Cambridge Scholars' School and College

Cambridge Scholars' School and College Cambridge Scholars' School and College is a private School and College (Govt. Code: 421162) from Play-Group to Grade 12th (Bangla Medium and English Version)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের করণীয়:============================(১) পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের সকল বিষয়ের পরীক্ষা সকাল ...
20/04/2026

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের করণীয়:
============================

(১) পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের সকল বিষয়ের পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।

(২) তোমাদেরকে সকাল ০৮:৩০ মিনিটের পূর্বে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে।

(৩) এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড এর কয়েকটি ফটোকপি করে বাসায় সংরক্ষণ করবে। কোন কারণবশতঃ মূলকপি হারিয়ে বা নষ্ট হয়ে গেলে ফটোকপি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে পরীক্ষা চালিয়ে নেওয়া যাবে।

(৪) পড়ার টেবিলের সামনে এসএসসি পরীক্ষার রুটিনের এককপি টানিয়ে রাখবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইড থেকে পরীক্ষার রুটিন সংগ্রহ করবে। কোন ক্রমেই সোস্যাল মিডিয়া থেকে পরীক্ষার রুটিন সংগ্রহ করা যাবে না।

(৫) পরীক্ষার একটি বিষয় শেষ হওয়ার পর ঐদিনই পরবর্তী পরীক্ষার বিষয় রুটিন দেখে নিশ্চিত হয়েই প্রস্তুতি শুরু করবে।

(৬) শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত এবং সময়মতো স্বাস্থসম্মত খাবার খেতে হবে। বাহিরের খাবার পরিহার করতে হবে।

(৭) পরীক্ষার পূর্ব রাতে কখনই রাত জাগবে না। যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে।

(৮) পরীক্ষার আগের রাতেই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, স্কেল, কলম, পেন্সিল, ক্যালকুলেটর ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র ফাইল করে রাখবে।

(৯) হালকা ব্যবহারকৃত কিছু কালো কালির বলপয়েন্ট কলম রাখবে, তাতে হাতের লেখার গতি পাবে।

(১০) নিজ প্রতিষ্ঠানের নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করে পরীক্ষার কেন্দ্রে যাবে।

(১১) পরীক্ষার হলের প্রত্যবেক্ষক/পর্যবেক্ষক ও সহপাঠীদের সাথে সুন্দর ব্যবহার করবে ও সুসম্পর্ক বজায় রাখবে।

(১২) প্রথম পরীক্ষার দিন পরীক্ষার খাতা হাতে পাওয়ার পর প্রথমেই খাতার শেষ পৃষ্ঠার নিয়মাবলি মনোযোগ দিয়ে পড়বে এবং সেগুলো সব বিষয়ের পরীক্ষায় অনুসরণ করবে।

(১৩) পরীক্ষার খাতার OMR অংশ ও নৈর্ব্যত্তিক উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই ইংরেজিতে লিখবে এবং খুবই সতর্কতার সাথে বৃত্ত ভরাট করবে। এক্ষেত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করবে। কোন অবস্থাতেই নীল কালি, পেন্সিল বা কালো কালির জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করবে না।

(১৪) সতর্কতার সাথে বৃত্ত ভরাট করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তবে টেনশন না করে পরীক্ষার হলের দায়িত্বরত কক্ষ প্রত্যবেক্ষকে অবশ্যই জানাবে। কক্ষ প্রত্যবেক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর ভুল হওয়ার পরেও সঠিক নম্বরটি অবশ্যই বৃত্ত ভরাট করে দিবে।

(১৫) OMR শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানেই শুধু লিখতে হবে, বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা বা বৃত্ত ভরাট করা যাবে না।

(১৬) নৈর্ব্যক্তিক প্রশ্ন পাওয়ার পর প্রথমেই উত্তরপত্রে (OMR) সেট কোড লিখে তা সঠিকভাবে বৃত্ত ভরাট করবে। সেট কোডের ভুল সংশোধন করা যায় না।

(১৭) OMR শিট কোনভাবেই ভাঁজ করা যাবেনা, তাহলে মেশিনে সেটা কাজ (Read) করবে না।

(১৮) পরীক্ষার পূর্বে ও পরীক্ষা চলাকালীন সময়ে এমন সব কার্য থেকে দূরে থাকবে যাতে অসুস্থ হয়ে যাওয়া, হাত, হাতের আঙ্গুল, চোখে আঘাত বা অন্য যে কোন দূর্ঘটনা সম্মুখীন হতে হয়।

(১৯) পরীক্ষার চলাকালীন তোমার সিটের আশেপাশে অপ্রয়োজনীয় কাগজপত্র পড়ে থাকলে তা প্রত্যবেক্ষকের দৃষ্টিতে আনবে।

(২০) পরীক্ষার কেন্দ্রে যাতায়াতের সময় সতর্কতার সহিত এবং সময়মত আসা যাওয়া করবে।

(২১) অধিক নম্বর প্রাপ্তির জন্য প্রশ্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রশ্নগুলোর উত্তর তুমি নির্ভুলভাবে দিতে পারবে প্রথমেই সেই প্রশ্নগুলো নির্বাচন করবে। এরপর যে প্রশ্নের উত্তরটি সবচেয়ে ভালো জানো সেটি দিয়ে পরীক্ষার খাতায় লেখা শুরু করবে। এভাবে পর্যায়ক্রমে অন্যান্য প্রশ্নের উত্তর লিখবে।

(২২) পরীক্ষার খাতায় একটি উত্তর লেখা শেষ হওয়ার পর যথেষ্ট গ্যাপ দিয়ে আরেকটি উত্তর লেখা শুরু করবে। শেষ পৃষ্ঠায় খসড়া করবে এবং ক্রস দিয়ে শেষ পৃষ্ঠাটি আগেই কেটে রাখবে।

(২৩) পরীক্ষার প্রশ্নের উত্তর নির্ভুল ও প্রাসঙ্গিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য প্রশ্নে যা চাইবে তাই যথাযথভাবে লিখতে হবে।

(২৪) হাতের সুন্দর লেখা পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। তাই প্রশ্নের উত্তর স্পষ্ট ও সুন্দর হস্তাক্ষরে লেখার চেষ্টা করবে।

(২৫) অশুদ্ধ বানান খাতার প্রতি পরীক্ষকের অসন্তুষ্টি ও বিরক্তিবোধ সৃষ্টি করে। তাই শুদ্ধ বানান রীতির প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

(২৬) সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বাক্য গঠন করবে। জটিল ও যৌগিক বাক্য যতটা সম্ভব পরিহার করতে হবে।

(২৭) অতিরিক্ত খাতার (Extra Page) প্রয়োজন হলে কমপক্ষে ৫ মিনিট পূর্বে খাতা চাইবে, যাতে সময় নষ্ট না হয়।

(২৮) প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই তোমরা প্রশ্নের মানবণ্টন ও সময়ের প্রতি লক্ষ্য রাখবে।

(২৯) পরীক্ষাকে ভয় না করে নিজের অর্জিত জ্ঞান আনন্দের সাথে বহিঃপ্রকাশের সুযোগ হিসেবে গ্রহণ করবে।

(৩০) সর্বোপরি পরীক্ষার হলে তোমরা আত্নবিশ্বাস রাখবে।

পরিশেষে তোমাদের সকলের জন্য দোয়া রইল।

Muhammad Ariful Islam
কো-অর্ডিনেটর
Cambridge Scholars' School and College (২০/০৪/২০২৬)

Official Farewell & Distribution of Academic Materials: SSC Batch 2026Venue: Institution Premises​ Cambridge Scholars' S...
18/04/2026

Official Farewell & Distribution of Academic Materials: SSC Batch 2026
Venue: Institution Premises
​ Cambridge Scholars' School and College recently organized a formal farewell ceremony and orientation session for the SSC Batch 2026, following the festive celebrations of Pohela Boishakh. The event was conducted with due solemnity to inspire the candidates ahead of their board examinations.
​Key Proceedings
​During the ceremony, the SSC Registration Cards were officially handed over to the students. To assist in their final preparations, the institution also provided essential examination kits, including pens, scales, and other necessary stationery items.
​Distinguished Presence
​The distribution was led by the high officials of the institution, including:
​The Honorable Principal
​The Managing Director
​The Coordinator
​Faculty Members
​Institutional Guidance
​In his keynote address, the Honorable Principal provided strategic guidelines regarding examination protocols and time management. Other teachers also shared valuable academic insights and motivational advice, encouraging the students to uphold the institution's reputation through excellence.
​The program concluded with a collective prayer for the students' health, perseverance, and outstanding success in the upcoming examinations.

18/04/2026

Computer Club Activities💥 Every Saturday from 12:50 Pm.
Weekly Special Activities Class (Free of cost for the students of Cambridge Scholars' School and College)
Mentor💥: Nancy Madam💥

17/04/2026

Students' Performance💥
Cambridge Scholars' School and College

উচ্ছ্বাসে ও ঐক্যে বরণ ১৪৩৩: ক্যামব্রিজ স্কলার্স স্কুল এন্ড কলেজে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ(পর্ব:০১)​💥​বাঙালির প্রাণের উৎসব পহ...
14/04/2026

উচ্ছ্বাসে ও ঐক্যে বরণ ১৪৩৩: ক্যামব্রিজ স্কলার্স স্কুল এন্ড কলেজে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ
(পর্ব:০১)​
💥​বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করেছে ক্যামব্রিজ স্কলার্স স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন।
💥​মঙ্গল শোভাযাত্রার বর্ণিল সূচনা
​নববর্ষের শুভলগ্নে সকাল ৯টা ৫৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। অশুভকে দূরে ঠেলে নতুনের আবাহনে শিক্ষার্থীরা নানা রঙের ফেস্টুন, মুখোশ ও লোকজ মোটিফ নিয়ে বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেয়। এতে ফুটে ওঠে বাঙালির হাজার বছরের কৃষ্টি ও ঐতিহ্য।
💥​গ্র্যান্ড ওপেনিং ও অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক যাত্রা
​মঙ্গল শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ মহোদয় এক আড়ম্বরপূর্ণ 'গ্র্যান্ড ওপেনিং' বা শুভ উদ্বোধনের মাধ্যমে দিনের মূল অনুষ্ঠানমালার ঘোষণা দেন। তাঁর প্রেরণাদায়ক বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
💥​আয়োজনের মূল আকর্ষণসমূহ
​বৈশাখী মেলা: বিদ্যালয়ের চত্বরে আয়োজিত মেলায় গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ফুটে ওঠে। বাহারি পিঠা-পুলি, লোকজ কারুশিল্প ও মৃৎশিল্পের স্টলগুলো ছিল উৎসবের প্রাণকেন্দ্র।
💥​সাংস্কৃতিক অনুষ্ঠান: শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নাচ, গান, কবিতা আবৃত্তি এবং নাটিকা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী গানগুলো চারপাশকে এক উৎসবমুখর আমেজে ভরিয়ে দেয়।
💥​যৌথ মেলবন্ধন: অনুষ্ঠানটির সাফল্যের নেপথ্যে ছিল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দের একতা ও নিরলস পরিশ্রম। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি পর্ব অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
💥​সমাপ্তি ও সাফল্যের বার্তা
​ক্যামব্রিজ স্কলার্স স্কুল এন্ড কলেজ সবসময়ই শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চেতনার প্রসারে বিশ্বাসী। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালির নিজস্ব সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস নেওয়া হয়েছে, তা সকলের প্রশংসা কুড়িয়েছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নববর্ষ ১৪৩৩-এর এই আয়োজন এক অবিস্মরণীয় সাফল্যে রূপ নিয়েছে।
​"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, > অগ্নিস্নানে শুচি হোক ধরা।" > — সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা!

14/04/2026

বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪৩৩
প্লে-গ্রুপ শিক্ষার্থীর নৃত্য উপস্থাপন


Cambridge Scholars' School and College fans

উৎসবের আমেজে ক্যামব্রিজ স্কলার্স: বাংলা নববর্ষ বরণের বর্ণিল প্রস্তুতি​ক্যামব্রিজ স্কলার্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এখন ...
13/04/2026

উৎসবের আমেজে ক্যামব্রিজ স্কলার্স: বাংলা নববর্ষ বরণের বর্ণিল প্রস্তুতি
​ক্যামব্রিজ স্কলার্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এখন সাজ সাজ রব। আগামীকাল ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ)। বাঙালির এই প্রাণের উৎসবকে যথাযথ মর্যাদায় ও বর্ণিল সাজে বরণ করে নিতে আজ ক্যাম্পাস জুড়ে ছিল প্রস্তুতির মহোৎসব।
​আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টা ছিল সত্যিই অভাবনীয়। আল্পনা আঁকা, ফেস্টুন তৈরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়ায় প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কঠোর পরিশ্রম ছিল অকল্পনীয়। প্রতিটি কোণায় ফুটে উঠেছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া।
​শিক্ষার্থীদের এই অসাধারণ কর্মপ্রচেষ্টা ও সৃজনশীলতা আমাদের মুগ্ধ করেছে। উৎসবের এই পূর্ব প্রস্তুতির কিছু আনন্দঘন মুহূর্ত বা স্থিরচিত্র আপনাদের জন্য নিচে উপস্থাপন করা হলো।
​এসো হে বৈশাখ, এসো এসো!

​নির্দেশনায়,
কর্তৃপক্ষ
ক্যামব্রিজ স্কলার্স স্কুল এন্ড কলেজ

13/04/2026

আগামী ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) আনন্দঘন পরিবেশে 'পহেলা বৈশাখ' বা বাংলা নববর্ষ বরণ করে নেওয়া হবে। উক্ত উৎসব উদযাপনে নিম্নোক্ত সময়সূচী অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:

​উপস্থিতি: সকল অভিভাবককে শিক্ষার্থীসহ সকাল ০৯:০০ ঘটিকার মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে।

​মঙ্গল শোভাযাত্রা: নির্ধারিত সময় সকাল ০৯:১৫ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হবে।

​সাংস্কৃতিক অনুষ্ঠান: শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ টা পর্যন্ত পহেলা বৈশাখ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
​বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য।
​ধন্যবাদান্তে,
​অধ্যক্ষ
ক্যামব্রিজ স্কলার্স স্কুল এন্ড কলেজ

Official Report: Parent-Teacher Interaction & Answer Script Review Session 2026​Institution:Cambridge Scholars' School a...
12/04/2026

Official Report: Parent-Teacher Interaction & Answer Script Review Session 2026
​Institution:Cambridge Scholars' School and College
Event: Formal Presentation of the 1st Evaluation Answer Scripts
Academic Session: 2026

​Overview
​The first evaluation answer scripts of the 2026 academic session were formally presented at Cambridge Scholars School and College in the presence of an enthusiastic and engaged gathering of parents. The primary objective of this session was to foster transparency and create a collaborative roadmap for the students' academic excellence.
​Key Highlights of the Discussion
​The session served as a comprehensive platform for discussing various aspects of student development, including:
​Learning Progress & Assessment: A detailed analysis of each student's academic growth and performance during the first evaluation.
​Identification of Learning Gaps: pinpointing specific areas where students faced challenges and identifying the root causes of learning difficulties.
​Overcoming Academic Barriers: Collaborative brainstorming between teachers and parents to find actionable and effective solutions to improve the quality of learning.
​Transparency in Evaluation
​In a dedicated segment, the subject teachers provided clear and logical explanations regarding the marking criteria. By presenting the specific reasons for any marks deducted, the institution ensured:
​Clarity for Students: Helping learners understand their mistakes to avoid them in the future.
​Parental Confidence: Maintaining transparency in the assessment process.
​Constructive Feedback: Ensuring that the evaluation process is seen as a tool for improvement rather than just a score.
​Strengthening Relationships
​The event successfully reinforced the tripartite bond between the institution, teachers, and students. By maintaining an open dialogue, Cambridge Scholars' School and College continues to uphold its commitment to a supportive and student-centric educational environment.
​Conclusion: This formal presentation marks a significant step toward achieving academic milestones for the year 2026, ensuring that every student receives the personalized attention and guidance they need to Scholars'

10/04/2026

Dear Parents/Guardians,
Assalamu Alaikum.

​The answer scripts of the First Evaluation Exam (Session 2026) will be shown tomorrow, Saturday (11.04.26).

​Schedule:
​Morning Shift:
10:00 AM
Early Morning :
8:30 AM

​All honorable parents are requested to be present at the school on time.

​Regards,
Vice Principal
Cambridge Scholars' School & College

সরকারি প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা ২০২৫: Cambridge Scholars' School and College এর চূড়ান্ত মডেল টেস্ট চলমান​০৯ এপ্রিল, ২...
09/04/2026

সরকারি প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা ২০২৫: Cambridge Scholars' School and College এর চূড়ান্ত মডেল টেস্ট চলমান

​০৯ এপ্রিল, ২০২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা ২০২৫-এর পূর্ব মুহূর্তে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে ক্যামব্রিজ স্কলার্স স্কুল এন্ড কলেজে ইতোমধ্যে শুরু হয়েছে বিশেষ চূড়ান্ত মডেল টেস্ট। তুলনামূলক শিখন যাত্রায় এগিয়ে থাকা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশেষ অনুমতিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এই নিবিড় মূল্যায়ন ও যাচাই প্রক্রিয়া বর্তমানে সাফল্যের সাথে চলমান রয়েছে।

​প্রস্তুতির উল্লেখযোগ্য দিকসমূহ:
​সফলভাবে চলমান কার্যক্রম: মূল পরীক্ষার ভীতি দূর করতে এবং সময় ব্যবস্থাপনায় দক্ষ করতে নিয়মিত বিরতিতে এই চূড়ান্ত মডেল টেস্টগুলো গ্রহণ করা হচ্ছে।

​অভিজ্ঞ শিক্ষক প্যানেলের তত্ত্বাবধান: সংশ্লিষ্ট শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠানের দক্ষ টিচার্স প্যানেলের সরাসরি সহায়তায় তাদের প্রতিটি বিষয়ের প্রস্তুতি নিখুঁতভাবে গুছিয়ে নিচ্ছে।
​মেধা বিকাশে বিশেষ গুরুত্ব: অধিদপ্তরের অনুমতিপ্রাপ্ত এই মেধাবী মুখগুলো যেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে পারে, সেই লক্ষ্যে বিশেষ শিক্ষা পরিকল্পনা অনুসরণ করা হচ্ছে।

​আলহামদুলিল্লাহ, আজ ০৯ এপ্রিল তারিখেও শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও মনোযোগের সাথে মডেল টেস্টে অংশগ্রহণ করেছে। ক্যামব্রিজ স্কলার্স স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের এই নিরলস পরিশ্রম ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সর্বদা পাশে আছে।

Address

Ka-66/4, Nurani Masjid Road, Kuril Chourasta, Vatara
Dhaka
1229

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Telephone

+8801770911211

Alerts

Be the first to know and let us send you an email when Cambridge Scholars' School and College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Cambridge Scholars' School and College:

Share