Department Of Food and Nutrition Home Economics Unit, University Of Dhaka

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Department Of Food and Nutrition Home Economics Unit, University Of Dhaka

Department  Of  Food and Nutrition Home Economics Unit, University Of Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Department Of Food and Nutrition Home Economics Unit, University Of Dhaka, College & University, Azimpur, Dhaka.

13/12/2021
**সবধরণের খাবার খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়…**ডায়াবেটিস নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমরা যারা স্বাস্থ্য নিয়ে কাজ কর...
13/12/2021

**সবধরণের খাবার খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়…**

ডায়াবেটিস নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমরা যারা স্বাস্থ্য নিয়ে কাজ করি, তাদের উচিত ডায়াবেটিস ও এর সহজ নিয়ন্ত্রণ বিষয়গুলোকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া। অর্থাৎ ডায়াবেটিস নিয়ে অসচেতন মানুষকে বেশি করে জানাতে হবে ‘ডায়াবেটিস নিয়ে দুশ্চিন্তা নয়, নিয়ন্ত্রণ সহজ’। এটি একটি বিপাকীয় স্বাস্থ্য সমস্যা। দেহের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে অগ্নাশয়। যেখান থেকে ৩ ধরণের হরমোন নির্গত হয়। এ হরমোনগুলো রক্তের গ্লুকোজের বিপাকের উপর কাজ করে। কোনোটা গ্লুকোজকে বাড়ায়, কোনোটা গ্লুকোজকে কমায় আবার কোনোটা রক্তে গ্লুকোজের সমতা বিধান করে।

স্বাভাবিকভাবে খাওয়ার পরে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। আবার নিয়ম অনুযায়ী ২ ঘন্টার মধ্যে নেমেও আসে। খাওয়ার আগে যদি দেখা যায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, যা খাওয়ার ২ ঘন্টা পরে আরও বেড়ে যাচ্ছে- তাহলে বুঝতে হবে ডায়াবেটিস। ডায়াবেটিস ভালো হয় বা ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া-এমনটা আসলে নয়। যেহেতু দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের সমস্যার কারণে ডায়াবেটিস হয়, তাই এটা কেবল নিয়ন্ত্রণ করা যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারলে যাদের ডায়াবেটিস নেই, তাদের চেয়ে ভালোভাবে দীর্ঘ জীবনযাপন করা সম্ভব। সমস্যা শুধু এক জায়গায়, যখন ডায়াবেটিসকে ভালো করার চেষ্টা করা হয় তখন। কারণ ডায়াবেটিস ভালো করার নামে গ্রহণ করা হয় বিভিন্ন ধরণের কৃত্রিম ও স্বাদহীন উপকরণ। এতে দেহে আরও বেশি ক্ষতিকর প্রভাব বিস্তার শুরু করে। তাছাড়া ডায়াবেটিস আছে এমন ব্যক্তিদের খাবার গ্রহণে এতো বেশি নিষেধাজ্ঞা দেয়া হয় যে, ডায়াবেটিক অবস্থাকে মেনে নিতে তাদের খুবই কষ্ট হয়। এ কারণেই তারা বিভিন্ন উপায়ে ডায়াবেটিসকে ভালো করার প্রতিযোগিতায় নামে। অথচ খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সুস্থভাবেই দিনযাপন করা মোটেও অসম্ভব কিছু নয়।

**ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয়-
**• প্রথমে মনে করুন আপনি একটি সুন্দর ও নিয়মতান্ত্রিক জীবনে প্রবেশ করতে যাচ্ছেন- যা এতোদিন ছিলো খুবই অগোছালো ও অনিয়ন্ত্রিত।
• ঘুম থেকে উঠেই দেখুন প্রকৃতি কত সুন্দর এবং প্রকৃতির কাছে গেলে মনে হবে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। সাড়া দিন সেই ডাকে। খালি পেটে যাওয়ার প্রয়োজন নেই। দুটো কম ক্যালরিযুক্ত বিস্কুট সাথে সামান্য চিনিযুক্ত চা’ও খেতে পারেন।

13/12/2021

" ফাইভ-জি যুগে বাংলাদেশ "

Address

Azimpur
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Department Of Food and Nutrition Home Economics Unit, University Of Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share