12/09/2026
আজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (ISU) এর বিবিএ ৭ম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাইভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ।
অত্যন্ত আনন্দের বিষয় হলো, ইন্টার্নশিপ চলাকালীনই এই ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই চাকরি হয়ে গেছে। বাকি শিক্ষার্থীদের অনেকেরই চাকরি হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কেউ কেউ বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন- আশা করা যায় দ্রুতই তাদের শুভ সংবাদ পাওয়া যাবে।
শিক্ষার্থীদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি শতভাগ কর্মসংস্থান নিশ্চিতকরণে ISU যে এক অনন্য ভূমিকা রাখছে, এই সফলতা তারই বড় প্রমাণ।
(ছবিটি বিকেলে আয়োজিত ভাইভার কিছু মুহূর্তের; শিক্ষার্থীদের বড় একটি অংশের ভাইভা সকালে ছিল।)