Environmental and Resource Economics, Dhaka School of Economics

Environmental and Resource Economics, Dhaka School of Economics Dhaka School of Economics ( DScE) is a constituent institution of the University of Dhaka.

Environmental and Resource Economics is one of the famous programme in DScE.

Those who are eligible and interested in pursuing a postgraduate degree in 'Environmental Economics' at Dhaka School of ...
12/07/2023

Those who are eligible and interested in pursuing a postgraduate degree in 'Environmental Economics' at Dhaka School of Economics (DScE) in the academic year 2023-24 [13th Batch], may explore this opportunity.

যে সকল শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষা-বছরে ঢাকা স্কুল অব ইকনোমিকস- এর পরিবেশ অর্থনীতিতে [স্নাতকোত্তর] ভর্তির জন্য আগ্রহী, তাদের জ্ঞাতার্থে আজকের প্রথম আলো-তে প্রকাশিত এই ভর্তি বিজ্ঞপ্তিটি শেয়ার করা হলো।

In urgent need: 01679869725

Those who are eligible and also interested in pursuing a (postgraduate) degree in 'Environmental Economics' at Dhaka Sch...
07/12/2022

Those who are eligible and also interested in pursuing a (postgraduate) degree in 'Environmental Economics' at Dhaka School of Economics (DScE) in the academic year 2022-23 [12th Batch] may explore this opportunity.

যে সকল শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষা-বছরে ঢাকা স্কুল অব ইকনোমিকস- এর পরিবেশ অর্থনীতিতে [স্নাতকোত্তর] ভর্তির জন্য আগ্রহী, তাদের জ্ঞাতার্থে আজকের প্রথম আলো-তে প্রকাশিত এই ভর্তি বিজ্ঞপ্তিটি শেয়ার করা হলো।

Only for any urgent need: 01679869725

18/10/2021

আজকের এই লেখাটিতে আমরা ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ ভর্তিচ্ছুক শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা প্রেক্ষাপট, এটির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ এবং আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি উপস্থাপন করতে চাই:

বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই 'লন্ডন স্কুল অব ইকনোমিকস এন্ড পলিটিকাল সায়েন্স' কিংবা 'দিল্লি স্কুল অব ইকনোমিকস'-এর আদলে বাংলাদেশে অর্থনীতিতে উচ্চ-শিক্ষার একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অনেকবার চিন্তা-ভাবনা করা হলেও বিভিন্ন কারণে তা ২০১০ পর্যন্ত সম্ভব হয়ে উঠেনি। ২০১০ সালে বাংলাদেশ অর্থনীতি সমিতির তৎকালীন সভাপতি এবং দেশের বরেণ্য অর্থনীতিবিদ ও পরিবেশ গবেষক ড. কাজী খলীকুজ্জমান আহমদ- এর নেতৃত্বে এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সার্বিক তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে 'ঢাকা স্কুল অব ইকনোমিকস' ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অঙ্গীভূত প্রতিষ্ঠান [Constituent Institution] হিসেবে তার আনুষ্ঠানিক পদযাত্রা শুরু করে। মূলত অর্থনীতির বিশেষায়িত ও উদীয়মান ক্ষেত্রে দেশে শিক্ষা ও গবেষণার প্রসার ঘটানো এবং দক্ষ মানব-সম্পদ তৈরী করাই এই প্রতিষ্ঠানটির মুখ্য উদ্দেশ্য ও লক্ষ্য। বর্তমানে ঢাকা স্কুল অব ইকনোমিকস রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড- এর বাংলাদেশ অর্থনীতি সমিতি ভবন এবং তার পার্শ্ববর্তী সুইড বাংলাদেশ ভবনে তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শীগ্রই ঢাকা স্কুল অব ইকনোমিকস তার নিজস্ব ক্যাম্পাস, রাজধানীর পূর্বাচলে স্থানান্তরিত হবার আশা রাখে।

২০১২ সাল থেকে এই প্রতিষ্ঠানটি স্নাতকোত্তর পর্যায়ে আনুষ্ঠানিকভাবে তার শিক্ষা-কার্যক্রম শুরু করে। শুরুতে অর্থনীতিতে একটি 'স্নাতকোত্তর ডিপ্লোমা' এবং 'পরিবেশ অর্থনীতি'তে একটি স্নাতকোত্তর ডিগ্রী দিয়ে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে, উন্নয়ন অর্থনীতি এবং উদ্যোক্তা অর্থনীতিতে আরো দুইটি স্নাতকোত্তর ডিগ্রী শুরু করা হয়।

বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনশীল এই সময়কে সামনে রেখে অর্থনীতির বিশেষায়িত ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর তাগিদে এবং সামনের দিনগুলিতে আমাদের দেশে অর্থনীতির অভিঘাত মোকাবেলা এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার-কল্পে ঢাকা স্কুল অব ইকনোমিকস স্নাতকোত্তর ডিগ্রীর পাশাপাশি স্নাতক-পর্যায়ে ইতোমধ্যে তিনটি বিশেষায়িত ডিগ্রী শুরু করেছে: (ক) 'পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ অর্থনীতি', যা ২০১৫-১৬ শিক্ষা-বর্ষ থেকে শুরু হয়েছে; (খ) 'উন্নয়ন অর্থনীতি', যা ২০১৮-১৯ সেশন থেকে শুরু হয়েছে; এবং (গ) উদ্যোক্তা অর্থনীতিতে বিগত শিয্হাবর্ষ থেকে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে অর্থনীতির অন্যন্য বিশেষায়িত শাখায় প্রতিষ্ঠানটি স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণা-ধর্মী ডিগ্রী প্রোগ্রাম শুরু করার ইচ্ছা রাখে।

চলতি শিক্ষাবর্ষে (২০২০-২১) ঢাকা স্কুল অব ইকনোমিকস ইতোমধ্যেই উপরোক্ত তিনটি বিশেষায়িত বিষয়, যথা: (ক) পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ অর্থনীতি; (খ) উন্নয়ন অর্থনীতি; এবং (গ) উদ্যোক্তা অর্থনীতিতে স্নাতক-পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু করেছে। আগ্রহীগন আগামী ১৫ই নবেম্বর ২০২১ পর্যন্ত এই তিনটি বিষয়ের জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আগ্রহী শিক্ষার্থীরা ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর ভর্তি অফিস কিংবা প্রোগ্রাম কোঅর্ডিনেটরদের সাথে যোগাযোগ করতে পারেন। আগামী ১৫ই নভেম্বর ২০২১ এর মধ্যে আগ্রহীগন ফর্ম জমা দিতে পারবেন। ভর্তি পরীক্ষার সময় ও তারিখ পরবর্তীতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিচ্ছুদের জানিয়ে দেয়া হবে।

12/10/2021
ঢাকা স্কুল অব ইকোনমিকস পরিবারের পক্ষ থেকে সবাইকে বাংলা নতুন বছর ১৪২৮-এর শুভেচ্ছা। On behalf of Dhaka School of Economics...
13/04/2021

ঢাকা স্কুল অব ইকোনমিকস পরিবারের পক্ষ থেকে সবাইকে বাংলা নতুন বছর ১৪২৮-এর শুভেচ্ছা।

On behalf of Dhaka School of Economics (DScE), wish you all a Happy Bangla New Year 1428.

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশ এবং বিদেশের মাটিতে অবস্থারত সকল বাংলাদেশ...
25/03/2021

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশ এবং বিদেশের মাটিতে অবস্থারত সকল বাংলাদেশী ভাইবোন এবং বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্রসমূহ ও তাদের জনগনদেরকে ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা আর ভালোবাসা।

On the auspicious occasion of the Golden Jubilee of Bangladesh's Independence, Dhaka School of Economics (DScE) warmly wishes all Bangladeshis living in Bangladesh and abroad and also our friends from the rest of the world.

May Bangladesh prosper with time.

21/03/2021

সময় কত দ্রুত চলে যায়! মনে পড়ছে ঢাকা স্কুল অব ইকনোমিকস ২০১৮ সালে উল্লসী সৃজনী সংঘ এবং রিভারাইন পিপল-এর সাথে যৌধ উদ্যোগে বেশ বর্ণাঢ্যভাবেই 'বিশ্ব পানি দিবস ২০১৮' পালন করেছিল। তিনদিনের সেই উৎসবে বেশ অনেকগুলি আয়োজনই ছিল; তার মধ্যে জাতীয় প্রেসক্লাব-এর সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রা, 'Water Champion 2018', 'Water Leader 2018'-সহ অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেশকিছু প্রতিযোগিতার আয়োজন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি-তে একটি বিশেষ সেমিনার-এর আয়োজন করা। সেই সেমিনারে দেশবরেণ্য অর্থনীতিবিদ এবং পরিবেশবিদ, ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর সম্মানিত চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ-স্যার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি সাহেব। আরও উপস্থিত ছিলেন দেশের অনেক স্বনামধন্য পরিবেশবিদ এবং গবেষকগণ এবং ঢাকা স্কুল অব ইকনোমিকস পরিবারের সদস্যরা।

বিশ্ব পানি দিবস ২০২১-এর প্রতিপাদ্য বিষয় হলো "Valuing Water" অথবা "পানির মূল্যাবধারণ"। করোনা ভাইরাস-এর সংক্রমণজনিত কারণে ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর পক্ষে এ বছর হয়তো এমন কোন বিশেষ আয়োজন সম্ভব হচ্ছে না; তবুও আমরা অনেক আনন্দিত এই জন্য যে এ বছরের প্রতিপাদ্য বিষয়: "পানির মূল্যাবধারণ"- আমাদের প্রাণের সাথে মিশে থাকা একটি বিষয়। প্রাকৃতিক সম্পদের সঠিক মূল্যায়ন তথা তাদের অর্থনৈতিক গুরুত্ব নির্ধারণ তাদের সঠিক ব্যবস্থাপনার জন্য অতীব জরুরি বলে আমরা মনে করি। ঢাকা স্কুল অব ইকনোমিকস ২০১২ সাল থেকেই 'Environmental Decision Making' বা 'Economic Valuation of Non-marketed Environmental Goods and Services' নামে একটি বিষয় পড়িয়ে আসছে। পানির সঠিক মূল্যায়নও এই বিষয় (subject)-টির আওতাধীন। ঢাকা স্কুল অব ইকনোমিকস বিশ্বাস করে যে পানি বাংলাদেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ, যদিও সেটার সঠিক ব্যবস্থাপনা এবং ব্যবহার খুবই দরকার। আগামী দিনগুলিতে এই পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা আর বিচক্ষণ ব্যবহার আমাদের দেশের জন্য শুধু অতিব জরুরীই নয়, বরং বাংলাদেশের জন্য টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ২০৩০ অর্জনে আমাদের এই পানি সম্পদের সঠিক ব্যবহার একটি বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করে থাকি।

আসুন আমরা বাংলাদেশের পানি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সামনের দিনগুলিতে আমাদের মাতৃভূমিকে একটি সত্যিকারের সোনার বাংলা হিসেবে গড়ে তুলি।

A big congratulations to Muhammad Faruq-uz-Zaman, Md Al Forhad Islam & Muhaiminul Hossain, graduate students of Master o...
14/03/2021

A big congratulations to Muhammad Faruq-uz-Zaman, Md Al Forhad Islam & Muhaiminul Hossain, graduate students of Master of Economics (Environmental Economics) Programme of Dhaka School of Economics (DScE) for writing this paper and get it published on an important issue of national interest.

Adequate and sustainable supply of water has been identified as one of the major challenges in the Perspective Plan (2021-2041) and the Bangladesh Delta Plan 2100

Dear students, you may like to explore the possibility....
11/03/2021

Dear students, you may like to explore the possibility....

Fellowship Guidelines About the Fellowship Ventures For Sustainability Fellowship is an intense seven-week long virtual program that requires commitment, dedication, and innovation from the participants. Selected participants will be placed in teams of six, where they will be mentored, trained, and....

The Indian Society for Ecological Economics (INSEE)CALL FOR PAPERSINSEE- IIITD International Conference onSustainable So...
02/03/2021

The Indian Society for Ecological Economics (INSEE)

CALL FOR PAPERS
INSEE- IIITD International Conference on
Sustainable Societies, Ecological Systems and Economic Development
Eleventh INSEE Biennial Conference, New Delhi
15-17 December, 202

CALL FOR PAPERSINSEE- IIITD International Conference on Sustainable Societies, Ecological Systems and Economic Development Eleventh INSEE Biennial Conference, New Delhi 15-17 December, 2021

Address

4/c Eskaton Garden Road
Dhaka
DHAKA-1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801730055595

Alerts

Be the first to know and let us send you an email when Environmental and Resource Economics, Dhaka School of Economics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Environmental and Resource Economics, Dhaka School of Economics:

Share