কবি নজরুল সরকারি কলেজ,পরিবার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • কবি নজরুল সরকারি কলেজ,পরিবার
Directions Website

কবি নজরুল সরকারি কলেজ,পরিবার এটি কবি নজরুল সরকারি কলেজ এর কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নয়

আজ বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে চলুন জেনে নিই বাংলার শেষ গন্ডারের করুণ ইতিহাস।অবিশ্বাস্য হলেও সত্য, এক সময় আমাদের বাংলাদেশে...
22/09/2026

আজ বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে চলুন জেনে নিই বাংলার শেষ গন্ডারের করুণ ইতিহাস।

অবিশ্বাস্য হলেও সত্য, এক সময় আমাদের বাংলাদেশের সুন্দরবন, সিলেট আর চট্টগ্রামের পাহাড়ি বনে দল বেঁধে ঘুরে বেড়াত গণ্ডার। কিন্তু নির্বিচারে শিকার আর বন ধ্বংসের করাল গ্রাসে আজ দেশের বুক থেকে তারা চিরতরে বিলুপ্ত। এই ভূখণ্ড থেকে ধরা পড়া আমাদের শেষ সুমাত্রান গণ্ডারটির নাম ছিল "বেগম"। ১৮৬৮ সালের দিকে চট্টগ্রামের সাঙ্গু নদীর তীর থেকে এই নিরীহ প্রাণীটিকে বন্দি করে ব্রিটিশরা। মাত্র পাঁচ হাজার ডলারে বিক্রি করে দেওয়া বেগমকে জাহাজবন্দি করে পাঠিয়ে দেওয়া হয় সুদূর লন্ডনের চিড়িয়াখানায়। একাকী ও বন্দি অবস্থায় ১৯০০ সালে লন্ডনের চিড়িয়াখানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাংলার শেষ গণ্ডারটি।

#গন্ডার #ইতিহাস #বাংলাদেশ

13/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে
একটি খোলা চিঠি
বিষয়: ঢাকা শহরের যানজট নিরসনে সিটিং বাস সার্ভিস চালুর প্রস্তাব।
মাননীয় প্রধানমন্ত্রী,
জনাব Tarique Rahman
ঢাকার যানজট আজ নগরবাসীর সবচেয়ে বড় ভোগান্তিগুলোর একটি। এর অন্যতম কারণ হলো বাসগুলোর যত্রতত্র থামা, যাত্রী ওঠানোর প্রতিযোগিতা এবং একই রুটে অতিরিক্ত সংখ্যক বাসের চলাচল।
আমার বিনীত প্রস্তাব—ঢাকার গুরুত্বপূর্ণ রুটগুলোতে নিয়ন্ত্রিত সিটিং বাস সার্ভিস চালু করা হোক।
প্রতিটি বাসে নির্ধারিত আসনের বেশি যাত্রী নেওয়া যাবে না, নির্দিষ্ট স্টপেজ ছাড়া বাস থামবে না এবং একই রুটের বাসগুলোর মধ্যে নির্দিষ্ট সময়ের ব্যবধান রাখা হবে। পাশাপাশি ই-টিকিটিং ও নির্ধারিত ভাড়া বাধ্যতামূলক করা যেতে পারে।
প্রথমে কয়েকটি ব্যস্ত রুটে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করে ফলাফল পর্যালোচনা করা যেতে পারে।
আমরা শুধু যানজটমুক্ত ঢাকা চাই না—আমরা প্রতিদিনের হারিয়ে যাওয়া মূল্যবান সময়টুকুও ফিরে পেতে চাই।
মাননীয় প্রধানমন্ত্রী, বিষয়টি সদয় বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ করছি।
বিনীত,
একজন সচেতন নাগরিক

জুলাই কি লাইন 😥
09/08/2026

জুলাই
কি লাইন 😥

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্...
22/06/2026

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ১০১ জন শিক্ষার্থী। অর্থাৎ, ৭৫% শিক্ষার্থীই অনুত্তীর্ণ (ফেল)। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ভাইভা (মৌখিক পরীক্ষা) এবং ল্যাবে সবচেয়ে বেশি ফেল করানো হয়েছে। ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে ভাইভা নেওয়ার পরেও তাকে ভাইভাতে ফেল করিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নওরীন আহসান।

📍কলেজ কর্তৃপক্ষ বলছে, ভাইভার ফলাফলে তাদের কোনো হাত থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকেরা এসে নম্বর দেন এবং তারাই ফলাফল সার্ভারে আপলোড করেন। এমনকি কলেজ কর্তৃপক্ষকে সেই ফলাফল দেখানোও হয় না।

সারাবছর ক্লাস করান কলেজের শিক্ষকেরা, আর শিক্ষার্থীদের মূল্যায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা,যেখানে কলেজ শিক্ষকদের কোনো নিয়ন্ত্রণই নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকেরা কতটা সংবেদনহীন, তা একবার ভেবে দেখুন। একটি শিক্ষাবর্ষের ৭৫% শিক্ষার্থী বা ৩০১ জনকে পাসই করতে দেননি নওরীন আহসানের মতো শিক্ষকেরা।

ঢাবির এই প্রহসন চলতেই থাকবে, এই গণহারে ফেল,রেজাল্ট ধস থেকে বাচার জন্যই আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রুপান্তর আন্দোলন হয়েছিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাননীয় ভিসি স্যারের কাছে আমাদের অনুরোধ, আমাদের রানিং সেশনের শিক্ষার্থীদের ঢাবির প্রহসন থেকে মুক্তি দিন এবং অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করুন।

© তথ্য সূত্র:- DC Insiders

13/06/2026

ষটিক বলেছেন

06/06/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন এবং আণবিক জীববি...
06/06/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন।

Bangladesh ✌️🇧🇩❤️
05/06/2026

Bangladesh ✌️🇧🇩❤️

ধন্যবাদ অনেক সুন্দর স্থানে শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী হওয়ায়
28/04/2026

ধন্যবাদ অনেক সুন্দর স্থানে শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী হওয়ায়

Address

Laxmibazar, Puran Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কবি নজরুল সরকারি কলেজ,পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share