26/09/2026
Orientation Program for Fall Semester 2026
আশুলিয়াস্থ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (MIU) স্থায়ী ক্যাম্পাসে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘ফল সেমিস্টার ২০২৬’-এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে Chief Guest হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় Vice-Chancellor এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী Prof. Dr. Mohammad Abdur Rob। তিনি নবীন শিক্ষার্থীদের জীবনের সকল প্রতিকূলতা অতিক্রম করে লক্ষ্য অর্জনে দৃঢ় থাকার এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ হওয়ার দিকনির্দেশনা প্রদান করেন।
Special Guest হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক Mr. Abdul Hai Sikder। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "শুধু ভালো ফলাফল বা সার্টিফিকেট অর্জনই শিক্ষার উদ্দেশ্য নয়; বরং চিন্তার শক্তি, মানবিকতা, সাহস ও যুক্তিনির্ভর চিন্তা বিকশিত করতে হবে।"
উক্ত আয়োজনে Guest of Honor হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের Board of Trustees-এর সম্মানিত সদস্য Prof. Dr. Mozammel Hoque এবং Prof. Dr. M. Umar Ali।
Orientation Program-এর আহ্বায়ক ও School of Business and Economics-এর Dean, Mr. Md. Mahbub Alam-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের Dean, Registrar, বিভাগীয় প্রধানগণ, Proctor ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
Department of Islamic Studies এবং MIU Islamic Studies Club-এর পক্ষ থেকে মানারাত পরিবারের সকল নবীন শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
Welcome to the Department of Islamic Studies, MIU! May your academic journey with us be filled with knowledge, wisdom, and success.