16/09/2026
কলেজ সম্পর্কিত কিছু কমন প্রশ্ন ও উত্তর:
০১. কলেজটা আসলে কোথায়? ঠিকানা বা এলাকার নাম? কিভাবে যেতে হবে?
ঠিকানা: ঢাকা উদ্যান হাউজিং সোসাইটি, ব্লক বি, রোড নং ৩
মোহাম্মদপুর বেড়িবাঁধ ৩ রাস্তার মোড় থেকে গাবতলীর দিকে যে রাস্তাটি গিয়েছে সেখানে কিছুটা আগালেই ঢাকা উদ্যান হাউজিং সোসাইটি। সদরঘাট থেকে গাবতলীর এই রুটে "প্রত্যয়" ও "সেন্ট্রাল" পরিবহনের বাস চলাচল করে, এছাড়াও সেকশন থেকে মোহাম্মদপুর পর্যন্ত লেগুনা ও অটো চলাচল করে। এছাড়াও শিয়া মসজিদ/শ্যামলী স্কয়ার থেকে ঢাকা উদ্যান এর লেগুনা/টেম্পো সার্ভিস রয়েছে।
০২. কলেজের আনুসঙ্গিক খরচ কেমন?
যেহেতু সরকারি কলেজ তাই খরচ খুবই সামান্য। মাসিক বেতন মাত্র ২০ টাকা। ভর্তির সময়েই এক বছরের সব খরচ নিয়ে নেওয়া হয় ফলে প্রতিমাসে লেনদেনের ঝামেলা করার প্রয়োজন হয়না। আনুমানিক খরচের পরিমাণ, ভর্তি ৳৩০০০ দ্বাদশ ৳৩০০০ ফরম পূরণ ৳৩০০০ মোট কম বেশি ৳৯০০০
০৩. কলেজের শিক্ষক শিক্ষিকা সম্পর্কে:
কলেজের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা একেকজন বিসিএস ক্যাডার এবং অত্যন্ত আন্তরিক। তাদের সাথে কুরুচিপূর্ণ আচরণ না করলে তারা শিক্ষার্থীদের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন।
০৪. কলেজে কি প্রতিদিন ক্লাস করতে হয়? কলেজে কি মাস্ট ইউনিফর্ম পরিধান করে ক্লাস করতে হবে?
এইটা মোটামুটি সব কলেজেরই অতি সাধারণ নিয়ম। এ নিয়ে আলাদা প্রশ্ন করার কোনো অর্থই হয়না। কলেজের নির্ধারিত ড্রেস পরিধান করতে হবে। ছাত্রীদের পর্দার বিষয়ে কলেজ কর্তপক্ষ যথেষ্ট সচেতন এবং এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
রেগুলার ক্লাস না করলে দিন শেষে নিজেরই ক্ষতি হবে।কলেজের পড়াশুনার সাথে তাল মিলিয়ে উঠ সম্ভব হবেনা। ফলে অন্যদের চেয়ে পিছিয়ে পড়তে হবে।
০৫. কলেজে কি কোনো রাজনৈতিক সংগঠন আছে?
না। কলেজে কোনরকম রাজনৈতিক সংগঠন নেই।
০৬. পড়াশুনার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিস হিসেবে কি আছে?
এইক্ষেত্রে কলেজের রোভার স্কাউট ইউনিট - ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয় রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট ইউনিট রয়েছে এবং সেগুলো যথেষ্ট সক্রিয়। এছাড়াও সাংস্কৃতিক ক্লাব, বিতর্ক ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিভিন্ন স্পোর্টস টিম ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণ এর সুযোগ রয়েছে।
এছাড়াও আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো।