30/04/2026
ব্যাঙ আমাদের পরম বন্ধু। ব্যাঙ বাঁচাতে ও ব্যাঙ সম্পর্কে সকলকে সচেতন করে তোলার জন্যই আজকে প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের DUNCC (ঢাকা ইউনিভার্সিটি নেচার কনজারভেশন ক্লাব) কর্তৃক আয়োজিত হয় ১৮তম "Save The Frogs Day 2026" ,যেটি অত্র বিভাগের ১২ তম ব্যাঙ সংরক্ষণ দিবস।
সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং এক ঝাঁক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় নেচার কনজারভেশন ক্লাব, DUNCC এর নেতৃত্বে পালিত হলো Save The Frogs Day 2026।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের অন্যতম বন্যপ্রাণী গবেষক এবং পথিকৃৎ ড. মোহাম্মদ আলী রেজা খান স্যার।
এছাড়াও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি হামিদা খানম ম্যাডাম, IUCN এর প্রতিনিধি জেনিফার আজমেরী
এবং যাঁর হাত ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল "Save The Frogs Day", তিনি আব্দুর রাজ্জাক সরকার; তাঁকে আমরা পেয়েছি আজকের প্রোগ্রামে অতিথি হিসেবে এবং তাঁর থিসিসের গল্প শুনেছি, শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এর সকল বর্ষের শিক্ষার্থীর জন্য রাখা হয়েছিল বিভিন্ন চমকপ্রদ প্রতিযোগিতা যেমন: ব্যাঙ সম্পর্কিত কুইজ, আলোকচিত্র, রচনা, সচেতনতামূলক পোস্টার, ব্যাঙ চেনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিরা প্রতিযোগিতায় উদ্দীপনা ও প্রতিযোগিতামূলক মনোভাব দেখিয়েছেন, এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও বিভাগের শিক্ষার্থীদের বানানো তথ্য চিত্র এবং ভিডিওবার্তা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সম্পন্ন করতে অনুপ্রাণিত করেছে SAVE THE FROGS! এবং বিভাগের সহযোগী অধ্যাপক ফজলে রাব্বী স্যার।
এবং বিভাগের একদল স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সাথে নিয়ে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শ্রদ্ধেয় প্রভাষক আশিকুর রহমান সমী স্যার, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আজকের অনুষ্ঠানে রেজা খান স্যার Hoplobatrachus tigerinus, বা ইন্ডিয়ান বুল ফ্রগ প্রজাতি নিয়ে আলোচনা করেন, বিশেষ করে তাদের মেটিং বিহেভিয়ার এবং কীভাবে এই প্রজাতি সংরক্ষণ করা যায়, তা নিয়েও বিশদভাবে কথা বলেন।
বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির চেয়ারম্যান হামিদা খানম ম্যাডাম ফ্রগ ছাড়াও টোড সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য দিয়েছেন।
আব্দুর রাজ্জাক ভাই একটি চমৎকার প্রেজেন্টেশন দেন, যেখানে তিনি ব্যাঙের ডাক (সাউন্ড) রেকর্ড করে, অডিও অ্যানালাইসিসের মাধ্যমে কোন প্রজাতির ব্যাঙ আছে এবং কত পরিমাণে আছে, তা সনাক্ত করার পদ্ধতি উপস্থাপন করেন,
বিভাগের শ্রদ্বেয় শিক্ষকবৃন্দ প্রফেসর ড. নিয়ামুল নাসের স্যার , ড. মোহাম্মদ ফিরোজ জামান স্যার, ড. আলেয়া বেগম ম্যাডাম, ড. রওশন আরা বেগম ম্যাডাম ব্যাঙ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পাশাপাশি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা কার্জন হলে বিভিন্ন ব্যাঙের প্রজাতি সম্পর্কে তথ্য চিত্র উপস্থাপন করেন।
অনুষ্ঠানটির আগের দিন, রাত ৭:৩০ এ "Leap with frogs" নামে একটি বিশেষ ব্যাঙ পর্যবেক্ষণ কর্মসূচি কার্জনে অনুষ্ঠিত হয়।
সব মিলিয়ে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সকলকে, প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার জন্য।
ব্যাঙ সংরক্ষণে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ুক সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে।
https://savethefrogs.com/day-2026/