ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের প্রাক্তন উপাচার্য, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে’র জন্ম। তাঁর স্বপ্নের এই বিভাগে বাংলাদেশে বাংলা ভাষায় দক্ষতা, সৃজনশীলচিন্তা নির্ভর একটি পেশাগত পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে।
যেখানে দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণাই শুধু নয় নৃগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি পাঠ, তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার প্রয়োগ ও ব্যবহারিক শ
িক্ষাদানই অন্যতম। বিশেষ করে কর্মক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, সাংবাদিকতায়, প্রকাশনায়, পুরুফ রিডিং ও সম্পাদনায় সর্বত্রই শুদ্ধ বাংলা চর্চার অভাব। চিত্রনাট্য, নাটক, বিজ্ঞাপনের জিঙ্গেল লিখনে, বাচনভঙ্গি ও আবৃত্তি প্রশিক্ষণে সঠিক পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। অনুবাদের মাধ্যমে বিশ্বসাহিত্যের সঙ্গে সম্পর্ক স্থাপন শিক্ষার্থীদের সময় উপযোগী পাঠক্রম সাজানো হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক অধ্যাপক ও লেখকগনের তত্ত্বাবধানে শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে যুগোপযোগী শিক্ষাদানই প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য এই বিভাগের।
একজন শিক্ষার্থী যাতে জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে সৃজনশীল ও মননশীল চিন্তার সম্পূরক ব্যক্তিত্বে পরিণত হয় তার চেষ্টাই এই বিভাগের প্রধান উদ্দেশ্য।