30/07/2023
৮ম ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশন আয়োজিত ন্যাশনাল মেডিকেল ডিবেট ফেস্টিভ্যাল ২০২৩-এর পাবলিক স্পিকিং ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার জন্য মাহমুদা নওরিনকে আন্তরিক অভিনন্দন । এই প্রতিযোগিতাটি ঢাকাস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ৪৮টি মেডিকেল শিক্ষর্থীদের দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশের আয়ুর্বেদিক মেডিসিন বিভাগের BAMS- প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচের ছাত্রী মাহমুদা নওরীন সবাইকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন ।