জামিয়া আশরাফিয়া হালীমিয়া আবেদিয়া- মক্কীনগর মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জামিয়া আশরাফিয়া হালীমিয়া আবেদিয়া- মক্কীনগর মাদরাসা
Directions Website

জামিয়া আশরাফিয়া হালীমিয়া আবেদিয়া- মক্কীনগর মাদরাসা একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়।
(1)

 #দক্ষিণ কেরানীগঞ্জের মক্কীনগর মাদ্রাসায় ১৫তম বার্ষিক মাহফিলের আয়োজন  ----------------------------------------------​ ...
05/10/2026

#দক্ষিণ কেরানীগঞ্জের মক্কীনগর মাদ্রাসায় ১৫তম বার্ষিক মাহফিলের আয়োজন
----------------------------------------------
​
#দক্ষিণ কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান 'জামি'আ আশরাফিয়া হালিমিয়া আবেদিয়া মক্কীনগর মাদ্রাসা'-এর উদ্যোগে আগামী ৬ই নভেম্বর ২০২৬, #শুক্রবার (২৫ জুমাদাল উলা ১৪৪৮ হিজরী) ১৫তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
#মাহফিলটি সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।
#স্থান:
মাদ্রাসা সংলগ্ন ময়দান, মক্কীনগর, কদমপুর, আবদুল্লাহপুর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।

#সভাপতিত্ব ও পরিচালনা:
উক্ত বার্ষিক মাহফিলে সভাপতিত্ব করবেন #মহিউসসুন্নাহ, পীরে কামেল আল্লামা আব্দুল হামিদ দা.বা. (পীর সাহেব মধুপুর)।

#তিনি খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর আমীর এবং অত্র জামি'আর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক।

#সার্বিক যোগাযোগ:
মাহফিলের সার্বিক আয়োজন ও যোগাযোগের দায়িত্বে রয়েছেন মাওলানা আহমদুল্লাহ।

#আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের মুসলমানদের জিকিরের সাথে দলে দলে যোগদানের মাধ্যমে দ্বীনি মাহফিলকে সফল ও সার্থক করার আহ্বান জানানো হয়েছে।

 #আগামী ২অক্টোবর রোজ শুক্রবার। বাদ জুমা মক্কিনগর মাদরাসায় বার্ষিক মাহফিল উপলক্ষে পরামর্শ সভাসকলের দোয়া ও উপস্থিতি কামন...
30/09/2026

#আগামী ২অক্টোবর রোজ শুক্রবার। বাদ জুমা
মক্কিনগর মাদরাসায়
বার্ষিক মাহফিল উপলক্ষে পরামর্শ সভা
সকলের দোয়া ও উপস্থিতি কামনা করা হচ্ছে,,,,,।

আগামী শুক্রবার বাদ জুমা পরামর্শ সভা,,,,
29/09/2026

আগামী শুক্রবার বাদ জুমা পরামর্শ সভা,,,,

 #জামি'আ আশরাফিয়া হালিমিয়া আবেদীয়া মক্কীনগর মাদ্রাসার আল হামিদ ছাত্র কাফেলা-এর উদ্যোগে দিনব্যাপী সিরাতুন্নবী ﷺ প্রতিয...
09/09/2026

#জামি'আ আশরাফিয়া হালিমিয়া আবেদীয়া মক্কীনগর মাদ্রাসার আল হামিদ ছাত্র কাফেলা-এর উদ্যোগে দিনব্যাপী সিরাতুন্নবী ﷺ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

#পবিত্র ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র, দাওয়াত ও উম্মতের প্রতি তাঁর ভালোবাসা সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

#অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে নিজেদের প্রতিভা উপস্থাপন করে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ ও অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং রাসুলুল্লাহ ﷺ-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার আহ্বান জানান।

#অনুষ্ঠানের পরিবেশ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর ও প্রাণবন্ত। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে আন্তরিকভাবে সহযোগিতা করেন। আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রাসুল ﷺ-এর প্রতি ভালোবাসা, তাঁর সুন্নাহ অনুসরণের আগ্রহ এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করার একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।

#সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

#আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের নৈতিক ও ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

#আল হামিদ ছাত্র কাফেলার এই সুন্দর উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের মাঝে সিরাতুন্নবী ﷺ-এর চেতনা ও নবীপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

০৯-০৯-২০২৬ইং

 #ইলমী মজলিস ২০২৬ উপলক্ষে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দ্বীনপ্রেমী ভাইদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।🗓 তারিখ...
30/06/2026

#ইলমী মজলিস ২০২৬ উপলক্ষে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দ্বীনপ্রেমী ভাইদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

🗓 তারিখ: ৩০-০৬-২০২৬
🕒 সময়: আজ আসর থেকে ইশা পর্যন্ত
📍 স্থান: মক্কীনগর মাদরাসা, কেরানীগঞ্জ (ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন)

#ইসলাম নিয়ে নানা অপপ্রচার, সমসাময়িক ফিতনা ও গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয়াবলীর ওপর দেশবরেণ্য আলেমে দ্বীনগণ মূল্যবান আলোচনা পেশ করবেন।
আসুন, আমরা সবাই উপস্থিত থেকে ইলম অর্জন করি, হককে জানি এবং দ্বীনের সঠিক দিকনির্দেশনা গ্রহণ করি।
#সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হলো।

26/05/2026

“বিদ্রোহী”
মূল: কাজী নজরুল ইসলাম
আবৃত্তিকার: আফফান আইয়ুবী

26/05/2026

সাহাবায়ে কেরাম — হকের উজ্জ্বল মিনার
আব্দুল্লাহ আল মামুন
জামাত জালালাইন

26/05/2026

শ্রমিকদের মর্যাদা।
উর্দু বক্তৃতা, হুসাইন আহমাদ ৩য় বর্ষ

26/05/2026

ইসলামে জি হা দ: শান্তি, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা।
আলোচনা করছে। মুহাম্মাদ মুস্তফা আইয়ুবী ২য় বর্ষ

আলহামদুলিল্লাহ, আমাদের জামি'আয় শুধু  #আউয়াল জামাত থেকে শরহে বেকায়া জামায়াত পর্যন্ত  #মাসিক পরীক্ষা চলছে,,,,,, #আজ দ্...
21/05/2026

আলহামদুলিল্লাহ, আমাদের জামি'আয় শুধু
#আউয়াল জামাত থেকে শরহে বেকায়া জামায়াত পর্যন্ত
#মাসিক পরীক্ষা চলছে,,,,,,
#আজ দ্বিতীয় দিন।

Address

Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া আশরাফিয়া হালীমিয়া আবেদিয়া- মক্কীনগর মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share