাদি দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
তাঁর মর্মান্তিক মৃত্যুতে জাতি একজন সাহসী, আদর্শবান ও আপোষহীন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধী ও কুশীলবদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট দোয়া করি, তিনি যেন শরীফ ওসমান হাদিকে শহীদি মর্যাদায় ভূষিত করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ
উপাচার্য
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়