M.D.C Model school & College, Dhaka

Directions

M.D.C Model school & College, Dhaka Location: 12/B, (near mirpur 11.5 bus stand), Mirpur, Dhaka-1216, 01619-090999

Mirpur Development Committee school and college, mostly known as M.D.C model School and College, is awarded as the best Secondary education Institute in greater Mirpur area.

আলহামদুলিল্লাহ, ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি ফরম বিতরণ ১২ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ।ভর্তি পরীক্ষা ১২ডিসেম্বর ২০২৬...
12/10/2026

আলহামদুলিল্লাহ, ২০২৭ শিক্ষাবর্ষে
ভর্তি ফরম বিতরণ ১২ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ।
ভর্তি পরীক্ষা ১২ডিসেম্বর ২০২৬ সকাল ১০ টা থেকে ১১ টা(৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত)
ভর্তি পরীক্ষার ফলাফল ১৩ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায়।
ভর্তির শুরু ১৩ ডিসেম্বর ২০২৬ সকাল ১১ টা থেকে।

এস.এস.সি 2026 পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ।প্রধান অতিথি : জনাব মোঃ আমিনুল হক (প্রতিমন্ত্রী, যুব ও ক...
09/10/2026

এস.এস.সি 2026 পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ।
প্রধান অতিথি : জনাব মোঃ আমিনুল হক
(প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়)

শিক্ষার্থীদের একাংশ…

আজ ১৭সেপ্টেম্বর ২০২৬ এম.ডি. মডেল স্কুল অ্যান্ড কলেজ ভিজিটে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মিজ শামিমা সুলতানা...
17/09/2026

আজ ১৭সেপ্টেম্বর ২০২৬ এম.ডি. মডেল স্কুল অ্যান্ড কলেজ ভিজিটে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মিজ শামিমা সুলতানা, তিনি প্রত্যেকটি শ্রেণির পাঠদান পর্যবেক্ষণ করেন।শিক্ষকমণ্ডলীর সাথে মত বিনিময় করেন।প্রতিষ্ঠানের বিভিন্ন রেজিস্ট্রার দেখেন।পরিদর্শন খাতায় সুন্দর ও ইতিবাচক মতামত প্রকাশ,আগামী শিক্ষা বর্ষে ১০০% ফলাফলের আশা ব্যক্ত করে স্বাক্ষর করেন।

এম.ডি.সি মডেল স্কুল এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিখাবর্ষে ভর্তি চলছে! 🎓আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সঠিক শিক্ষাপ্রতিষ্ঠ...
01/09/2026

এম.ডি.সি মডেল স্কুল এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিখাবর্ষে ভর্তি চলছে! 🎓
আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নিন।
মানসম্মত শিক্ষা, নিয়মিত পাঠদান ও সুন্দর পরিবেশে গড়ে উঠুক তার আগামীর পথচলা। 🌟
✨ আজকের সঠিক সিদ্ধান্তই হতে পারে আগামীর সাফল্যের চাবিকাঠি।

26/08/2026

সৃষ্টির সৌন্দর্য দেখে যদি মুগ্ধ হও,
তবে স্রষ্টার মহিমা কল্পনা করো—
কতই না সুন্দর, মহান ও পরাক্রমশালী আমাদের রব আল্লাহ। 🤲🕊️

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 🌸

এম .ডি .সি স্কুল এন্ড কলেজ-এ পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান এবং হামদ ও নাত প্রতিযোগিতা-২০২...
26/08/2026

এম .ডি .সি স্কুল এন্ড কলেজ-এ পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান এবং হামদ ও নাত প্রতিযোগিতা-২০২৬

🌙✨ ঈদে মিলাদুন্নবী ﷺ মোবারক ✨🌙
যাঁর আগমনে পৃথিবী পেয়েছিল হিদায়াতের আলো,
যাঁর চরিত্রে ছিল মানবতার সর্বোচ্চ সৌন্দর্য,
যাঁর ভালোবাসায় মুমিনের হৃদয় খুঁজে পায় প্রশান্তি—
তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ। 🤍

আসুন, শুধু ভালোবাসার কথা নয়—তাঁর সুন্নাহ ও আদর্শকে নিজেদের জীবনে ধারণ করি।
আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী ﷺ-এর আদর্শে জীবন গড়ার তাওফিক দান করুন। 🤲

সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-এর আন্তরিক শুভেচ্ছা। 🌸🕌

20/08/2026

বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথি জনাব মঈনুল হক মঈন তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের বিভিন্ন কুফল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

🌸 অভিভাবক সমাবেশ—শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এক অনন্য আয়োজন 🌸আজ এম.ডি.সি মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো...
20/08/2026

🌸 অভিভাবক সমাবেশ—শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এক অনন্য আয়োজন 🌸

আজ এম.ডি.সি মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও ফলপ্রসূ অভিভাবক সমাবেশ ।শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়ম-শৃঙ্খলা, নৈতিক শিক্ষা, আচরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থিত সকলকে মুগ্ধ করে। তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, বরং সুশিক্ষা, মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত যোগাযোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

একজন শিক্ষার্থীর সফলতার পেছনে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি।
আজকের এই সুন্দর আয়োজন হোক আমাদের সন্তানদের আলোকিত ভবিষ্যৎ গড়ার পথে আরও একটি দৃঢ় পদক্ষেপ। 📚🌿

সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা। ❤️

Address

MDC Model Institute
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.D.C Model school & College, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share